পাওনা হস্তগত হলে কি পিছনের বছরগুলোর যাকাত আদায় করতে হবে
প্রশ্ন (১৯৪৭) : এক লোকের কাছে আমি দুই লক্ষ টাকা পেতাম। সে তিন বছর পর আমার টাকা পরিশোধ করে। এ তিন বছর আমি যাকাত আদায় করিনি। আমার কি এই তিন বছরের যাকাত আদায় করতে হবে?
প্রশ্ন
এক লোকের কাছে আমি দুই লক্ষ টাকা পেতাম। সে তিন বছর পর আমার টাকা পরিশোধ করে। এ তিন বছর আমি যাকাত আদায় করিনি। আমার কি এই তিন বছরের যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু আপনি এই তিন বছর যাকাত আদায় করেননি তাই এখন আপনাকে পিছনের বছরগুলোরও যাকাত আদায় করতে হবে।
عَنْ عُبَيْدَةَ ، قَالَ : سُئِلَ عَلِيٌّ عَنِ الرَّجُلِ يَكُونُ لَهُ الدَّيْنُ الظَّنُونُ أَيُزَكِّيهِ ؟ فَقَالَ : إِنْ كَانَ صَادِقًا فَلْيُزَكِّهِ لِمَا مَضَى إذَا قَبَضَهُ
আলী (রা.) বলেন: ‘ঋণ উশুল করার পর পিছনের যাকাতও আদায় করতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০৩৫৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6182/article-details.html
← পূর্ববর্তী
যাকাতের ক্ষেত্রে বছরের মাঝে যুক্ত হওয়া সম্পদের কি নতুন বছর পূর্ণ হতে হবে
পরবর্তী →