ব্যক্তি পরিবার ও সমাজ

স্তনের অতিরিক্ত দুধ ফেলে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৭২) : আমার বাচ্চা দুধ খাওয়ার পরও স্তনে অতিরিক্ত দুধ থেকে যায়। ফলে স্তন ব্যথা হয়ে থাকে। সে দুধ চেপে ফেলে দিলে ব্যথা কমে যায়। জানতে চাচ্ছি, স্তনের সেই অতিরিক্ত দুধ ফেলে দেওয়া যাবে কি?

শর্ত না পাওয়া গেলে তালাক হবে কি

প্রশ্ন (৪৮৬৬) : জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?

মোহর কি যাকাত থেকে বাদ যাবে

প্রশ্ন (৪৮৫৭) : আমার স্ত্রী মোহর বাবদ আমার কাছে দেড় লক্ষ টাকা পাবে। আমার প্রয়োজনের অতিরিক্তি যাকাতযোগ্য সম্পদ আছে তিন লক্ষ টাকা। জানতে চাচ্ছি, মোহর বাবদ উক্ত দেড় লক্ষ টাকা বাদ দিয়ে কি যাকাত হিসেব করতে হবে?

ভিডিও কলের মাধ্যমে পরিতৃপ্ত হওয়া যাবে কি

প্রশ্ন (৪৮৪৮) : আমি প্রবাসী। আমি কি আমার স্ত্রীর সাথে ভিডিও কলের মাধ্যমে পরিতৃপ্ত হতে পারব? অর্থাৎ, তার সাথে উত্তেজনামূলক কথা বলে বা, তার নগ্ন শরীর দেখার মাধ্যমে?

বিয়েপূর্ব ব্যভিচার সম্পর্কে স্বামীকে জানানো কেমন

প্রশ্ন (৪৮৪৫) : শয়তানের ধোঁকায় পড়ে আমি বিয়ের আগে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। আমি সেই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেছি। আমার প্রশ্ন হল, বিয়েপূর্ব সেই ব্যভিচারের বিষয়টি আমি স্বামীকে জানাব কি না? না জানালে কি ধোঁকার আশ্রয় নেওয়া হবে?

বিয়ের আগে তালাক কার্যকর হয় কি

প্রশ্ন (৪৮৩৯) : আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে না করেই তালাক দিয়েছে। এখন সে উক্ত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

ফেতনার আশংকায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি

প্রশ্ন (৪৮৩৩) : আমার আত্মীয়র সাথে সম্পর্ক রাখলে ফেতনার লিপ্ত হওয়ার প্রবল আশংকা দেখা দিবে। এমতাবস্থায় ফেতনার লিপ্ত হওয়া থেকে নিরাপদে থাকার জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কি?

নও মুসলিম নারীর বিয়েতে অমুসলিম অভিভাবক থাকা কি জরুরি

প্রশ্ন (৪৮২০) : জনৈকা নারী নতুন মুসলমান হয়েছে। এক মুসলিমের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু উক্ত নারীর কোনো অভিভাবক মুসলমান হয়নি। জানতে চাচ্ছি, উক্ত নারীর বিয়েতে তার অভিভাবকদের থাকা কি জরুরি? অভিভাবক ছাড়া কি বিয়ে হবে না?

দীর্ঘদিন একসাথে না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৪৮১৩) : আমার সাথে যোগাযোগ নেই প্রায় ১০ বছর যাবত। এ সময়ের মাঝে তিনি আমার কোনো খোঁজ খবর নেননি। তবে মৌখিক বা লিখিতভাবে তিনি আমাকে কোনো তালাকও দেননি। এখন তিনি আবার আমার সাথে ঘর সংসার করতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, দীর্ঘদিন একসাথে না থাকার কারণে কি তালাক হয়ে গিয়েছে? এখন একসাথে থাকার জন্য কি কোনো কিছু করতে হবে?

দান না করার সাথে তালাক শর্তযুক্ত করলে পতিত হবে কি

প্রশ্ন (৪৮০৮) : আমি সম্পদশালী। আমি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করে থাকি। কিন্তু আমার স্বামী তা পছন্দ করেন না। তিনি একদিন আমাকে বলেন, তুমি যদি আর কখনো তোমার পিতা মাতাকে দান কর তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, আমি যদি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করি তাহলে তালাক পতিত হবে কি?