যাকাত

বকেয়া বেতনের যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১২৭৮৭) : আমি বেসরকারি মাধ্যমিক স্কুলে চাকরি করি। কমিটি পরিচালিত স্কুলটির শিক্ষক কর্মচারীদের বেতন প্রায়ই বাকি পড়ে থাকে। বর্তমান রমযানে যখন আমি যাকাতের হিসাব করছি তখন আমার বিগত তিন মাসের বেতন বাকি। যার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার টাকা। মুফতী সাহেবের কাছে জানতে চাই, আমাকে এ বকেয়া বেতনের যাকাত দিতে হবে কি না?

ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকলে কি উক্ত টাকার যাকাত দিতে হবে?

প্রশ্ন (১২৭৭৭) : আমি আমার এক নিকটাত্মীয়কে ৫ বছর আগে ১২ লক্ষ টাকা করজে হাসানা হিসেবে দিয়েছি; কোনো রকম মুনাফার শর্ত ছাড়া। তিনি আমার ১২ লক্ষ টাকা তাঁর এক ব্যবসায়ী বন্ধুকে ব্যবসার কাজে দিয়েছেন। কিন্তু তার বন্ধু প্রতারণা করে টাকাটা তাকে দিচ্ছে না এবং টাকাটা পাওয়ার সম্ভাবনাও কম। আমার ঐ আত্মীয়ের পক্ষে আমার টাকা ফেরত দেওয়ার সামর্থ্যও নেই। মোটকথা এ টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমতাবস্থায় আমার ঐ ১২লক্ষ টাকার যাকাত দিতে হবে কি না?

সিকিউরিটি এডভান্স হিসেবে যে টাকা দেওয়া হয় সেই টাকার যাকাত দিতে হবে কি?

প্রশ্ন (১২৭৪০) : আমি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছি। সিকিউরিটি এডভান্স হিসেবে এক লক্ষ টাকা দিতে হয়েছে। এ এক লক্ষ টাকা বাসা ছেড়ে দেওয়ার সময় শেষ তিন মাসের ভাড়া হিসেবে কর্তন করা হবে। এখন আমি জানতে চাচ্ছি, সিকিউরিটি এডভান্স হিসেবে দেওয়া এই এক লক্ষ টাকার যাকাত আমাকে দিতে হবে কি?

বছরের মাঝে নতুন সম্পদ যুক্ত হলে তার জন্য নতুন করে বছর গণনা করতে হবে নাকি পূর্বের নেসাবের সাথে যুক্ত…

প্রশ্ন (১২৬৬২) : আমার পিতা একজন ব্যবসায়ী। প্রতি বছর তার যাকাতবর্ষ পূর্ণ হয় শাওয়ালের ৫ তারিখ। আর সে মাসেই তিনি যাকাত আদায় করে দেন। এ বছর রমযানে তার ব্যবসায় উল্লেখযোগ্য টাকা লাভ হয়েছে । তিনি বলেছেন, এ বছর রমযানে যে টাকা লাভ হয়েছে তার যাকাত আগামী রমযানে আদায় করব। আমি আব্বুকে বললাম, নিয়ম তো এ বছরই সব টাকার যাকাত আদায় করে দেওয়া। তিনি বলেন, রমযানের টাকার উপর তো বছর অতিবাহিত হয়নি, তাহলে তার উপর কেন যাকাত আসবে? এখন হযরতের কাছে আমার জানার বিষয় হল, আমার আব্বুর রমযানে যে টাকা অর্জিত হয়েছে, সেগুলোর যাকাত কি এ বছরই শাওয়ালে অন্যান্য সম্পদের সাথে আদায় করতে হবে? নাকি আগামী রমযানে যখন তার উপর বছর অতিবাহিত হবে? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

কখন থেকে যাকাত আবশ্যক হয়?

প্রশ্ন (১২৬৫৯) : আমার স্বর্ণের দোকান আছে। প্রতি বছর রমযানের ১০ তারিখে আমার যাকাতবর্ষ পূর্ণ হয়। এ বছর মুহাররম মাসে আমার দোকানের সব স্বর্ণ চুরি হয়ে যায়। ফলে আমি অনেক অসহায় ও মানুষের কাছে ঋণী হয়ে যাই। আমার বড় মামা আমেরিকায় থাকেন। তিনি এ সংবাদ শুনে আমাকে কয়েক লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন। আমি সেই টাকা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে বছর শেষে আমি আবার নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই। উক্ত সম্পদ ছাড়া আমার কাছে যাকাতযোগ্য অন্য কোনো সম্পদ নাই এখন হযরতের কাছে আমার জানার বিষয় হল, এ অবস্থায় কি আমার উপর যাকাত ফরয? নাকি পরবর্তী বছরে ফরয হবে?

