যাকাত প্রদানের খাতসমূহ

মৃত ব্যক্তির কাফন-দাফনে যাকাতের টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (১৯৬১) : আমাদের এলাকায় এক গরীব লোক মারা গেছে। তার কাফন-দাফনের জন্য কিছু লোক টাকা উঠিয়েছে। আমার কাছে টাকা চাইলে আমি আমার যাকাতের টাকা থেকে কিছু টাকা দেই। আমি জানতে চাচ্ছি, এ টাকা দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?

হকদার আত্মীয় বাদ দিয়ে অন্য কাউকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে না

প্রশ্ন (১৯৫৯) : আমার উপর যাকাত ফরজ। আমার এক চাচাত ভাই আছে দরিদ্র। কিন্তু বিশেষ কিছু কারণে আমি তাকে যাকাত দিতে চাচ্ছি না। একজন বলল, নিকটাত্মীদের মধ্যে যদি হকদার থাকে তাহলে অন্য কাউকে যাকাত দেওয়া যায় না। তার কথা কি সঠিক?

মাদরাসায় যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে না

প্রশ্ন (১৯৪৮) : কিছু দিন আগে এক ব্যক্তির মুখে শুনলাম, প্রচলিত মাদরাসাগুলোতে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। কিন্তু আমি তো জানি, বর্তমানে অধিকাংশ মানুষ তাদের যাকাতগুলো মাদরাসায় প্রদান করে। তাহলে কি তাদের যাকাত আদায় হচ্ছে না?

ভুলক্রমে অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১৯৩৭) : আমাদের এলাকায় এক দরিদ্র লোককে আমি যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। কিন্ত পরে শুনতে পাই যে, সে হিন্দু। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার যাকাত আদায় হয়েছে?

আপন বোনকে কি যাকাত দেওয়া যাবে

প্রশ্ন (১৯৩১) : আমার আপন ছোট বোনের বিয়ে হয়ে গেছে। তারা খুবই দরিদ্র। আমি যদি আমার যাকাতের টাকাটা তাকে দিই এতে কি যাকাত আদায় হবে?

যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে মাদরাসায় দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১৬৪৬) : আমি চাচ্ছি যাকাতের টাকা দিয়ে কিছু কিতাব কিনে একটি মাদরাসায় দান করে দিব। প্রশ্ন হলো, এর দ্বারা কি আমার যাকাত আদায় হবে?

স্বামীর জিম্মায় স্ত্রীর মহর আবশ্যক থাকলে স্বামী যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (১৩৭৭) : আমার উপর স্ত্রীর মহর আবশ্যক হয়ে আছে। বর্তমানে তা পরিশোধের সক্ষমতা আমার নেই। আবার আমি নেসাব পরিমাণ মালের মালিকও নই। এমতাবস্থায় আমি কি যাকাত খেতে পারব?

খালাকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৫০) : আমার খালা তার স্বামীর কাছে ১ লক্ষ টাকা মহর হিসেবে পাবেন। কিন্তু আমারা খালু গরিব হওয়ার কারণে বর্তমানে তার মহর দিতে অপারগ। এমতাবস্থায় আমি কি আমার খালাকে যাকাত দিতে পারব?

মাদরাসা কমিটি কাউকে আমেল হিসেবে নিয়োগ দিলে সে কি আমেল হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১৩২৯) : আমাদের মাদরাসা পরিচালনা কমিটি যাকাত উশুল করার জন্য এক ব্যক্তিকে আমেল হিসেবে নিয়োগ দিয়েছে। আমি জানতে চাচ্ছি, মাদরাসা কমিটি কর্তৃক কাউকে আমেল হিসেবে নিয়োগ দেওয়া যাবে কি? নিয়োগ দেওয়া গেলে তার উপর আমেলের বিধি বিধান আরোপিত হবে কি?

আমেল কাকে বলে

প্রশ্ন (১৩২১) : যাকাতের অন্যতম একটি খাত ‘আমেল’ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

মসজিদে কি যাকাতের টাকা ব্যয় করা যায়

প্রশ্ন (১২৩২) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দেই, কখনো খাবার দেই, কখনো টাকা দেই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দান করি। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য ও দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

ঘোষণা দিয়ে লাইন ধরিয়ে যাকাত দেওয়ার বিধান কী

প্রশ্ন (৫৪৪) : আমাদের সমাজে দেখা যায়, অনেক বিত্তশালী যাকাত প্রদানের নির্দিষ্ট তারিখের ঘোষণা দেয়। এরপর নির্দিষ্ট তারিখে ফকির-মিসকিনরা লাইন ধরে দাঁড়ালে তাদেরকে কিছু কিছু করে যাকাতের অংশ দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?