ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

জানাযা বহন করার সময় উচ্চৈঃস্বরে যিকির করা যাবে কি?

প্রশ্ন (১১৯৯৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাযা কাঁধে নিয়ে উচ্চৈঃস্বরে কালিমা শাহাদাত এবং এজাতীয় বিভিন্ন দুআ পড়া কি জায়েয আছে কি?

নিষিদ্ধ সময়ে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১১৯৯৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসরের নামাযের পর আমাদের মসজিদে একটি জানাযা উপস্থিত হয়। কিন্তু মৃত ব্যক্তির অভিভাবক ও নিকটাত্মীয়রা আসতে দেরি হওয়ায় নামায বিলম্বিত করা হয়। তখন উপস্থিত মুসল্লিদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় যে, এই সময়ে জানাযার নামায পড়া যাবে কিনা। তো আমার জানার বিষয় হলো, এই সময়ে জানাযার নামায পড়ার বিধান কী?

ইমাম সাহেবের আগে রুকুতে চলে গেলে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১১৯৯৩) : আমি ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামায আদায় করছিলাম। ইমাম সাহেব প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। আমি রুকুতে যাওয়ার পর ইমাম সাহেব রুকুতে যায়। তখন আমি তার সাথে রুকুতে শরিক থাকি। আমার জানার বিষয় হলো, ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়ার কারণে কি আমার নামাযে কোনো সমস্যা হয়েছে?

নামাযে ওয়াজিব ছুটে যাওয়ার পর সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয়।

প্রশ্ন (১১৯৯২) : আমার মাঝে মাঝেই নামাযে ওয়াজিব ছুটে যায়। কিন্তু বৈঠক শেষে আমি সাহু সিজদা দিতে ভুলে যাই। ফলে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি। এমতাবস্থায় আমি কী করতে পারি?

মুযদালিফায় যাওয়ার পথে মাগরিব এশা একসাথে পড়ে ফেললে পুনরায় পড়তে হবে কি?

প্রশ্ন (১১৯৯১) : কেউ যদি মুযদালিফায় যাওয়ার পথে রাস্তায় মাগরিব এশা একসাথে পড়ে নেয় এবং ফজরের ওয়াক্ত হওয়ার আগেই মুযদালিফায় পৌঁছায় তাহলে উক্ত দুই নামায কি পুনরায় পড়তে হবে?

হায়েযের কারণে বিদায়ী তাওয়াফ না করলে দম আসবে কি?

প্রশ্ন (১১৯৯০) : জনৈক নারীর বিদায়ী তাওয়াফ করার আগেই হায়েয চলে আসে। সে আর বিদায়ী তাওয়াফ করতে পারেনি। দেশে চলে আসতে হয়েছে। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো দম আসবে?

অসুস্থতার কারণে অণ্যকে দিয়ে বদলী হজ্ব করানোর পর সুস্থ হয়ে হজ্ব আদায় করলে কি তা নফল হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১১৯৮৮) : আমার দাদার উপর হজ্ব ফরজ হওয়ার পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। তাই তিনি অন্য এক ব্যক্তিকে দিয়ে তার বদলী হজ্ব করিয়ে নেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। জানতে চাচ্ছি, এখন তিনি যদি আবার হজ্ব করেন তাহলে তা ফরজ হিসেবে গণ্য হবে নাকি নফল হবে?

মুযদালিফায় পৌঁছার পূর্বে মাগরিব ও এশা পড়ে ফেললে সেখানে পৌঁছে পুনরায় না পড়লে কি জরিমানা আসবে?

প্রশ্ন (১১৯৮২) : কেউ যদি মুযদালিফায় পৌঁছার পূর্বে রাস্তায় মাগরিব ও এশা পড়ে নেয় এবং মুযদালিফায় পৌঁছে পুনরায় তা না পড়ে তাহলে কি তার উপর কোনো জরিমানা আসবে?

বদলী হজ্ব করানোর সুস্থ হলে পুনরায় হজ্ব আদায় করতে হবে কি?

প্রশ্ন (১১৯৮০) : আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় শায়িত ছিলেন। তার উপর হজ্ব ফরয ছিল। তাই তিনি বদলী হজ্ব করান। কিন্তু বর্তমানে তিনি সুস্থ। জানতে চাচ্ছি, তার কি আবার হজ্ব করতে হবে?

বাধাপ্রাপ্ত হলে রোযা রাখা যাবে কি?

প্রশ্ন (১১৯৭৭) : কেউ যদি ইহরাম বাঁধার পর বাধাপ্রাপ্ত হয় তাহলে হেরেম শরিফে একটি দম দেওয়ার মাধ্যমে হালাল হতে হয়। কিন্তু জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, দম না দিয়ে রোযা রাখার দ্বারাও হালাল হওয়া যায়। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?