যাকাত বণ্টনের প্রতিনিধি কি নিজ পরিবারের সদস্যদেরকে যাকাতের টাকা দিতে পারবে?

প্রশ্ন (১২৬৫১) : আমার প্রবাসী এক চাচাত ভাই আমার নিকট যাকাতের কিছু টাকা পাঠায় গরিবদের বণ্টন করে দেওয়ার জন্য। আমি উক্ত টাকা থেকে আমার স্ত্রী, বিবাহিত এক ছেলে ও ছোট এক মেয়ের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা অন্যান্য গরিবদের মাঝে বণ্টন করে দেই, তবে আমি নিজের জন্য কিছুই গ্রহণ করিনি। তো আমার প্রশ্ন হল, আমি প্রতিনিধি হিসেবে নিজ পরিবারের সদস্যদের জন্য কিছু রেখে যে বণ্টন করেছি তা কি সহিহ হয়েছে? দয়া করে জানালে উপকৃত হব।

যাকাতা আদায়ের প্রতিনিধি তার আত্মীয়কে যাকাত দিতে পারবে কি?

প্রশ্ন (১২৬৪৫) : আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। প্রতি বছর এই প্রতিষ্ঠানের যাকাত আমি হিসাব করে বের করি। এই বছর যাকাত বের করলে বস আমাকে যাকাতের কিছু টাকা দিয়ে বললেন, এই টাকাগুলো তোমার জানাশোনা গরীব লোকদের দিয়ে দিও। আমার এক খালা খুব গরীব। আমি কি তাকে এই টাকাগুলো দিতে পারব?

কাকে যাকাত দেওয়া যাবে, আর কাকে দেওয়া যাবে না?

প্রশ্ন (১২৬৪২) : আমার অতি নিকটাত্মীয় কয়েকজন ২০১৫ সাল হতে তাদের আত্মীয়দের যাকাত দিয়ে আসছে। কিন্তু যাদেরকে যাকাত দিচ্ছে তারা সবাই যাকাত পাওয়ার মত গরিব নয়। মাসআলা না জানার কারণেই এমনটা হচ্ছে। তাই জানতে চাই, কেমন গরিবকে যাকাত দেওয়া যায়। যাকাতের যোগ্য না হওয়া সত্ত্বেও এতদিন যা দেওয়া হয়েছে তার হুকুম কী? যাকাত প্রদানকারীরা মহিলা। তাদের সঠিক মাসআলা জানা নেই এবং জানার আগ্রহও নেই।

স্বামী ধনী হওয়া সত্ত্বেও স্ত্রীর ভরণ-পোষণ আদায় না করলে উক্ত স্ত্রীকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৬২৮) : আমার প্রতিবেশী একজন ধনী ব্যবসায়ী। কিন্তু তিনি তার পরিবারের প্রতি উদাসীন। এমনকি ঠিকমত তাদের খরচও দেন না। মাঝে মাঝেই স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। আমার জানামতে তার স্ত্রী সন্তানদের নিয়ে বেশ কষ্টে দিন কাটান। আমার প্রশ্ন হল, আমি কি ঐ ব্যবসায়ীর স্ত্রীকে যাকাত দিতে পারব? দিলে কি আমার যাকাত আদায় হবে? জানিয়ে বাধিত করবেন।

যাকাতের টাকা দিয়ে কারো ঋণ আদায় করে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৬২৫) : আমার ফুফাত ভাই খুব গরীব। সে অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিল। কিন্তু এখন তা পরিশোধ করতে পারছে না। গত বছর ফুফু বলেছিলেন, আমি যেন গত বছরের যাকাতের টাকাটা ফুফাত ভাইকে দিই, যাতে সে ঋণগুলো পরিশোধ করতে পারে। আমি তখন তাঁর কথা অনুযায়ী তাকে যাকাতের টাকা দিয়ে দিই। পরে জানতে পারলাম, ফুফাত ভাই তা দিয়ে ঋণ আদায় না করে অন্য জায়গায় খরচ করে ফেলেছে। এবছর ফুফু আমাকে অনুরোধ করেছেন, আমি যেন যাকাতের টাকাটা ফুফাত ভাইয়ের পক্ষ থেকে সরাসরি পাওনাদারদের দিই। আমার প্রশ্ন হচ্ছে, ফুফাত ভাইয়ের হাতে না দিয়ে সরাসরি পাওনাদারদের দিলে কি আমার যাকাত আদায় হবে?

