ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

স্বেচ্ছায় ক্ষতিপূরণ দিলে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (১০৮৯৫) : কিছুদিন আগে আমি একটি ফ্রিজ ক্রয় করি। বাসায় আনার পর দেখি ফ্রিজের একদিকে সামান্য রং উঠানো। আমি বিক্রেতাকে বলে তা ফেরত দিতে চাই। সে আমাকে হাজার টাক দিয়ে বলে, আপনি তা রেখে দিন। আমি উক্ত ৫ হাজার টাকা নিয়ে ফ্রিজটি রেখে দেই। জানতে চাচ্ছি, আমার জন্য তা নেওয়া বৈধ হয়েছে কি?

সমান কাজ করলে চুক্তি ভিত্তিক লাভ বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১০৮৯৩) : আমার একটি লন্ড্রির দোকান আছে। আমার বন্ধু তাতে শ্রম দিয়ে শরিক হতে চাচ্ছে। কিন্তু সে বেতন নিতে চাচ্ছে না। বরং এভাবে চুক্তি করতে চাচ্ছি যে, আমরা উভয়ে সমান শ্রম দিব। তবে লভ্যাংশ আমাদের মাঝে এভাবে বণ্টন হবে যে, আমি দুই ভাগ নিব আর সে এক ভাগ নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা যাবে কি?

লভ্যাংশ থেকে পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯২) : আমার একটি বড় মুদি দোকান আছে। আমি একজন কর্মচারী রেখেছি। তার সাথে চুক্তি হয়েছে, যা লাভ হবে তার ৯০% আমি নিব। আর বাকি ১০% সে নিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি শুদ্ধ হয়েছে?

মোবাইলে ত্রুটি হলে ক্ষতিপূরণ কে দিবে

প্রশ্ন (১০৮৯১) : আমার এক আত্মীয় বিদেশ থাকে। সে দেশে আসার সময় তাকে বলি আমার জন্য একটি মোবাইল নিয়ে আসতে। সে মোবাইল ক্রয় করে প্যাকেট খোলার অনুমতি চায়। আমি তাকে বলি, সাবধানে খুলতে হবে যেন, মোবাইলের কোনো ক্ষতি না হয়। সে তা খুলে এবং প্যাকেট ছাড়াই দেশে নিয়ে আসে। ফলে স্ক্রীনে দাগ পড়ে যায়। জানতে চাচ্ছি, এর ক্ষতিপূরণ কে দিবে?

মুযারিবকে বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯০) : আমি এক ব্যক্তিকে ১০ লক্ষ টাকা দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে এভাবে চুক্তি করেছি যে, ব্যবসা থেকে যা লাভ হবে তার ৬০% সে নিবে আর ৪০% আমি নিব। পাশাপাশি তার জন্য আমি ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করেছি। জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি কি সঠিক হয়েছে?

মুযারিব পুঁজি দিয়ে শরিক হলে লাভ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (১০৮৮৯) : আমি ৫ লক্ষ টাকা ছোট ভাইকে দিয়েছি ব্যবসা করার জন্য। তার সাথে চুক্তি হয়েছে যে, যে লাভ হবে তা অর্ধেক হারে দুইজনের মাঝে বণ্টিত হবে। কিছুদিন পর সে ১.৫ লক্ষ টাকা দিয়ে ব্যবসার পুঁজিতে শরিক হয়। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টিত হবে?

মালিক টাকা না দিলে মোবাইল ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (১০৮৮৮) : আমি এক ব্যক্তি থেকে একটি মোবাইল কিনি। পরবর্তীতে জানতে পারি, সে তা আরেক ব্যক্তি থেকে চুরি করেছে। প্রকৃত মালিকের সাথে আমার যোগযোগ হয়েছে। আমি তাকে মোবাইলের মূল্য ফেরত দিতে বলি। কিন্তু সে অস্বীকৃতি জানায়। জানতে চাচ্ছি, সে মূল্য ফেরত না দিলে আমি মোবাইল ব্যবহার করতে পারব কি?

ব্যবসায়ির কাছ থেকে জামানতের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৭) : আমি এলাকায় ডিম সাপ্লাই করে থাকি। ব্যবসায়িরা আমার কাছ থেকে নগদ মূল্যেই ডিম নিয়ে থাকে। তবে কখনো কখনো কেউ বাকিতে নিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি কি তাদের থেকে জামানত স্বরূপ কিছু টাকা রাখতে পারব যেন কেউ মূল্য পরিশোধ না করলে আমি উক্ত টাকা থেকে আমার টাকা নিয়ে নিতে পারি?

