ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ঋণ নিয়ে ধানের মূল্য পরিশোধ করা যাবে কি

প্রশ্ন (১১৭৭৫) : আমাদের গ্রামে প্রচলিত, ঋণ নিয়ে এভাবে মৌখিকভাবে বলে, এত টাকা বিনিময়ে আপনার কাছে এত মন ধান বিক্রি করলাম। ধানের মৌসুমে ধান মূল্য দিয়ে দিব। এক্ষেত্রে ধানের মূল্য এমনভাবে নির্ধারণ করা হয় যেন তা ঋণের পরিমাণের চেয়ে বেশি হয়। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি কি বৈধ হবে?

ইন্সুরেন্সের ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (১১৭৭৪) : আমি একটি ইন্সুরেন্স কোম্পানীর সাথে জড়িত। তাদেরকে আমি গ্রাহক জোগাড় করে দেই। তারা আমাকে কমিশন দেয়। জানতে চাচ্ছি, উক্ত আয় কি হালাল হচ্ছে?

অসুস্থ অবস্থার হিবা কার্যকর হবে কি

প্রশ্ন (১১৭৭২) : কেউ যদি অসুস্থ অবস্থায় তার কোনো আত্মীয়কে জমি হেবা করে এবং উক্ত আত্মীয় তা কবজা করে তাহলে এই হেবা সংঘটিত হবে? উল্লেখ্য, হেবা করার দুইমাস পর সেই অসুস্থতায় উক্ত ব্যক্তির মৃত্যু হয়।

অন্য বই দিয়ে বিক্রিত মূল্য ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (১১৭৭১) : জনৈক ব্যক্তি থেকে আমি একটি বই ক্রয় করেছি ১২০০ টাকা দিয়ে। সেই বই অন্য আনেকজন বিক্রি করছে ১০০০ টাকা দিয়ে। আমি আমার বিক্রেতাকে তা জানালে বলে, ১২০০ টাকার কমে তা বিক্রি করা সম্ভব না। আপনি ইচ্ছা করলে তা ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারেন। আমি উক্ত বইয়ের সামান্য কিছু ক্ষতি করে ফেলেছি। তাই চাচ্ছি, সেই বইয়ের অন্য কপি ফেরত দিয়ে টাকা নিয়ে নিব। এটা কি আমার জন্য বৈধ হবে?

ওড়না মাথায় দিলেও মাথার চুল দেখা যায়, এমন পাতলা ওড়না মাথায় দিয়ে নামায আদায় করলে নামায সহিহ হবে না।

প্রশ্ন (১১৭৭০) : আমার জানামতে নামাযের মধ্যে মহিলাদের জন্য মাথা ঢেকে রাখা ফরয। কিন্তু কিছু ওড়না আছে এতটা পাতলা, যা দ্বারা মাথা ঢাকার পরও মাথার চুল স্পষ্টভাবে দেখা যায়। তাই আমি জানতে চাচ্ছি, কোনো মহিলা যদি এ ধরনের ওড়না পরে নামায পড়ে তাহলে কি তার নামাযে কোনো সমস্যা হবে?

হজ্বে মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে কি জরিমানা ওয়াজিব হয়?

প্রশ্ন (১১৭৬৯) : হজ্বের সফরে আমি ১০ জিলহজ্ব কুরবানি করার পর এহরাম ত্যাগ করার আগে মাথা মুন্ডাতে যাই। কিন্তু সেখানে অনেক ভীড় ছিল। তাই আমি মাথা মুন্ডানোর আগেই নখ-মোচ কাটতে শুরু করি। তখন এক সঙ্গী আমাকে বললেন, মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়। হযরতের কাছে জানতে চাচ্ছি, মাথা মুন্ডানোর আগে কি নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়? এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

কসমের কাফ্ফারা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১১৭৬৮) : একবার আমার স্ত্রীর সাথে আমার অনেক ঝগড়া হয়। তখন আমি রাগ করে আমি তাকে বলি ‘যাও আজ থেকে তোমার হাতের রান্না আর খাব না। যদি খাই তাহলে হারাম খাই।’ পর যখন আমার রাগ কমে যায় তখন তার অনুরোধে তার সাথে খাবার খাই। হযরতের কাছে জানতে চাচ্ছি, এই কথা বলার পর তার হাতের রান্না খাওয়ায় কি আমার গুনাহ হয়েছে?

পাহারা দেওয়ার জন্য কুকুর ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৬৭) : আমাদের এক প্রতিবেশীর কাছে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ জাতের এক জোড়া দামি কুকুর আছে। সে এগুলো কিনেছিল তার বাড়ি পাহারা দেওয়ার জন্য। তার কুকুরগুলো কয়েকটা বাচ্চা দিয়েছে। আমাদের বাড়ি যেহেতু একেবারে গ্রামে আর এদিকে পাহারা দেওয়ার জন্য তেমন মানুষ পাওয়া যায় না, আবার এই কুকুরগুলোও পাহারার জন্য খুব ভালো তাই কয়েকজন প্রতিবেশী তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরগুলো বড় হলে কিনতে চাচ্ছে। তো এখন জানার বিষয় হলো, তার জন্য কুকুরগুলো বিক্রি করা এবং তার মূল্য ভোগ করা জায়েয আছে কি?

