Feature

মুসলিম সৎ বাবার নাম লিখা যাবে কি

প্রশ্ন (৯৯০১) : আপন বাবা হিন্দু হলে জন্ম নিবন্ধনে মুসলিম সৎ বাবার নাম দেওয়া যাবে কি?

প্রশ্ন

আপন বাবা হিন্দু হলে জন্ম নিবন্ধনে মুসলিম সৎ বাবার নাম দেওয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, মুসলিম সৎ বাবার নাম জন্ম নিবন্ধনে দেওয়া যাবে না। হদিসে এভাবে নিষেধাজ্ঞা আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

‘যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কারও দিকে নিজেকে সম্বন্ধ করে তার উপর জান্নাত হারাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭৬৬]

কাজেই জন্ম নিবন্ধনে হিন্দু বাবার নামই লিখতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22638/article-details.html