Feature

খুলা তালাকের ইদ্দত কতদিন পালন করতে হবে

প্রশ্ন (১০৯৫২) : স্ত্রী যদি স্বামীর সাথে খুলা করে তাহলে কতদিন ইদ্দত পালন করতে হবে?

প্রশ্ন

স্ত্রী যদি স্বামীর সাথে খুলা করে তাহলে কতদিন ইদ্দত পালন করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্ত্রী যদি গর্ভবতী না হয় তাহলে তার ইদ্দত হবে তিন হায়েজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ

‘তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে।’ [সূরা বাকারা, আয়াত: ২২৮]

আর যদি সে গর্ভবতী হয় তাহলে তার ইদ্দত হবে বাচ্চা প্রসব পর্যন্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ

‘আর গর্ভধারিনীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।’ [সূরা তালাক, আয়াত: ৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24953/article-details.html