ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

৫ জনকে খাওয়ালে মান্নত পূর্ণ হবে কি

প্রশ্ন (১১৭৯৪) : জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার উক্ত কাজ পূর্ণ হলে ১০ জন গরিবকে খাওয়াবে। তার উক্ত কাজ পূর্ণ হয়েছে। জানতে চাচ্ছি, সে যদি ৫ জন গরিবকে ১০ জনের খাবার খাওয়ায় তাহলে মান্নত পূর্ণ হবে কি?

আবু জেহেল গর্ত খুঁড়ে নিজেই কি তাতে পতিত হয়েছিল

প্রশ্ন (১১৭৯৩) : একটি বইয়ে আবু জেহেলের একটি ঘটনা পেলাম। সে নাকি রাসূল (সা.)-এর জন্য একটি গর্ত খুঁড়ে নিজেই তাতে পতিত হয়েছিল। পরবর্তীতে রাসূল (সা.) তাকে গর্ত থেকে উদ্ধার করেন। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো ঘটনা আছে?

সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি

প্রশ্ন (১১৭৮৯) : একজন আলেম বললেন, যদি টাকা পয়সা সংরক্ষণের কোন নিরাপদ পথ না থাকে, তাহলে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা রাখা জায়েজ আছে। কিন্তু বর্তমানে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যাংকগুলো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি?

সাইকেলের হেফাজত না হলে করণীয় কী

প্রশ্ন (১১৭৮৮) : ভুলে এক দোকানে সাইকেল রেখে চলে আসি। দোকানদার সেই সাইকেল নিজের জিম্মায় রেখে দেয়। কিন্তু তার পক্ষ থেকে পূর্ণ হেফাজত পাওয়া যায়নি। সে নিজেই তা স্বীকার করেছে। ফলে উক্ত সাইকেল হারিয়ে যায়। জানতে চাচ্ছি, তার থেকে জরিমানা নেওয়া যাবে কি?

সন্তানকে পারিশ্রমিক দেওয়া কি জরুরি

প্রশ্ন (১১৭৮৭) : ছেলে তার পিতার দোকানে সময় দিত। কোনো এক কারণে পিতার সাথে মনোমালিন্য হওয়ায় সে আলাদা হয়ে যায়। এখন সে যে কয়দিন শ্রম দিয়েছে তার পারিশ্রমিক পিতার কাছে চাচ্ছে। উল্লেখ্য, ব্যবসায় তার কোনো মূলধন নেই এবং সে পরিবারসহ পিতার সাথেই থাকে। পিতাই তার ভরণ পোষণ বহন করে। প্রশ্ন হল, পিতার উপর কি পারিশ্রমিক দেওয়া আবশ্যক?

যথাযথ হেফাজতের পর চুরি গেলে জরিমানা নেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৮৬) : কিছুদিন আগে ভুলে এক দোকানে ছাতা ফেলে রেখে এসেছিলাম। দোকানদার যথাযথভাবে হেফাজত করে রেখেছিল। কিন্তু তার দোকানে চুরি হওয়ায় তার মালের সাথে উক্ত ছাতাও চুরি হয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত ছাতার জরিমানা নেওয়া যাবে কি?

মালিককে ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১১৭৮৫) : এক ব্যক্তির টাকার প্রয়োজন হওয়ায় তার সাথে আমি এভাবে ভিন্ন ভিন্ন ভাবে দুটি চুক্তি করি, প্রথম চুক্তিতে তার কাছ থেকে আমি তার মালিকানাধীন একটি স্পেস ১ লক্ষ দিয়ে ভাড়া নেই এবং তাৎক্ষণিক টাকা পরিশোধ করি। দ্বিতীয় চুক্তিতে তার কাছে সেই স্পেস ভাড়া দেই ১ লক্ষ ৫০ হাজারে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?

