বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য

সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করা যাবে কি

প্রশ্ন (১৫৩৬) : আমি ব্যবসা করি। বিভিন্ন প্রয়োজনে সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করার দরকার পড়ে। আমার প্রশ্ন হলো, সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করার ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?

ভেজাল সরিষার তেল কম দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৫১১) : আমি সরিষার তেলের ব্যবসা করি। এক্ষেত্রে আমি সবসময় খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করি। যে কারণে দাম একটু বেশি হয়। কিন্তু অন্যান্য যারা সরিষার তেলের ব্যবসা করে তারা সরিষার তেলের সাথে পামঅয়েল, সয়াবিন ও রাইজব্রান্ডতেল মিক্স করে কম দামে বিক্রি করে। এ জন্য আমার ব্যবসায় লোকসান হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমি কি ভেজাল সরিষার তেল কম দামে বিক্রি করতে পারব? অন্যথায় লোকসান থেকে বাঁচার উপায় কী?

ব্যবসার দায়িত্বপ্রাপ্ত অপরকে মুদারাবা স্বরূপ টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১৫০৮) : আমরা কয়েকজন মিলে একটি সমিতি করেছি। সমিতির ব্যবসা করার মত একটি অ্যামাউন্ট জমা হওয়ার পর সকলে আমাকে দায়িত্ব দেয় ব্যবসা করার জন্য। কিন্তু আমার হাতে ব্যবসা করার মত সময় না থাকায় আমি চাচ্ছি, সেই টাকা দিয়ে অন্য আরেক ব্যক্তির সাথে ২ বছরের জন্য মুদারাবা চুক্তি করতে। তার জন্য যে লাভ নির্ধারণ করা হবে তা সমিতির সকল সদস্য ভাগ করে নিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য বৈধ হবে?

দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে বিনিময়ে লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (১৫০০) : আমার একটি দোকান আছে। আমি সেখানে মোবাইলের ব্যবসা করি। আমার ছোট ভাই সেই দোকানের এক অংশে মোবাইল রিচার্জ ও বিকাশের ব্যবসা করতে চাচ্ছে। আমি তাকে দোকানের একটি অংশ ছেড়ে দিয়ে এই ভাবে চুক্তি করেছি যে, তার ব্যবসায় যা লাভ হবে তার ২০% আমি নিব, আর ৮০% সে নিবে। আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?

ডিম ক্রয় করার পর নষ্ট পেলে কী করবে

প্রশ্ন (১৪৯৯) : আমি দোকান থেকে ৩০ টি ডিম ক্রয় করি। বাসায় এসে ভাঙ্গার পর ৩ টি ডিম নষ্ট পাই। দোকানদারের কাছে পরিবর্তনের জন্য তা নিয়ে গেলে সে তা পরিবর্তন ও মূল্য ফেরত দিতে অস্বীকৃতি জানায়। প্রশ্ন হলো, এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?

পণ্য পরিশোধের জন্য বিক্রেতার কাছ থেকে বন্ধক গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৭৯) : আমি এক ব্যক্তির সাথে এভাবে ক্রয় বিক্রয় চুক্তি করেছি যে, সে এক মাস পর আমাকে একটি পণ্য দিবে। পণ্যটি যেন ঠিক মত আদায় করা হয় এই জন্য বিক্রেতার একটি বস্তু আমার কাছে বন্ধক রূপে থাকবে। প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

মুদারাবা চুক্তির ক্ষেত্রে কর্মচারীর বেতন ব্যবসার খরচ থেকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬০) : আমি এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি করেছি। সে মূলধন দিবে আর আমি শ্রম দিব। যা লাভ হবে তার ৩০% তাকে দিব। ব্যবসা পরিচালনার জন্য আমি একটি দোকান ভাড়া নিয়েছি এবং দুইজন কর্মচারীও রেখেছি। এখন আমার প্রশ্ন হলো, দোকানের ভাড়া ও কর্মচারীর বেতন মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি?