স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে করণীয়।

প্রশ্ন (১১৭৬৬) : আমার বিয়ের পাঁচ বছর চলছে। আমাদের তিন বছরের দুটি সন্তান রয়েছে। পারিবারিক কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাগ করে আমি তাকে তিন তালাক দিয়ে ফেলি। কিন্তু আমি পরে নিজের ভুল বুঝতে পেরে অনুত্প্ত হই। তবে তাকে ফিরিয়ে আনার সুযোগ না থাকায় আমরা পৃথক হয়ে যাই। তার ইদ্দত শেষ হলে অন্যত্র বিবাহ বসে। বিয়ের প্রথম দিন তারা একসাথে রাত্রী যাপন করে থাকলেও তার ভাষ্য অনুযায়ী তাদের মাঝে স্বামী-স্ত্রী সুলভ কোনো কিছু ঘটে নি। পরের দিন তার স্বামী বাইক এক্সিডেন্টে মারা যায়। আমার জানার বিষয় হলো, যেহেতু অন্যত্র তার বিয়ে হয়েছে এবং নতুন স্বামীর সাথে তার রাত্রী যাপনও করা হয়েছে, সুতরাং এমতাবস্থায় কি আমি তাকে পুনরায় বিবাহ করতে পারব?

যাকাতের টাকা হারিয়ে গেলে তা পূনরায় আদায় করতে হবে।

প্রশ্ন (১১৭৬৫) : আমার ছেলে ঢাকায় একটি এতিমখানা মাদরাসায় পড়ে। আমি প্রতি বছরই তার মাধ্যমে মাদরাসার যাকাত ফান্ডে আমার যাকাতের টাকার নির্দিষ্ট একটা অংশ দান করে থাকি। তো এই রমযানের পর টাকা নিয়ে যাওয়ার পথে সে টাকাগুলো হারিয়ে ফেলে। এখন আমি জানতে চাচ্ছি, আমার ঐ টাকার যাকাত কি আদায় হয়েছে নাকি তা আবার আদায় করতে হবে?

তাকবীরে তাহরীমা বলার সময় হাত না উঠালে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১১৭৬৪) : আমি আসরের নামাযের সময় ওযু করে মসজিদে প্রবেশ করে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। আমি ঐ রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে দাঁড়িয়ে তাকবীর বলে রুকুতে চলে যাই। তখন আমি তাকবীর বলার সময় হাত উঠাতে ভুলে যাই। এখন আমার জানার বিষয় হল, তাকবীরে তাহরীমা বলার সময় হাত না উঠানোর কারণে কি আমার নামাযে কোনো সমস্যা হবে?

ওযু ছাড়া আযান দেওয়া যাবে কি?

প্রশ্ন (১১৭৬৩) : আমি একটি মসজিদের মুআজ্জিন। আমি মাঝে মাঝেই ওযু ছাড়া আযান দিয়ে পরে ওযু করতে যাই। এ কারণে অনেকে জিজ্ঞাসাবাদ করে আমি কেন ওযু ছাড়া আযাদ দেই। তো আমার জানার বিষয় হলো, ওযু ছাড়া আযান দিলে কি কোনো সমস্যা হবে?

নারীদের জন্য মহিলা ডাক্তার না পেলে কি পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করা যাবে?

প্রশ্ন (১১৭৬২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার হারনিয়া রোগ ধরা পড়েছে। এখন অপারেশন করা খুবই জরুরি। কিন্তু অপারেশনের জন্য মহিলা ডাক্তার পাওয়া যাচ্ছে না। তাই সবাই পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করার পরামর্শ দিচ্ছে। আমি জানতে চাচ্ছি, পুরুষ ডাক্তার দিয়ে কি অপারেশন করা জায়েয হবে? এ ব্যাপারে শরীয়ত কী বলে?

একাধিক প্রাণী একসাথে জবাই করার বিধান।

প্রশ্ন (১১৭৬১) : আমি একটি মুরগির দোকানের কর্মচারী। আমাদের দোকানে মাঝে মাঝে বড় অর্ডার আসে। একসাথে ১০০ বা তার বেশি মুরগি জবাই করে বিক্রি করতে হয়। তখন আমি প্রথম কয়েকটি ‍মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলে বাকি গুলো বিসমিল্লাহ বলা ছাড়াই জবা্ই করি। এখন আমার জানার বিষয় হলো, আমার এভাবে জবাই করা কি ঠিক আছে?

