Feature

আল্লাহর রাস্তায় এক টাকা খরচে কি সাতশগুণ সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬২৫৯) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ এক টাকা খরচ করলে সাতশগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

প্রশ্ন

একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় কেউ এক টাকা খরচ করলে সাতশগুণ বেশি সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো রেফারেন্স আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, একটি সহিহ হাদিসে এটা বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

مَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللَّهِ كُتِبَتْ لَهُ بِسَبْعِمِائَةِ ضِعْفٍ

‘যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় কিছু ব্যয় করে (এর বিনিময়ে) তার জন্য সাতশত গুণ সওয়াব লেখা হয়।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১৬২৫]

কাজেই আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করা উচিৎ।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/14958/article-details.html