বর্ষপূর্তির আগে নেওয়া টাকা দিতে হবে কি

প্রশ্ন (১০৮৮৬) : এক ব্যক্তির সাথে মুদারাবা চুক্তি হয়েছে এক বছরের জন্য। সে বছরের মাঝে মূলধন থেকে দশ হাজার টাকা নেয় এবং বলে এটা আমার লাভের অংশ। কিন্তু বছর শেষ হওয়ার আগেই ব্যবসায় লস হয় এমনকি লভ্যাংশ থেকে কাটার পর মূলধনও অর্ধেক চলে যায়। জানতে চাচ্ছি, সে কি উক্ত দশ হাজার টাকা ফেরত দিতে বাধ্য?

ফ্ল্যাটের মালিক কে হবে

প্রশ্ন (১০৮৮৫) : আমি বিদেশ থাকি। বাংলাদেশে বড় ভাইকে ৪০ লক্ষ টাকা পাঠিয়ে বলি আমার নামে একটি ফ্ল্যাট ক্রয় করতে। সে ফ্ল্যাট ক্রয় করে বলে, তোমার জন্য ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এসে দেখি তিনি নিজের নামে তা ক্রয় করেছে। এখন তিনি তা রেখে আমাকে টাকা দিতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, ফ্ল্যাটের মালিক কে হবে?

ফেরত দেওয়ার শর্তে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৮৮৪) : আমি জনৈক বিক্রেতার সাথে এভাবে চুক্তি করেছি যে, আমি তার কাছে নির্দিষ্ট পরিমাণ পণ্য নিয়ে আরেক জায়গায় ব্যবসা করব। ব্যবসা করার পর যে মাল অবশিষ্ট থেকে যাবে তা আবার বিক্রেতাকে ফেরত দিব। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে তা শুদ্ধ হবে কি?

পারিশ্রমিক হিসেবে খাবার দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮৩) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, লোকেরা কামলা রাখে এই শর্তে যে, উদাহরণ স্বরূপ কোনো কামলা যদি গৃহস্থের ঘরে দুই বেলা খাবার খায় তাহলে ৫০০ টাকা দিন প্রতি মজুরি। আর যদি খাবার না খায় তাহলে তাহলে ৬০০ টাকা। খাবার গৃহস্থের সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ?

পানির লাইনে সমস্যা ঠিক করলে ভাড়া কম দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৮২) : আমি একটি ভাড়া বাসায় থাকি। বাসার পানির লাইনে সমস্যা থাকায় প্রচুর পানি অপচয় হচ্ছিল। মালিককে বিষয়টি জানানো হলেও তিনি তা ঠিক করতে রাজি হননি। তাই আমিই তা ঠিক করে দেই। আমার ২০০০ টাকা খরচ হয়। জানতে চাচ্ছি, ভাড়া দেওয়ার সময় উক্ত ২০০০ টাকা কম দেওয়া যাবে কি?

পাড়া নারিকেল দিলে বৈধ হবে কি

প্রশ্ন (১০৮৮১) : আমাদের গ্রামে লোক দিয়ে নারিকেল পাড়ানো হয়। সেই লোকে পাড়া নারিকেল থেকেই পারিশ্রমিক দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ?

দোকান ও অল্প শ্রম দিলে লাভ নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৭৯) : আমার বাজারে একটি দোকান আছে। আমার চাচাত ভাই তা নিতে চাচ্ছে। সে তাতে কম্পিউটারের কাজ করবে। দোকানের যাবতীয় ডেকোরেশনের কাজও সে করবে। পাশাপাশি আমাকেও কিছু কাজ শিখিয়ে দিবে। তার সাথে চুক্তি হয়েছে এভাবে যে, যা লাভ হবে তার ৬০% সে নিবে। আর বাকি ৪০% আমাকে দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি বৈধ হয়েছে?

চুক্তি শুদ্ধ না হলে লাভ কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (১০৮৭৮) : আমি আমার বন্ধুকে ব্যবসার জন্য ১ লক্ষ টাকা দিয়ে বলেছি, ১ বছরে যা লাভ হবে তার ৩০% পার্সেন্ট আমাকে দিতে হবে। পরবর্তীতে জানতে পারি উক্ত চুক্তি শুদ্ধ হয়নি। বছর শেষ হয়েছে। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টন হবে?

গ্রাফিক্সের কাজ দিয়ে লাভ সমানভাবে বণ্টন করা যাবে কি

প্রশ্ন (১০৮৭৭) : আমার একটি কম্পোজের দোকান আছে। আমার এলাকায় গ্রাফিক্সের কাজের চাহিদা বেশি থাকায় আমার এক বন্ধুর সাথে চুক্তি করি যে, আমি লোকদের কাছ থেকে গ্রাফিক্সের কাজ নিয়ে তাকে দিব। সে কাজ করে আমার মেইলে পাঠিয়ে দিবে। উক্ত কাজ থেকে যা লাভ হবে তা আমাদের মাঝে সমহারে বণ্টিত হবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তি বৈধ হবে কি?