ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

স্বামী মারা গেলে বিশেষ কোনো ওজরে স্ত্রী অন্যত্র ইদ্দত পালন করতে পারবে কি?

প্রশ্ন (১২০১৫) : আমার বাবা-মা গ্রামে থাকতেন। আর আমরা দুই ভাই চাকরি সূত্রে ঢাকা থাকি। সপ্তাহ খানেক আগে আমার বাবা ইন্তিকাল করেন। এখন আমার আম্মু গ্রামে একা আছেন। সেখানে আামাদের অন্য কোনো আত্মীয়ও নেই। তাই আমার আম্মুর জন্য গ্রামে থেকে ইদ্দত পালন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনেক ভয় পাচ্ছেন একা থেকে। কখনো কখনো ভয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। আমাদেরও অফিস থেকে ছুটি নেই যে, গিয়ে আম্মুর সাথে থাকব। এমতাবস্থায় কি আম্মুকে আমাদের বাসায় এনে রাখার কোনো সুযোগ আছে?

বদলী হজ্ব শেষে অবশিষ্ট টাকা কি খরচ করা যাবে?

প্রশ্ন (১২০১৪) : আমার এক প্রতিবেশীর পক্ষ থেকে আমি বদলি হজ্ব করি। হজ্বের খরচ বাবদ আমাকে যা দেওয়া হয়েছিল হজ্ব শেষে তা থেকে কিছু টাকা থেকে গেছে। আমি কি এই অবশিষ্ট টাকা নিজের জন্য খরচ করতে পারব?

জামায় কবুতরের বিষ্ঠা নিয়ে নামায আদায় করলে নামায সহিহ হবে কি?

প্রশ্ন (১২০১২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঈদগাহে ঈদের নামায পড়ার সময় একটি কবুতর এসে আমার গায়ে বিষ্ঠা ছেড়ে দেয়। উক্ত অবস্থায়ই আমি নামায শেষ করি। তাই আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?

কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে টাকা উঠিয়ে তাদের বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২০১১) : আমি একজন শিক্ষক। আমি একটি মাদরাসায় শিক্ষকতা করি। আমাদের মাদরাসায় সাপ্তাহিক বক্তৃতার মজলিস হয়। সেখান ছাত্ররা বক্তৃতা দেওয়ার জন্য অংশগ্রহণ করে থাকে। যারা বক্তৃতায় অংশগ্রহণ করে তাদের থেকে ২০ টাকা করে নেওয়া হয়। তারপর ঐ টাকা দিয়ে ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারী ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়। কিছুদিন আগে আমার এক বন্ধু আমার মাদরাসায় বেড়াতে আসলে সে বক্তৃতা মজলিসে উপস্থিত হয়। তখন সে এ ব্যাপারে জানতে পেরে বলে এটা জায়েয নেই। তো আমি হযরতের কাছে জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক আছে? এভাবে টাকা উঠিয়ে পুরস্কার দেওয়া আসলেই জায়েয নেই?

যৌথ কারবারে লাভ-লোকসান নির্ধারণের পদ্ধতি।

প্রশ্ন (১২০১০) : আমি ও আমার এক বন্ধু দুজনে মিলে মাছ চাষ করি। মূলধন হিসেবে আমাদের উভয়েরই দুই লক্ষ টাকা করে রয়েছে। এই ব্যবসায় আমার বন্ধুর দক্ষতা বেশি থাকায় তার জন্য ৬০% এবং আমার জন্য ৪০% লভ্যাংশ নির্ধারণ করি। এবং ব্যবসায় লোকসান হলে প্রত্যেকে উক্ত হার অনুযায়ী লোকসান বহন করার চুক্তি করি। আমাদের জানার বিষয় হল, উক্ত কারবারে লাভ-লোকসান উভয় ক্ষেত্রে তার জন্য ৬০% আর আমার জন্য ৪০% নির্ধারণ করা কী শরীয়তসম্মত হয়েছে?

