কোন দেশের কুরবানীর দিন ধর্তব্য হবে
প্রশ্ন (১০৯০৮) : আমি অস্ট্রেলিয়াতে থাকি। এ বছর আমার বড় ভাইকে কুরবানীর টাকা দিয়েছি আমার পক্ষ থেকে বাংলাদেশে কুরবানী করবে। বাংলাদেশে যে দিন কুরবানী তার পর দিন আমাদের এখানে কুরবানী। জানতে চাচ্ছি, উক্ত কুরবানী আমার পক্ষ থেকে আদায় হবে কি?
প্রশ্ন
আমি অস্ট্রেলিয়াতে থাকি। এ বছর আমার বড় ভাইকে কুরবানীর টাকা দিয়েছি আমার পক্ষ থেকে বাংলাদেশে কুরবানী করবে। বাংলাদেশে যে দিন কুরবানী তার পর দিন আমাদের এখানে কুরবানী। জানতে চাচ্ছি, উক্ত কুরবানী আমার পক্ষ থেকে আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানী ওয়াজিব হলে তা করতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
‘যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৫৬৫]
কুরবানীর ক্ষেত্রে ধর্তব্য হল যে স্থানে কুরবানী করা হবে সে স্থানের সময়। কাজেই বাংলাদেশে কুরবানী করা হলে বাংলাদেশের কুরবানীর দিন ধর্তব্য হবে। সুতরাং উক্ত কুরবানী আপনার পক্ষ থেকেই আদায় হবে।
বাদায়েউস সানায়ে ৪/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24865/article-details.html
← পূর্ববর্তী
কুরবানীর শেষ দিন মুসাফির হলে কুরবানী আবশ্যক হবে কি
পরবর্তী →