কোনো কাজে চুক্তির বিপরীত করা যাবে কি

প্রশ্ন (১৪৫৬) : আমার একটি প্রিন্টিং প্রেস আছে। অনেক সময় এমন হয় যে, কেউ বই, ডায়েরি ইত্যাদি ছাপাতে এলে আমি যে দাম বলি তারা তারচেয়ে কম বলে থাকে। এতে তাদের বলা দামেই চুক্তি করে থাকি। কিন্তু যে কাগজ দেওয়ার চুক্তি হয় তা না দিয়ে কিছুটা নিম্নমানের কাগজ দেই। কারণ তাদের দামে চুক্তিতে উল্লেখিত কাগজ দেওয়া সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, আমার এভাবে ব্যবসা করাটা কি বৈধ হচ্ছে?

মাইক্রোবাস থেকে প্রাপ্ত আয় পার্সেন্টিস হিসেবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১৪০৫) : আমি এক ব্যক্তির মাইক্রোবাস এ মর্মে নিয়েছি যে, মাইক্রোবাস থেকে যা আয় হবে তা থেকে যাবতীয় খরচাদি বাদ দিয়ে যা থাকবে তার ৫০ পার্সেন্ট আমি নিব আর ৫০ পার্সেন্ট মালিক নিবে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি শরিয়ত সমর্থিত? যদি না হয়, তাহলে সঠিক পদ্ধতিটি কী?

দৈনিক ৫০০ টাকা দিতে হবে এই শর্তে মালিক থেকে সিএনজি নেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৯৯) : এক সিএনজি মালিকের সাথে আমার এই মর্মে চুক্তি হয়েছে যে, দৈনিক আমি তাকে ৫০০ টাকা দিব এবং সিএনজির ছোটখাটো কোনো প্রবলেম হলে আমি তা সার্ভিসিং করাব। তবে বড় কোনো প্রবলেম হলে মালিক তার খরচ বহন করবে। আমি জানতে চাচ্ছি, এইভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

জেনারেটর নষ্ট হলে ভাড়া গ্রহীতা নিজ খরচে ঠিক করবে এই মর্মে জেনারেটর ভাড়া নেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৯৫) : আমি এক ব্যক্তি থেকে ৫ বছরের জন্য এই শর্তে একটি জেনারেটর ভাড়া নিয়েছি যে, প্রতি মাসে আমি তাকে ৫ হাজার টাকা দিবো এবং জেনারেটরের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে আমি নিজ খরচে তা মেরামত করব। আমি জানতে চাচ্ছি, আমার এই চুক্তি কি শুদ্ধ হয়েছে?

ইট হস্তগত হওয়ার আগে তা অন্যের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৩) : আমি এক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে ২ লক্ষ টাকা দিব, সে ৬ মাস পরে আমাকে সাড়ে ৭ হাজার ইট তৈরি করে দিবে। পাশাপাশি আমি তৃতীয় আরেক ব্যক্তির সাথে এই মর্মে চুক্তি করেছি যে, আমি তাকে সেই সাড়ে ৭ হাজার ইট দিব। বিনিময়ে সে আমাকে আড়াই লক্ষ টাকা দিবে। আমার প্রশ্ন হলো, উক্ত চুক্তি দু’টি শুদ্ধ হয়েছে কী?

অগ্রিম টাকা দিয়ে নির্দিষ্ট মেয়াদে সুপারি ক্রয় বৈধ কি

প্রশ্ন (১৩৮১) : আমি এক ব্যক্তির সাথে ৫ হাজার টাকা দিয়ে এই মর্মে চুক্তি করেছি যে, ৫ মাস পরে সে আমাকে নির্দিষ্ট একটি পরিমাণ সুপারি দিবে। আর সুপারি বড় ছোট হয়ে থাকে। বড় ছোট হওয়ার কারণে মূল্যেও তারতম্য হয়ে থাকে। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি বৈধ হয়েছে?