তালাক সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২০০৯) : ছয় মাস আগে আমার স্বামীর সাথে মারাত্মক ঝগড়া হয়েছিল। তখন সে আমাকে বলেছিল, ‘তুই তালাক’। তারপর সে আমাকে বলেছিল যে, মুখে তালাক দিলে নাকি তালাক হয় না। তাই আমরা স্বাভাবিকভাবে সংসার করতে থাকি। পরে আমি একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি যে, মুখে তালাক দিলেও তালাক হয়ে যায়। এটা জানার পর আমি তার থেকে আলাদা হয়ে যাই। এবং তাকে ভালভাবে মাসআলা জানতে বলি । কিন্তু সে অলসতা করে তিন মাস অতিক্রম করে দেয়। তো আমি জানতে চাচ্ছি, যেহেতু সে আমাকে তালাক দিয়েছে তো আমি কি এখন অন্যত্র বিবাহ করতে পারব?

ইহরাম অবস্থায় কি সুগন্ধিযুক্ত খাবার খাওয়া যাবে?

প্রশ্ন (১২০০৮) : এবার আমি হজ্বে যাই। কিরান হ্জ্ব করায় প্রায় ১৫ দিনের মত ইহরাম অবস্থায় ছিলাম। তখন আমি ‍সুগন্ধিযুক্ত বিরিয়ানী ও বিভিন্ন ধরনের খাবার খাই। আমি জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত খাবার খাওয়ার কারণে কি আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২০০৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার যাকাতযোগ্য সম্পদ রয়েছে। আমি প্রতি বছর যাকাত আদায় করি। আমার একজন দুধ মা আছেন। আমি এবার আমার দুধ মাকে যাকাত দিতে চাচ্ছি। তাই আমি জানতে চাচ্ছি, দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২০০৬) : আমার এক প্রতিবেশী খুব দরিদ্র। কিছুদিন আগে তার হার্টে চিকিৎসা করার কারণে সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। তাই আমি আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, এভাবে আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করলে কি আমার যাকাত আদায় হবে?

একাকী নামায আদায় করার সময় কি ইকামত বলতে হবে?

প্রশ্ন (১২০০৫) : আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার মাঝে মাঝেই অফিস থেকে বের হতে দেরি হয়ে যায়। তখন আমি বাসায় এসে নামায আদায় করি। এখন আমি জানতে চাচ্ছি, আমি বাসায় নামায আদায় করার সময় কি ফরযের পূর্বে ইকামত বলব নাকি ইকামত ছাড়াই নামায শুরু করব?

ইমামের ইক্তিদা সম্পর্কে দুটি মাসআলা।

প্রশ্ন (১২০০৪) : নামায সম্পর্কে আমার কয়েকটি বিষয় জানার ছিল। ১. প্রত্যেক ওঠা-বসার সময় মুক্তাদী কি ইমামের সাতে সব তাকবীর বলবে? ২. মাসবুক ব্যক্তি ইমামের সাতে প্রথম বৈঠকে শরিক হলে কি তাশাহ্হুদ পাঠ করবে?

নামাযে চোখ বন্ধ করে রাখলে কি নামাযের কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১২০০৩) : নামাযে চোখ বন্ধ করে থাকলে আমার মনোযোগ বেশি হয়। তাই আমি চোখ বন্ধ করেই নামায আদায় করি। আামার জানার বিষয় হলো, চোখ বন্ধ করে নামায আদায় করলে কি নামাযের কোনো সমস্যা হবে?

হায়েয সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২০০২) : আামার ঋতুস্রাবের স্বাভাবিক সময় সাত দিন। কিন্তু এই মাসে তা দশ দিন অতিক্রম করে। এখন আমার জানার বিষয় হলো, আমার উপর নামাযের বিধান সাত দিনের পর থেকে শুরু হবে, নাকি দশ দিনের পর থেকে?

সামান্য সময় অজ্ঞান থাকলেও কি ওযু নষ্ট হয়ে যায়?

