ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ব্যবসার টাকা দিয়ে চিকিৎসা করা যাবে কি

প্রশ্ন (১০৯১২) : আমি এক ব্যক্তির সাথে মুযারাবা চুক্তিতে ব্যবসা করছিলাম। কিছূদিন আগে ব্যবসায়িক পণ্য কিনতে যাওয়ার সময় অ্যাকসিডেন্টের শিকার হই। আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি কি মুযারাবার টাকা থেকে চিকিৎসার জন্য টাকা নিতে পারব?

পায়ে হালকা ভর দিয়ে চলতে পারলে কুরবানী হবে কি

প্রশ্ন (১০৯১০) : কুরবানীর গরু ক্রয় করার পর গাড়ি করে বাড়ি নিয়ে আসি। গাড়ি থেকে নামানোর সময় গরুটির পিছনের একটি পা ভেঙ্গে যায়। তবে গরুটি সেই পায়ে হালকা ভর দিয়ে চলতে পারে। জানতে চাচ্ছি, তা দ্বারা কুরবানী শুদ্ধ হবে কি?

কোন দেশের কুরবানীর দিন ধর্তব্য হবে

প্রশ্ন (১০৯০৮) : আমি অস্ট্রেলিয়াতে থাকি। এ বছর আমার বড় ভাইকে কুরবানীর টাকা দিয়েছি আমার পক্ষ থেকে বাংলাদেশে কুরবানী করবে। বাংলাদেশে যে দিন কুরবানী তার পর দিন আমাদের এখানে কুরবানী। জানতে চাচ্ছি, উক্ত কুরবানী আমার পক্ষ থেকে আদায় হবে কি?

কুরবানীর শেষ দিন মুসাফির হলে কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (১০৯০৭) : আমার বাড়ি শেরপুর। গত কুরবানীতে আমার উপর কুরবানী আবশ্যক ছিল। কুরবানীর উদ্দেশ্যে আমি একটি গরু ক্রয় করি। কিন্তু ঈদের দিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। ফলে কুরবানী করা হয়নি। কুরবানীর দ্বিতীয় দিন চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। চিকিৎসার জন্য ঢাকায় ৫ দিন থাকি। জানতে চাচ্ছি, উক্ত গরু কি সদকা করে দিতে হবে?

অ্যাপে বিভিন্ন লেখকের বই আপলোড দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৯০৪) : আমি একটি ইসলামিক অ্যাপ বানিয়েছি। সেই অ্যাপে বিভিন্ন ইসলামি লেখকদের বই পিডিএফ আকারে আপলোড করে থাকি। যেন মানুষ ইসলামি জ্ঞান দ্বারা উপকৃত হতে পারে। জানতে চাচ্ছি, আমার জন্য কাজটি কি বৈধ হচ্ছে?

মান্নত পূর্ণ হওয়ার আগে টাকা দিলে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (১০৯০৩) : আমি একবার মান্নত করি, আমার অমুক কাজটি হলে গরিবদেরকে দশ হাজার টাকা দান করব। কিন্তু আমার কাজটি সমাধা হয়নি। তারপরও আমি দশ হাজার টাকা গরিবদেরকে দান করে দেয়। কিছুদিন আগে কাজটি সমাধা হয়। জানতে চাচ্ছি, উক্ত দশ হাজার টাকা কি মান্নতের জন্য যথেষ্ট হবে?

পাগলা মসজিদের নামায ঘরে পড়লে হবে কি

প্রশ্ন (১০৯০২) : আমার স্ত্রী মান্নত করেছে যে, তার অমুক কাজটি হলে সে পাগলা মসজিদে নামায পড়বে। জানতে চাচ্ছি, তার কি পাগলা মসজিদে গিয়েই নামায পড়তে হবে নাকি অন্য ঘরে পড়লেও হবে?

গরু দ্বারা মেয়ের আকীকার মান্নত পূরণ করতে হবে কি

প্রশ্ন (১০৯০১) : আমার ৫ ছেলে। আমি মান্নত করেছিলাম, আমার যদি মেয়ে হয় তাহলে একটি বড় গরু দ্বারা তার আকীকা করব। আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে হয়েছে। জানতে চাচ্ছি, তার আকীকা কি বড় গরু দ্বারাই করতে হবে?

রাতে থালাবাসন ধোয়া কি জরুরি

প্রশ্ন (১০৮৯৮) : আমার পরিবারের অনেকে বলে থাকে, রাতের বলা থালাবাসন ধুয়ে রাখতে হবে। অন্যথায় ঘরে বরকত আসে না। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

হারাম মালের মালিককে শরিক নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৯৬) : আমি এক ব্যক্তির সাথে শরিকানা ব্যবসা শুরু করতে চাচ্ছি। কিন্তু তার মাল হারাম মাধ্যমে অর্জিত হয়েছে। জানতে চাচ্ছি, তার সাথে ব্যবসা করা যাবে কি?