যাকাত ও সাদাকাহ

পাওনা টাকা মাফ করে দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (৬৫৬০) : এক মহিলার কাছে আমার আম্মা কিছু টাকা পায়। কিন্তু সে তা দিচ্ছে না। এখন যদি আমার আম্মার যাকাত আদায়ের নিয়তে তার টাকাগুলো মাফ করে দেয় তাহলে কি যাকাত আদায় হবে?

মসজিদে উপার্জিত হারাম সম্পদ দান করে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৪৪৭) : আমি না জেনে হারাম কাজে লিপ্ত হয়েছিলাম। সেখান থেকে কিছু টাকা উপার্জিত হয়েছে। বর্তমানে আমি আমার ভুল বুঝতে পেরেছি। জানতে চাচ্ছি, তওবার পাশাপাশি আমি যদি উক্ত টাকা মসজিদে দান করে দেই তাহলে গুনাহ থেকে মুক্ত হতে পারব কি?

মাদরাসার জন্য ওয়াকফকৃত জমি অন্য মাদরাসায় দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৪৩৫) : আমার বাবা আমাদের এলাকার এক বড় মাদরাসার জন্য একটি জমি ওয়াকফ করেছেন। কিন্তু এখনো সেটার রেজিষ্ট্রি করা হয়নি। কিছুদিন আগে আমাদের এলাকায় নতুন এক মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। বড় মাদরাসাটির জমির প্রয়োজন না থাকায় বাবা চাচ্ছেন জমিটি নতুন মাদরাসার জন্য ওয়াকফ করবেন। জানতে চাচ্ছি, এ কাজটি কি বৈধ হবে?

মসজিদের অতিরিক্ত জমি কবরস্থানে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৪২) : আমাদের গ্রামের মসজিদে জন্য ওয়াকফকৃত জমি মসজিদ নির্মাণের পরও অতিরিক্ত থেকে গিয়েছে। উক্ত জমি মসজিদের কাজে লাগবে না। পাশেই একটি ছোট কবরস্থান আছে। এলাকার মানুষ চাচ্ছে উক্ত জমি কবরস্থানে দিয়ে দিতে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত জমি কবরস্থানের কাজে ব্যবহার করা যাবে কি?

মসজিদকে মাদরাসায় রূপান্তর করা যাবে কি

প্রশ্ন (৬৩৪১) : আমাদের এলাকার পুরাতন মসজিদে মানুষের স্থান সংকুলান না হওয়ায় তার পাশেই একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে পুরাতন মসজিদ ব্যবহার হচ্ছে না। জানতে চাচ্ছি, পুরাতন মসজিদটিকে মাদরাসায় রূপান্তর করা যাবে কি?

বছর অতিক্রান্ত হওয়ার আগে যাকাতের নিয়ত করব নাকি সদকার

প্রশ্ন (৬৩৩০) : আমার এখনো যাকাত বর্ষ অতিক্রান্ত হয়নি। আমার এক গরিব আত্মীয়ের টাকার খুব প্রয়োজন দেখা দিয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত। আমি তাকে কিছু টাকা দিতে চাচ্ছি। প্রশ্ন হল, টাকা দেওয়ার ক্ষেত্রে যাকাতের নিয়ত করব, নাকি সদকার?

বিমান বন্দরে ফেলে যাওয়া লাগেজ কী করবে

প্রশ্ন (৬৩২৯) : আমি বিমান বন্দরে কর্মরত। অনেক সময় দেখা যায় যাত্রীরা ভুলে তাদের ছোটখাটো লাগেজ ফেলে যায়। আর নিতে আসে না। জানতে চাচ্ছি, সেই লাগেজগুলো কী করবে?

প্রতিনিধির কাছ থেকে যাকাতের টাকা হারিয়ে গেলে যাকাত মাফ হবে কি

প্রশ্ন (৬৩২২) : আমি কিছুদিন আগে এক ব্যক্তিকে যাকাতের টাকা থেকে ১০ হাজার টাকা দেই গ্রামের এক মাদরাসায় দিয়ে আসার জন্য। কিন্তু সেই ব্যক্তি গ্রামে যাওয়ার সময় সেই টাকা হারিয়ে ফেলে। জানতে চাচ্ছি, এতে কি উক্ত ১০ হাজার টাকার যাকাত মাফ হয়ে যাবে?

আল্লাহর রাস্তায় এক টাকা খরচে কি সাতশগুণ সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬২৫৯) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ এক টাকা খরচ করলে সাতশগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

মসজিদের মাইকে মক্তবের ছাত্রদের ডাকা যাবে কি

প্রশ্ন (৬২২৭) : আমাদের এলাকায় ফজরের পর মসজিদের মাইক দিয়ে মসজিদের যে সকল বাচ্চারা মক্তব পড়ে তাদেরকে ডাকা হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদের মাইক দিয়ে মক্তবের বাচ্চাদেরকে ডাকা যাবে কি?

মাহফিলের অতিরিক্ত টাকা কী করবে

প্রশ্ন (৬২১৪) : কালেকশনের মাধ্যমে প্রতি বছর আমরা মাহফিল করে থাকি। মাহফিল শেষে কিছু টাকা উদ্ধৃত্ত থেকে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা কী করা হবে?

এক মসজিদের কুরআন মাজিদ অন্য মসজিদে নেওয়া যাবে কি

প্রশ্ন (৬১৫৪) : আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে মসজিদের কুরআন দিয়ে হেফজ করছি। কিছুদিন আগে ইমামের দায়িত্ব নিয়ে তিনি অন্য মসজিদে চলে যান। আমিও মসজিদের উক্ত কুরআন মাজিদের কপি নিয়ে ঐ মসজিদে যাই এবং সেখানেই কুরআন মাজিদের কপিটি রেখে দেই। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি ঠিক হচ্ছে?

সকল সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রাখলে যাকাত আসবে কি

প্রশ্ন (৬১১১) : এক ব্যক্তি তার যাবতীয় সম্পত্তি বিক্রি করে ৫০ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে। সেখান থেকে সে তার পরিবারের জন্য ব্যয় করে। এছাড়া তার আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?