Feature

বীর্য মুখে নেওয়া কি বৈধ

প্রশ্ন (৪৮৪৭) : আমার এক বন্ধু জানতে চেয়েছে, স্ত্রীর জন্য স্বামীর বীর্য মুখে নেওয়া বৈধ কি না?

প্রশ্ন

আমার এক বন্ধু জানতে চেয়েছে, স্ত্রীর জন্য স্বামীর বীর্য মুখে নেওয়া বৈধ কি না?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বীর্য নাপাক। এ কারণে তা কাপড়ে লাগলে কাপড় ধৌত করতে হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

يَا ‌عَمَّارُ ‌إِنَّمَا ‌يُغْسَلُ ‌الثَّوْبُ ‌مِنْ ‌خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ

‘হে আম্মার, পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয়। যথা,

১. পায়খানা। ২. পেশাব। ৩. বমি। ৪. রক্ত এবং ৫. বীর্য।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫৮]

তাই বীর্য মুখে নেওয়া কিছুতেই বৈধ নয়। তাছাড়া এটি একটি বিকৃত রুচির পরিচায়ক। পাশাপাশি এ কারণে বিভিন্ন রোগ বালাইও ছড়ায়। তাই এ জাতীয় ঘৃণ্য কাজ থেকে বিরত থাকা প্রত্যেকের কর্তব্য।

বাদায়েউস সানায়ে ১/৬০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/12102/article-details.html