ইসলামে নারী

অভ্যাসের আগে বন্ধ হলে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১১১০৮) : জনৈকা মহিলার মাসিকের অভ্যাস ৭ দিন। মাঝে মাঝে তার ৫ম দিনেই একেবারে রক্ত বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে তার করণীয় কী? সে কি নামায ও সহবাস করতে পারবে?

বায়েন তালাকের পর সংসার করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১০৯৯৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দিয়েছি। কিন্তু তাদের মাসআলা জানা না থাকার কারণে তালাকের পরও এক্ষেত্রে সংসার করেছে দুই মাস। পরবর্তীতে যখন তারা জানতে পারে তখন স্ত্রী আলাদা হয়ে যায়। এখন সে অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, তার কি নতুন করে ইদ্দত শুরু করতে হবে?

জানুয়ারিতে বিয়ে হলে বর্তমানে করণীয় কী

প্রশ্ন (১০৭৬৫) : আমি হারাম সম্পর্কে লিপ্ত হয়েছি। দুই পরিবার মেনে নিয়েছে। জানুয়ারিতে বিয়ে। জানতে চাচ্ছি, এখন আমরা যদি দেখা সাক্ষাৎ করি ও কথা বলি তাহলে কি গুনাহ হবে? গুনাহ হলে এখন করণীয় কী?

সহবাস না হলে কি ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১০৭৪৫) : এক সপ্তাহ আগে আমার বিয়ে হয়। বাসর হয় আমাদের বাসায়। বাসর রাতে আমার হায়েয ছিল তাই সহবাস হয়নি। পরের দিন স্বামী চলে যায়। এরপর তিনি আর যোগাযোগ করেননি। পরবর্তীতে তালাক দেন। জানতে চাচ্ছি, আমার কি ইদ্দত পালন করতে হবে?

পিরিয়ডের প্যাড কি করবে

প্রশ্ন (১০৭৪২) : পিরিয়ডের প্যাড ডাস্টবিনে ফেলতে আনইজি লাগে। জানতে চাচ্ছি, উক্ত প্যাড কি করা যেতে পারে?

চেহারা দেওয়া ছাড়া ব্লগ করা যাবে কি

প্রশ্ন (১০৭৪০) : আমার স্ত্রী পর্দা করে। সে বিভিন্ন জিনিস রান্না করে সেগুলো ব্লগ আকারে ফেসবুকে শেয়ার করে। যদিও ভিডিওতে তার চেহারা দেয় না। জানতে চাচ্ছি, এভাবে চেহারা দেওয়া ছাড়া ব্লগ করা বৈধ হবে কি?

২/৩ দিন রক্ত এসে বন্ধ হয়ে পুনরায় চালু হলে করণীয় কী

প্রশ্ন (১০৭৩৭) : আমার হায়েয প্রতি মাসে সাধারণ ৭ দিন হয়। কিন্তু প্রতি মাসেই প্রথম তিনদিন রক্ত আসার পর বন্ধ হয়ে যায়। এরপর আবার ৬ষ্ঠ দিনে পুনরায় রক্ত দেখি। জানতে চাচ্ছি, মাঝের দিনগুলোতে করণীয় কী?

নেফাস অবস্থায় পরিহিত কাপড় কি আর পরিধান করা যায় না

প্রশ্ন (১০৫৫৩) : আমাকে একজন বলল, নেফাস অবস্থায় যে সকল কাপড় পরিধান করা হয় সেগুলো আর পরিধান করা যায় না। চিরদিনের জন্য নাপাক হয়ে যায়। জানতে চাচ্ছি, এটা কতটুকু সঠিক?