সমিতির টাকা লস গেলে এর ক্ষতি কে বহন করবে

প্রশ্ন (১৩৭৫) : আমরা কয়েক বন্ধু মিলে একটি সমিতি করেছি। সবাই সমপরিমাণ টাকা দিয়ে ব্যবসার সিদ্ধান্ত নেই। ব্যবসা পরিচালনার জন্য সবাই আমাকে দায়িত্ব দেয়। সিদ্ধান্ত হয় যে, যা লাভ হবে তা সবার মাঝে সমহারে বণ্টিত হবে। আর ব্যবসা পরিচালনার জন্য আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। সে হিসেবে আমি ব্যবসার উদ্দেশ্যে এক ব্যক্তিকে সমিতির ফান্ড থেকে কিছু টাকা দেই। কিন্তু সে টাকাগুলো আত্মসাৎ করে। তার থেকে তা উদ্ধার করাও যাচ্ছে না। এমতাবস্থায় সমিতির অন্যান্য সদস্যরা আমার কাছে এই টাকা দাবী করছে। আমি জানতে চাচ্ছি যে, এই টাকার দায় কি শুধু আমার উপরই আসবে?

মালিক কাপড় না নিলে টেইলার্সের মালিক তা বিক্রি করতে পারবে কি

প্রশ্ন (১৩৬৯) : আমি একটি টেইলার্সের মালিক। মাঝে মাঝে কিছু মালিক অর্ডার করে দীর্ঘদিন চলে যাওয়ার পরও আর জামা নিতে আসে না। এক্ষেত্রে আমি সে জামাগুলো বিক্রি করে দিয়ে আমার পারিশ্রমিক নিতে পারব কি? বিক্রি করে দেওয়ার পর মালিক যদি জামা নিতে আসে তাহলে করণীয় কী? উল্লেখ্য, টেইলার্সের রিসিটে স্পষ্ট লেখা রয়েছে যে, ডেলিভারির তারিখ থেকে ২ মাসের ভিতরে কাপড় না নিলে যদি তা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে কর্তৃপক্ষ দায়ী নয়।

বড় নোট ভাঙ্গানোর সময় বাকিতে লেনদেন করা যাবে কি

প্রশ্ন (১৩৬৪) : বড় নোট ভাঙ্গতি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, যিনি খুচরা টাকা দিচ্ছেন তিনি সম্পূর্ণ টাকা খুচরা করে দিতে পারেন না। কিছু টাকা পরে নিতে বলেন। শরিয়তের দৃষ্টিতে এ জাতীয় লেনদেনে কোনো সমস্যা আছে কি?

মুদারাবা চুক্তিতে ব্যবসায়ীর উপর লোকসান বহনের শর্তারোপ করা কি বৈধ

প্রশ্ন (১২৮৫) : আমরা চার বন্ধু ২৫ হাজার টাকা করে এক লাখ টাকা ৫ম বন্ধুর কাছে ব্যবসা করার জন্য দিই। সে একা ব্যবসা করবে। সে কোন ইনভেস্ট করেনি। আমাদের মাঝে এভাবে চুক্তি হয় যে, লাভ-লোকসান আমরা ৫ বন্ধুই সমহারে গ্রহণ করব। আমাদের চুক্তিটি কি সহিহ হয়েছে? সহিহ না হলে আমাদের করণীয় কী?

অর্ডারি পণ্য সময়মতো না নিলে অন্য কোথাও বিক্রি করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৬৪) : আমি ব্যবসা করি। আমার দোকান ঢাকার মগবাজারে। দোকানে ফার্নিচারের ব্যবসা করি। আমার দোকানের পাশে একটা মাদরাসা আছে। মাদরাসার ছাত্ররা তাদের প্রয়োজনীয় চেয়ার-টেবিল ইত্যাদি আমার দোকান থেকেই ক্রয় করে বা অর্ডার দেয়। সমস্যা হলো, কখনো কখনো অর্ডার দেওয়ার পর ডেলিভারির তারিখ পার হয়ে যাওয়ার পরও অর্ডারদাতা পণ্য নিতে আসে না। যদি এমন হয় তাহলে কি আমি ঐ পণ্যটি বিক্রি করে দিতে পারব?