Feature

কসম ভঙ্গ করলে বউ তালাক হবে কি

প্রশ্ন (১০২০৬) : এক ব্যক্তি কসম করেছে যে, মদ খেলে বউ তালাক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে কসম ভঙ্গ করে মদ খেয়ে ফেলে। প্রশ্ন হল, তার বউ কি তালাক হবে?

প্রশ্ন

এক ব্যক্তি কসম করেছে যে, মদ খেলে বউ তালাক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে কসম ভঙ্গ করে মদ খেয়ে ফেলে। প্রশ্ন হল, তার বউ কি তালাক হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শর্তের সাথে তালাক যুক্ত করলে শর্ত পাওয়ার সাথে সাথেই তালাক পতিত হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]

যেহেতু উক্ত ক্ষেত্রে শর্ত পাওয়া গিয়েছে তাই তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। পাশাপাশি কসম ভঙ্গ করার কারণে কসম ভঙ্গের কাফফারাও আদায় করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/23328/article-details.html