জামানতের টাকা থেকে খরচ করা যাবে কি?

প্রশ্ন (১১৭৬০) : আমার মুরগির ফার্ম আছে। সেখান থেকে আমি প্রতিদিন প্রচুর পরিমাণে ডিম সাপ্লাই দিয়ে থাকি। কয়েকজন ব্যবসায়ী নিয়মিত আমার থেকে নগদ টাকার বিনিময়ে ডিম নেয়। তবে মাঝে মাঝে তারা টাকা পরিশোধ করতে দেরি করে ফেলে। তাই আমি তাদের কাছ থেকে কিছু টাকা জামানত নিয়ে রেখেছি। যেন টাকা দিতে দেরি করলে আমি সেই টাকা থেকে আমার পাওনা টাকা নিয়ে নিতে পারি। তাই এখন আমি জানতে চাচ্ছি, এই জামানত রাখা কি জায়েয আছে? আর জামানতের টাকা থেকে কি আমি ব্যবহার করতে পারব?

দুগ্ধদানকারিনী মহিলা কি দুধ পান করানোর কারণে রোযা ছেড়ে দিতে পারবে?

প্রশ্ন (১১৭৫৯) : রমযানের তিন মাস আগে আমার একটি সন্তানের জন্ম হয়। তো রমযান মাস আসার পরে আমি রোযা রেখেই দুধ পান করাচ্ছিলাম। কিন্তু রোযা রেখে দুধ পান করানো আমার জন্য খুব কষ্ট হচ্ছিল। শারীরিকভাবে খুব দূর্বল হয়ে পড়ি। আবার বুকে দুধও কম আসছিল। আমার সন্তান ঠিকমত দুধ পাচ্ছিল না। তারও খুব কষ্ট হচ্ছিল। তাই আমি আর বাকি রোযাগুলো রাখি নি। হযরতের কাছে আমার জানার বিষয় হলো, এই কারণে কি আমার রোযা না রাখা ঠিক হয়েছে? আর ছুটে যাওয়া রোযাগুলোর ক্ষেত্রে আমার কী করণীয়?

মৃত ব্যক্তির গোসলকে ঘিরে কিছু কুসংস্কার।

প্রশ্ন (১১৭৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের রাজশাহীর বিভিন্ন অঞ্চলে মৃত ব্যাক্তিকে (মহিলা) গোসল করানোর ব্যাপারে বিভিন্ন ধরণের কুসংস্কার চালু রয়েছে, যা কোনো মাসআলার কিতাবে পাওয়া যায় না। যেমন- ১. যে ব্যক্তি নাপাক পরিষ্কার করে তাকে আর সেখানে থাকতে দেওয়া হয় না । তাদের ভাষ্যমতে সে নাকি নাপাক হয়ে গেছে। সে গোসল করার আগে আার কোনো কিছু স্পর্শ করতে পারবে না। ২. গোসল শেষে চোখে সুরমা দেওয়া হয়, নাকে কানে তুলা গুঁজে দেওয়া হয়। ৩. সাবান দিয়ে সারা শরীর তিন বার ধৌত করা হয়। ৪. বিভিন্ন রকমের জারি গান গাওয়া হয়। ৫. গোসল শেষ করে সবাই মাইয়্যিতের জন্য হাত তুলে ‍দোয়া করে। আমার জানার বিষয় হলো, এই সমস্ত কাজ করা কি সঠিক?

কবরে নাম-ঠিকানা লেখা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭৫৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকদিন আগে আমার বাবা মারা যান। তিনি মারা যাওয়ার পর তাকে আমরা আমাদের গ্রামের কবরস্থানে দাফন করি। তো বাবার কবর চিনতে যেন অসুবিধা না হয় এবং ভবিষ্যতে কবরের সংখ্যা বেড়ে গেলে যেন তার কবর শনাক্ত করতে সংশয়ে পড়তে না হয়, এজন্য আমরা তার কবরে নাম-ঠিকানা লিখে রাখতে চাচ্ছি। এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েয আছে?

চুল কাটার কারণে কি মাথা মাসেহ বাতিল হয়ে যায়?

প্রশ্ন (১১৭৫৬) : আমি যোহরের নামাযের আগে বাজারে যাই চুল কাটার জন্য। চুল কাটা শেষে ফেরার পথে জামাতের সময় হয়ে যায়। আমার পূর্বে ওযু ছিল বিধায় আর নতুন করে ওযু করি নি। আগের ওযু দিয়েই নামায আদায় করেছি। নামাযের পরে আমার মনে সন্দেহ জাগল যে, চুল কাটার আগে যেই চুলের উপর আমি মাসেহ করেছিলাম সেই চুল তো আর নেই; চুল কাটার কারণে আমার ওযু ভেঙে গেল কিনা। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি যে, চুল কেটে ফেলার কারণে কি আমার মাসেহ ভেঙে গেছে?