প্রশ্ন (১২০০১) : আমি যোহরের নামায আদায় করে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আমি বাসে করে যাচ্ছিলাম। বাসে আমার পাশের সিটে যে লোকটা বসেছিল সে আমার মুখে কিছু একটা চেপে ধরেছিল, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। সে আমার পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাসে অনেক মানুষ থাকায় আমার টাকাগুলো নিতে পারে নি। পরে আমার আমার জ্ঞান ফেরার পর আমি ওযু না করেই দুই রাকাত শুকরিয়ার নামায আদায় করি। নামাযের পরে আমার মনে সন্দেহ জাগল যে, আগের ওযু দিয়ে আমার নামায হলো কিনা। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি যে, অজ্ঞান হওয়ার কারণে কি আমার ওযু নষ্ট হয়ে গেছে? আর আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?

হাতে প্লাস্টার থাকলে কিভাবে ওযু করব?

প্রশ্ন (১২০০০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি রাস্তা অতিক্রম করার সময় গাড়ির সাথে এক্সিডেন্ট করে আমার হাত ভেঙে গেছে। পরে হাসপাতালে গেলে ডাক্তার আমার হাতে প্লাস্টার লাগিয়ে দেয়। এখন আমি জানতে চাচ্ছি যে, আমি কিভাবে ওযু করব?

তালাক সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১১৯৯৯) : আমার স্ত্রী খুব বদমেজাজী। সে বিয়ের পর থেকেই আমার সাথে অনর্থক ঝগড়া করে। একবার তার সাথে আমার খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে বলে ফেলি, তোমাকে আমি একেবারে ছেড়ে দিলাম। আমি শুনেছি এভাবে বললে নাকি তালাক হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমাদের কি তালাক হয়ে গেছে? আমাদের একটি মেয়ে সন্তান আছে।

কসমের কাফ্ফারা।

প্রশ্ন (১১৯৯৮) : আমি মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্ঠানে বেড়াতে গেলে পান খেতাম। এখন আমার পান খাওয়ার নেশা হয়ে গেছে। কিন্তু আমার মা-বাবা পান খাওয়া খুব অপছন্দ করেন। তাই তারা আমাকে পান খেতে নিষেধ করেন। কিন্তু আমি এটা ছাড়তে পারছি না বিধায় তারা আমাকে কসম করায়। তাই আমি কসম করে বলি যে, ‘আমি কসম করছি আর পান খাব না’। কিন্তু আমি আবারও পান খেয়ে ফেলি। এখন আমার কী করণীয়? আমার উপর কি কাফ্ফারা আবশ্যক হয়েছে?

হারানো টাকার মালিক না পেলে করণীয় কী?

প্রশ্ন (১১৯৯৭) : একবার আমি আামার বন্ধুদের সাথে ঢাকা থেকে ‍সিলেট সফরে যাই। সফর থেকে ফেলার পথে গাড়িতে উঠার সময় আমি কিছু টাকা পাই। টাকাগুলো আমার কোনো বন্ধুর পকেট থেকে পড়েছে মনে করে নিয়ে নেই। কিন্তু তাদের জিজ্ঞাসা করে জানতে পারি তাদের কারো না। তখন আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করেও মালিক না পেয়ে আমি টাকাগুলো নিয়ে আসি। এখন আমি এই টাকাগুলো কি করব?

নামাযের তাকবীরের উচ্চারণে ভুল হলে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১১৯৯৬) : একবার আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। তখন এক মুরুব্বী ইমামতি করেছিলেন। তিনি তাকবীরে তাহরীমা থেকে শুরু করে প্রত্যেকটি তাকবীরেই الله أكبر এর বা-কে টেনে টেনে উচ্চারণ করেন।তো আমার জানার বিষয় হলো, এভাবে তাকবীর পড়ার কারণে কি আমাদের নামাযে কোনো সমস্যা হয়েছে?