মসজিদ কমিটি প্রিএমশনের ভিত্তিতে মামলা করতে পারবে কি

প্রশ্ন (১১৭৮৪) : মসজিদের পাশের একটি জমি এক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে। মসজিদ কমিটির প্ল্যান ছিল উক্ত জমি ক্রয় করতে পারলে মসজিদের কল্যাণে তা কাজে লাগাবে। তাই তারা চাচ্ছে, প্রিএমশনের ভিত্তিতে ক্রেতার বিরুদ্ধে মামলা করতে। যেহেতু সে স্বেচ্ছায় তা কমিটির কাছে বিক্রি করতে চাচ্ছে না। জানতে চাচ্ছি, মসজিদ কমিটি মামলা করতে পারবে কি?

ব্যয়ভার বহন করার শর্তে হেবা করা যাবে কি

প্রশ্ন (১১৭৮৩) : আমার তিন ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে বিয়ে করে আলাদা থাকে। সে আমাদের ভরণ পোষণ দেয় না। মেঝো ছেলে প্রতিবন্ধী। আর ছোট মেয়ে বিবাহিত এবং সে মেঝো ভাইয়ের ব্যয়ভার বহন করে। আমি কি আমার মেঝো ছেলের ব্যয়ভার বহন করার শর্তে আমার ১২ শতাংশ জমি আমার ছোট মেয়েকে হেবা করে দিলে তা বৈধ হবে কি?

বন্ধুর গাড়ি ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৮২) : আমার বন্ধু আমাকে তার গাড়ি ১ বছর ব্যবহার করতে দিয়েছে। বর্তমানে আমার তা ব্যবহার করার প্রয়োজন নেই। তাই আমি চাচ্ছি তা ভাড়ায় দিতে। জানতে চাচ্ছি, আমার জন্য তা ভাড়া দেওয়া বৈধ হবে কি?

পঁচা নারিকেল ফেরত নেওয়া কি জরুরি

প্রশ্ন (১১৭৮১) : কিছুদিন আগে আমি বাজার থেকে তিনটি নারিকেল কিনে আনি। বাসায় ভাঙ্গার পর দেখি তিনটাই নষ্ট। দোকানদারের কাছে নিয়ে গেলে সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। জানতে চাচ্ছি, তার জন্য কি টাকা ফেরত দেওয়া জরুরি ছিল?

দুধে ছাগলের লেদা পড়লে তা বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১৭৮০) : আমি ছাগলের দুধ দোহন করে তা বাজারে বিক্রি করি। দুধ দোহনের অত্যন্ত সতর্ক থাকি যেন ছাগলের লেদা দুধে না পড়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো এক দুটি দুধে পড়ে যায়। সাথে সাথে তা উঠিয়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত দুধ বাজারে বিক্রি করা যাবে কি?

ছাড়ের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৭৯) : প্রতিবেশি এক লোক আমাকে সরকারি ট্রাক থেকে ৫ কেজি চাল কিনতে পাঠিয়েছে। ৫ কেজি চাল কেনার কারণে তাদের নিয়ম অনুসারে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৬০ টাকা ছাড় দিয়েছে। এ খবর আমার প্রতিবেশি জানে না। জানতে চাচ্ছি, এ টাকা আমি নিতে পারব কি?

কাপড় কাটার পর মাপ মত না হলে জরিমানা নেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৭৮) : জনৈক দর্জিকে একটি কাপড় দেই আমার জামা বানাতে। তাকে জিজ্ঞাসা করার পর সে বলে, এর দ্বারা আমার মাপ মত জামা হয়ে যাবে। তার কথার প্রেক্ষিতেই মূলত কাপড়টি দিয়েছিলাম। কিন্তু কাপড়টি কাটার পর সে বলে, এর দ্বারা মাপ মত জামা বানানো সম্ভব না। জানতে চাচ্ছি, উক্ত কাপড়ের জরিমানা নেওয়া যাবে কি?

ওয়াকফের ভিত্তিতে শুফআ দাবি করা যাবে কি

প্রশ্ন (১১৭৭৭) : আমাদের মসজিদের জমিটি ওয়াকফ করা। উক্ত জমিটির পাশের জমিটির মালিক অন্য আরেকজনের কাছে তার জমিটি বিক্রি করে দেয়। মসজিদ কমিটি চাচ্ছে সেই জমিটিতে শুফআর দাবি করতে। জানতে চাচ্ছি, এমনটি তারা করতে পারবে কি?