কসম ভঙ্গ করলে বউ তালাক হবে কি
প্রশ্ন (১০২০৬) : এক ব্যক্তি কসম করেছে যে, মদ খেলে বউ তালাক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে কসম ভঙ্গ করে মদ খেয়ে ফেলে। প্রশ্ন হল, তার বউ কি তালাক হবে?
প্রশ্ন (১০২০৬) : এক ব্যক্তি কসম করেছে যে, মদ খেলে বউ তালাক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে কসম ভঙ্গ করে মদ খেয়ে ফেলে। প্রশ্ন হল, তার বউ কি তালাক হবে?
প্রশ্ন (১০১১১) : আমার বোন প্রেগনেন্ট থাকাবস্থায় মান্নত করেছিল, ছেলে সুসথ সবল হলে মাদরাসায় পড়াবে। কিন্তু প্রসবের পর সে চাচ্ছে তাকে জেনারেল লাইনে পড়াতে। প্রশ্ন হল, এক্ষেত্রে আমার বোন কি তার ছেলেকে স্কুলে পড়াতে পারবে?
প্রশ্ন (১০১০৯) : কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি?
প্রশ্ন (১০০৬৬) : আমাদের কলেজে কয়েকজন হিন্দু শিক্ষক আছে। তাদেরকে যদি সালাম না দেই তাহলে তারা আমাদেরকে বেয়াদব মনে করে। জানতে চাচ্ছি, তাদেরকে সালাম দিলে কোনো সমস্যা হবে কি?
প্রশ্ন (১০০৬৫) : আমি একবার কসম করে তা ভঙ্গ করি। কাফফারা স্বরূপ তিনটি রোযা রাখি। জানতে চাচ্ছি, আমার কাফফারা কি আদায় হয়েছে?
প্রশ্ন (১০০৬৪) : আমাদের সামনে যদি কোনো বিধর্মী ব্যক্তি হাঁচি দেয় তাহলে তার জবাবে পাঠ করার কোনো দোয়া আছে কি?
প্রশ্ন (১০০৬৩) : আমার পিতা আমাকে ও আমার মাকে ১০ বছর আগে ছেড়ে গিয়েছে। কোনো খোঁজ খবর নেয় না। প্রশ্ন হল, আমি যদি আমার পিতৃপরিচয় না দেই তাহলে কি গুনাহ হবে?
প্রশ্ন (১০০৬১) : শরিয়তের দৃষ্টিতে খালি গায়ে ঘুমাতে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (১০০৬০) : আমি মান্নত করেছিলাম যে, একজন গরিব ব্যক্তিকে খাওয়াবো। জানতে চাচ্ছি, আমি যদি তাকে খাবারের পরিবর্তে টাকা দেই তাহলে মান্নত পূরণ হবে কি?
প্রশ্ন (১০০৫৯) : ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১০০৫৮) : অর্থ যদি সুন্দর হয় তাহলে বাংলায় নাম রাখা যাবে কি? নাকি আরবীতেই রাখতে হবে?
প্রশ্ন (১০০৫৭) : আমি ২০ মিসকিনকে খাবার খাওয়ানোর মান্নত করেছিলাম। জানতে চাচ্ছি, খাবারের পরিবর্তে টাকা দিলে মান্নত আদায় হবে কি?
প্রশ্ন (৯৯০২) : হায়েয অবস্থায় কোনো নারী তার কুরবানীর পশু নিজ হাতে কুরবানী করতে পারবে কি?
প্রশ্ন (৯৯০১) : আপন বাবা হিন্দু হলে জন্ম নিবন্ধনে মুসলিম সৎ বাবার নাম দেওয়া যাবে কি?
প্রশ্ন (৯৯০০) : আমি আগে খ্রিস্টান ছিলাম। এক খ্রিস্টানের সাথে আমার বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলেও আছে। বর্তমানে আমি মুসলমান হয়েছি। কিন্তু আমার সেই স্বামী মুসলমান হয়নি হবেও না। তাই তার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার সন্তান আমার সাথেই আছে। ইদ্দত শেষ হওয়ার পর এক মুসলমানকে বিয়ে করেছি। জানতে চাচ্ছি, আমার সন্তানের পরিচয় দিতে গিয়ে আমার বর্তমান মুসলমান স্বামীর নাম লিখতে পারব কি?
প্রশ্ন (৯৮৯৯) : পরীক্ষায় পাশ করলে এক খতম কুরআন পড়ার মান্নত করেছিলাম। পরীক্ষায় পাশ করেছি। জানতে চাচ্ছি, এখন আমার উপর কুরআন পাঠ করা কি আবশ্যক?
প্রশ্ন (৯৮৯৮) : বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে কুরআন, হাদিস, নবি-রাসূল ও সাহাবাদের নামে নাম রাখা কি জরুরি? নাকি যেকোনো ভাষায় সুন্দর অর্থবহ নাম রাখা যাবে?
প্রশ্ন (৯৮৯৭) : আমি হস্তমৈথুনে অভ্যস্ত। কুরআন ছুঁয়ে কসম করেছি যে, আর হস্তমৈথুন করব না। কিন্তু তারপরও হস্তমৈথুন করেছি। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?
প্রশ্ন (৯৮৯৬) : সন্তানের নাম আহাম্মেদ রাখা যাবে কি?
প্রশ্ন (৯৮৯৫) : আল্লাহর নাম সম্বলিত গেঞ্জি পরিধান করে টয়লেটে যাওয়া যাবে কি?