সাদাকাহ

ওয়াকফকৃত জমি কি ওয়ারিশী সম্পত্তিতে ফিরে আসতে পারে

প্রশ্ন (৮৩২) : এক লোক তার এক খণ্ড জমি একটি মাদরাসার জন্য ওয়াকফ করেন। কিন্তু পরবর্তীতে কোনো কারণে মাদরাসাটি বিলুপ্ত হয়ে যায়। ওয়াকফকারীর মৃত্যুর পর তার বড় ছেলে সেই জায়গার মুতাওয়াল্লী নিযুক্ত হন। তিনি সদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে উক্ত জমিটি তার অন্যান্য ভাইদের না জানিয়ে পার্শ্ববর্তী একটি মাদরাসার জন্য ওয়াকফ করে দেন। কিন্তু বর্তমানে তার ভাইগণ সেই সম্পত্তিতে তাদের ওয়ারিশ দাবি করছে এবং এলাকার কতিপয় ব্যক্তি উক্ত জমিটি ফিরিয়ে নিতে চাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো- এক. মুতাওয়াল্লীর ইন্তেকালের পর মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ওয়াকফ বাতিল হয়ে উক্ত জমি ওয়ারিশী সম্পত্তিতে পরিণত হয়েছে কি? এবং তাদের এই দাবি বৈধ হবে কি? দুই. অন্যান্য ওয়ারিশকে অবগত না করে বর্তমান মুতাওয়াল্লী কর্তৃক পার্শ্ববর্তী মাদরাসায় ওয়াকফ করাটা বৈধ হয়েছে কি? তিন. যদি এলাকাবাসী এই জমি ফিরিয়ে নিতে চায় তাহলে তাদের চাওয়া যুক্তিযুক্ত হবে কি?

সৌদি সরকার কর্তৃক ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৮০৮) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

ঈদগাহের জমি বিক্রয় সম্পর্কি

প্রশ্ন (৭৬৫) : ঈদগাহ কমিটি মাঠের ২০ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। কিন্তু বিক্রি হয়েছে মৌখিকভাবে, কোনো দলিল-পত্র কমিটি দিতে পারেনি। মৌখিকভাবে এখনো রাজি আছে কমিটি। কিন্তু এলাকাবাসী ও ওয়াকফকারী ২০ শতাংশ জমি বিক্রি করতে রাজী নয়। তারা এ জমি ঈদগাহের অধীনে নিয়ে যেতে চায়। ক্রেতা ঐ জমি ছাড়তে রাজি নয়। আমি জানতে চাই, এ জমি ঈদগাহে নিয়ে নিলে তাতে নামাজ হবে কি না?

এক ব্যক্তির ফিদয়া একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৫) : আমার দাদী রমযানের রোযা রাখতে না পারার কারণে আমরা ফিদয়া আদায় করি। ফিদয়ার টাকা আমাদের ঘরের কাজের ছেলে দুটিকে ভাগ করে দিই। কিন্তু আমাদের এক প্রতিবেশী বললেন, এক রোযার ফিদয়া একজনকেই দিতে হয়। একাধিক ব্যক্তিকে দিলে আদায় হবে না। জানতে চাই, তার কথা কি সঠিক?

ফিতরা কখন আদায় করতে হয়

প্রশ্ন (১১৫) : আমি সাধারণত ঈদুল ফিতরের নামাজের পর ফিতরা আদায় করি। এটি কি সঠিক পদ্ধতি? ফিতরা আদায়ের শুরু এবং শেষ সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

ফিতরার পরিমাণ কত

প্রশ্ন (১১৪) : পত্রিকা দেখে সাধারণত আমরা সদকায়ে ফিতরের পরিমাণ নির্ধারণ করে থাকি। ফিতরার পরিমাণ সম্পর্কে ইসলামের সঠিক ব্যাখ্যা জানতে চাই। তা কি খাদ্য দিয়েই দেয়া বাধ্যতামূলক?

অধীনস্থদের পক্ষ থেকে কি ফেতরা আদায় করতে হবে

প্রশ্ন (১০২) : আমার ২ টি নাবালক একটি সাবালক সন্তান রয়েছে। এছাড়াও বাসায় আমার স্ত্রী ও একজন বেতনভুক্ত কাজের মেয়ে রয়েছে। এ অবস্থায় আমাকে কয়জনের ফেতরা আদায় করতে হবে?