আবু জেহেল গর্ত খুঁড়ে নিজেই কি তাতে পতিত হয়েছিল
প্রশ্ন (১১৭৯৩) : একটি বইয়ে আবু জেহেলের একটি ঘটনা পেলাম। সে নাকি রাসূল (সা.)-এর জন্য একটি গর্ত খুঁড়ে নিজেই তাতে পতিত হয়েছিল। পরবর্তীতে রাসূল (সা.) তাকে গর্ত থেকে উদ্ধার করেন। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো ঘটনা আছে?
প্রশ্ন
একটি বইয়ে আবু জেহেলের একটি ঘটনা পেলাম। সে নাকি রাসূল (সা.)-এর জন্য একটি গর্ত খুঁড়ে নিজেই তাতে পতিত হয়েছিল। পরবর্তীতে রাসূল (সা.) তাকে গর্ত থেকে উদ্ধার করেন। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো ঘটনা আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এ জাতীয় একটি ঘটনা লোকমুখে প্রচলিত থাকলেও এর প্রমাণিক কোনো ভিত্তি নেই। কাজেই এ জাতীয় ঘটনা বলা থেকে বিরত থাকতে হবে। কারণ হাদিস শরিফে এসেছে,
عَنِ الْمُغِيرَةِ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
‘মুগীরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১২৯১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26871/article-details.html