যাকাত ও সাদাকাহ

রমযানের আগে সাদকায়ে ফিতর আদায় করলে আদায় হবে কি

প্রশ্ন (২০৩৩) : এ বছর করোনার কারণে আমি রমজানের পূর্বেই সাদকায়ে ফিতর আদায় করে ফেলি। আমার কি সাদকায়ে ফিতর আদায় হয়েছে? না নতুন করে আবার আদায় করতে হবে?

মুআবিয়া (রা.) কি সর্বপ্রথম গম দিয়ে সাদকা আদায় করতে বলেছেন                                   

প্রশ্ন (২০৩২) : আমাদের এলাকার এক আলেম বললেন: মুআবিয়া (রা.) সর্বপ্রথম গম দিয়ে সাদকায়ে ফিতর আদায় করতে বলেছেন। এর ‍পূর্বে গম দ্বারা সাদকায়ে ফিতর আদায়ের কোন প্রচলন ছিল না। তার কথা কি সঠিক?

সাদকায়ে ফিতরের নিয়তে চাল-ডাল দিলে তা আদায় হবে কি

প্রশ্ন (২০৩১) : বর্তমানে অনেক মানুষ খুবই কষ্টে আছে। একদিন আমার পাশের বাসার এক ব্যক্তি সম্পর্কে জানতে পারলাম, তাদের বাসায় খাওয়ার কিছু নেই। একদিন তারা না খেয়ে আছেন। তাই আমি তাদেরকে সাদকায়ে ফিতর আদায়ের নিয়তে দুই কেজি চাল এবং এক কেজি ডাল কিনে দিয়ে আসি। এতে কি আমার সাদকায়ে ফিতর আদায় হয়েছে?

পিছনের যাকাত কীভাবে আদায় করবে

প্রশ্ন (১৯৯৬) : আমি গত ছয় বছর ধরে যাকাত দেইনি। কোন বছর কত টাকা ছিল তাও পুরোপুরি মনে নেই। এখন এই টাকাগুলোর যাকাত কীভাবে আদায় করব?

কয়েক বছর যাকাত আদায় না করলে করণীয় কী

প্রশ্ন (১৯৯৩) : আগে আমার দ্বীনের বুঝ ছিল না। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের কিছুটা বুঝ এসেছে। আমি নিয়মিত আপনাদের সাইটটি থেকে উপকৃত হই। আমি একটি বিষয় জানতে চাচ্ছি। সেটি হল আমি অনেক বছর ধরে যাকাত আদায় করিনি। এখন আমার করণীয় কী?

মৃত ব্যক্তির কাফন-দাফনে যাকাতের টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (১৯৬১) : আমাদের এলাকায় এক গরীব লোক মারা গেছে। তার কাফন-দাফনের জন্য কিছু লোক টাকা উঠিয়েছে। আমার কাছে টাকা চাইলে আমি আমার যাকাতের টাকা থেকে কিছু টাকা দেই। আমি জানতে চাচ্ছি, এ টাকা দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?

হকদার আত্মীয় বাদ দিয়ে অন্য কাউকে যাকাত দিলে কি যাকাত আদায় হবে না

প্রশ্ন (১৯৫৯) : আমার উপর যাকাত ফরজ। আমার এক চাচাত ভাই আছে দরিদ্র। কিন্তু বিশেষ কিছু কারণে আমি তাকে যাকাত দিতে চাচ্ছি না। একজন বলল, নিকটাত্মীদের মধ্যে যদি হকদার থাকে তাহলে অন্য কাউকে যাকাত দেওয়া যায় না। তার কথা কি সঠিক?

পাওনা উশুল করার আগে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১৯৫৫) : আমি এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকা পেতাম। তাই এই রমজানে সেই টাকার হিসেব করে আমি যাকাত আদায় করে দিই। কিন্তু তিনি এখনো আমাকে সেই টাকা পরিশোধ করে দেননি। প্রশ্ন হল, আমি যে আগেই যাকাত আদায় করে দিয়েছি, এই যাকাত কি আদায় হয়েছে?

মাদরাসায় যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে না

প্রশ্ন (১৯৪৮) : কিছু দিন আগে এক ব্যক্তির মুখে শুনলাম, প্রচলিত মাদরাসাগুলোতে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। কিন্তু আমি তো জানি, বর্তমানে অধিকাংশ মানুষ তাদের যাকাতগুলো মাদরাসায় প্রদান করে। তাহলে কি তাদের যাকাত আদায় হচ্ছে না?

পাওনা হস্তগত হলে কি পিছনের বছরগুলোর যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (১৯৪৭) : এক লোকের কাছে আমি দুই লক্ষ টাকা পেতাম। সে তিন বছর পর আমার টাকা পরিশোধ করে। এ তিন বছর আমি যাকাত আদায় করিনি। আমার কি এই তিন বছরের যাকাত আদায় করতে হবে?

যাকাতের ক্ষেত্রে বছরের মাঝে যুক্ত হওয়া সম্পদের কি নতুন বছর পূর্ণ হতে হবে

প্রশ্ন (১৯৪৬) : আমার আব্বার কাছে বর্তমানে ২০ লক্ষ টাকা আছে। প্রতি রমজানে তিনি যাকাত আদায় করেন। এ বছরও তিনি রমজানে যাকাত আদায় করার নিয়ত করেছেন। তিনি একটি বিষয় জানতে চাচ্ছেন। সেটি হল, রমজানের প্রায় এক মাস আগে এক সূত্রে তার কাছে তিন লক্ষ টাকা আসে। তিনি কি এই তিন লক্ষ টাকা সহ পুরা বিশ লক্ষ টাকার যাকাত আদায় করবেন নাকি এখন সতের লক্ষ টাকার যাকাত আদায় করবেন আগামী বছর পুরা টাকার যাকাত আদায় করবেন?