ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কম্পিউটার নষ্ট করলে কর্মচারী থেকে জরিমানা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৭৫) : আমার কম্পিউটারের দোকান আছে। জনৈক ক্রেতা একটি কম্পিউটার ক্রয় করে তা ফিটিং করতে দেয়। কিন্তু আমার দোকানের কর্মচারী তা ফিটিং করতে গিয়ে অনিচ্ছায় নষ্ট করে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত ক্ষতির জরিমানা কর্মচারী থেকে নেওয়া যাবে কি?

একেবারেই কাজ না করতে পারলে পারিশ্রমিক দিতে হবে কি

প্রশ্ন (১০৮৭৩) : কিছুদিন আগে আমি আমার ঘরের কাজের জন্য ৫ জন শ্রমিক নেই। কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কারণে তারা কোনো কাজ করতে পারেনি। জানতে চাচ্ছি, তারা কি পারিশ্রমিক পাবে?

একজন শরিকের মাল হারাম হলে লাভ হালাল হবে কি

প্রশ্ন (১০৮৭২) : দুইজন শরিক ৫ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ী ক্রয় করেছে এবং একজনের কাছে ভাড়া দিয়েছে ২০ হাজার টাকার বিনিময়ে। তাদের একজনের আড়াই লক্ষ টাকা হারাম। জানতে চাচ্ছি, গাড়ি থেকে যা লাভ হবে, যার মাল হালাল তার অংশের লাভ হালাল হবে কি?

ঋণের টাকা ব্যবসার জন্য দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৭১) : আমি আমার খালাত ভাইয়ের কাছে ঋণ হিসেবে ২ লক্ষ টাকা পেতাম। কিছুদিন আগে সে বলে, আমি এই দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা করব। যা লাভ হবে এর ৬০% তুমি পাবে আর বাকি ৪০% আমার। আমি রাজি হয়ে যাই। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে শুদ্ধ হবে কি?

আমানতের টাকা না বলে ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (১০৮৬৯) : আমি এক ব্যক্তিকে বাড়ি বানানোর জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু কাজ ধরতে দেরি হওয়ায় সে উক্ত টাকা থেকে ৫ লক্ষ টাকা আমার অনুমতি ছাড়া ব্যবসায় খাটিয়েছে। জানতে চাচ্ছি, তার এ কাজটি কি ঠিক হয়েছে?

অ্যাপার্টমেন্টের কাজ শুরু হয়নি তা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০৮৬৮) : আমাদের এলাকায় একটি অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। তারা এখনই ফ্ল্যাট বিক্রি করছে। জানতে চাচ্ছি, তাদের থেকে ফ্ল্যাট ক্রয় করা যাবে কি?

অনিচ্ছায় ডিসপ্লে ভেঙ্গে গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (১০৮৬৭) : আমার মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকান রয়েছে। তাতে একজন কর্মচারী আছে। জনৈক ব্যক্তি আমার দোকানে একটি মোবাইল সার্ভিসিং করতে দেয়। আমার কর্মচারী তা ঠিক করতে গিয়ে অনিচ্ছায় মোবাইলের ডিসপ্লে ভেঙ্গে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত ডিসপ্লে ঠিক করার জরিমানা কে দিবে?

স্যাম্পল দেখিয়ে অর্ডার নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৬৫) : আমি গার্মেন্টস থেকে বিভিন্ন পোশাকের স্যাম্পল নিয়ে মার্কেটের দোকানদের দেখাই। তাদের কাপড় পছন্দ হলে তারা আমার কাছে অর্ডার দেয়। তাদের অর্ডার অনুযায়ী আমি গার্মেন্টস থেকে কাপড় তৈরি করে সরবারাহ করে থাকি। জানতে চাচ্ছি, এভাবে স্যাম্পল দেখিয়ে অর্ডার নেওয়া জায়েয আছে কি?

দশ হাজার দিয়ে ক্রয় করে বারো হাজারে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৬৪) : আমাদের একটি সমিতি আছে। জনৈক ব্যক্তি একটি পণ্য ক্রয় করতে চাচ্ছে। আমরা তার সাথে এভাবে চুক্তি করেছি যে, আমরা তাকে তার পণ্য দশ হাজারে ক্রয় করে দিব। সে এক বছর পর বারো হাজার টাকা দিবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে শুদ্ধ হবে কি?

কিতাব হাতে পাওয়ার আগে তা অন্যত্র বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৬৩) : আমি এক লাইব্রেরির সাথে একটি কিতাবের ১০০ সেটের চুক্তি করেছি ১০ লক্ষ টাকার বিনিময়ে। টাকাও পরিশোধ করে দিয়েছি। তারা চুক্তিমত ৬ মাস পর তা আমার কাছে হস্তান্তর করবে। জানতে চাচ্ছি, আমি তা হাতে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করতে পারব?

অ্যাপে অ্যাড দিয়ে আয় করা যাবে কি

প্রশ্ন (১০৮৬১) : আমি একটি ইসলামিক অ্যাপ বানিয়েছি। তাতে বিভিন্ন ইসলামি বিষয় শেয়ার করি। জানতে চাচ্ছি, উক্ত অ্যাপে অ্যাড দিয়ে আয় করা যাবে কি?

অর্ডার বেশি হলে অন্যদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৬০) : আমার একটি বিরিয়ানির দোকান আছে। আমার দোকানের বিরিয়ানি মজাদার হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার দেওয়া হয়। কখনো কখনো অর্ডার এত বেশি হয় যে, আমার আশে পাশের কিছু দোকানে তা দিয়ে দেই। তবে অর্ডারদাতারা আমার দোকানের বিরিয়ানিই খেতে চায়। অন্য দোকানের নয়। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?

অগ্রিম ১০ মণ গম কমে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৫৮) : আমি এক ব্যক্তির সাথে ২০ হাজার টাকার বিনিময়ে চুক্তি করেছি যে, ১ বছর পর সে উন্নত জাতের ২০ মণ গম দিবে। কিন্তু কিছুদিন আগে টাকার খুব প্রয়োজন পড়ায় আরেক ব্যক্তির সাথে চুক্তি করেছি, তুমি আমাকে ৮ হাজার টাকা দাও আমি ১ বছর পর তোমাকে ১০ মণ গম দিব। জানতে চাচ্ছি, এই চুক্তি কি বৈধ হয়েছে?