হজ্বের উদ্দেশ্যে টাকা জমা করলে কি উক্ত টাকার উপর যাকাত আসবে?

প্রশ্ন (১২৬২৪) : আমার বাবা ব্যাংকে একটি হজ্ব ডিপোজিট করেছেন। তাতে প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা রাখেন। তিন বছরে ৩ লক্ষ ৬০ হাজার টকা জমা হয়েছে। আমার বোনের অপারেশনের কারণে এবছর হজ্বে যেতে পারেননি। এখন মুফতী সাহেবের নিকট জানতে চাই, আমার বাবার হজ্বের উদ্দেশ্যে জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি না?

ভাগিনার যাকাতের টাকা মামাকে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৬২৩) : আমার নাতি আর্মিতে চাকুরি করে। সে গত রমযানে আমার নিকট ২৩ হাজার টাকা পাঠিয়ে বলল, ১০ হাজার টাকা আপনার জন্য আর ১৩ হাজার টাকা যাকাতের। আপনি যে কোন জায়গায় তা দিয়ে দিবেন। এরপর আমি যাকাতের টাকাগুলো আমার বড় ছেলে, যার সংসার চালাতে অনেক কষ্ট হয় তাকে দিয়ে দেই। এখন আমার দুটি বিষয় খটকা লাগছে- ১. ভাগিনার যাকাতের অর্থ মামাকে দিলে যাকাত আদায় হবে কি না? ২. আমি আমার ছেলেকে যাকাতের টাকা দেওয়ার দ্বারা আমার দায়িত্ব পালনে কোনো ত্রুটি হয়েছে কি না?

দুধ খাওয়ার জন্য ক্রয়কৃত গাভীর দাম বেড়ে যাওয়ার পর বিক্রির নিয়ত করলে কি উক্ত গাভীর উপর যাকাত আবশ্যক হ…

প্রশ্ন (১২৬২০) : কিছুদিন আগে দুধ খাওয়ার জন্য একটি গাভী ক্রয় করি এবং মনে মনে এ নিয়তও করি যে, গাভীর মূল্য বেড়ে গেলে বিক্রি করে দেব। জানার বিষয় হল, আমার উপর কি এ গাভীটির যাকাত আদায় করা ওয়াজিব? জানালে কৃতজ্ঞ থাকব।

ব্যবসার পশু-পাখির জন্য ক্রয়কৃত খাবারের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন (১২৬১৯) : আমার একটি পোল্ট্রি ফার্ম আছে। প্রতি মাসে প্রায় লাখ টাকার খাদ্যের প্রয়োজন হয়। আমি একসাথে পুরো মাসের খাদ্য ক্রয় করে রাখি। কিছুদিন আগে আমার যাকাতবর্ষ পূর্ণ হয় এবং যাকাত আদায় করি। কিন্তু ক্রয়কৃত খাদ্যের যাকাত আদায় করিনি। এক ভাই বললেন, আপনি যেহেতু ব্যবসার পণ্য উৎপাদনের জন্য এ খাবারগুলো ক্রয় করেছেন তাই আপনাকে এ খাদ্যের যাকাত আদায় করতে হবে। জানার বিষয় হল, তার কথা কি ঠিক? আমার কি এ খাদ্যের যাকাত আদায় করতে হবে? জানালে কৃতজ্ঞ থাকব।

বছর শেষ হওয়ার আগেই যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৬০৭) : আমি আবুধাবিতে থাকি। রমযানের ঈদের পরে দেশে এসেছি। আসার সময় যাকাতের অর্থ সাথে নিয়ে আসি। এরপর তা এলাকার গরীবদের দিয়ে দেই। পরে জানতে পারি, আমার ছোট খালুর কিডনিতে পাথর ধরা পড়েছে। অপারেশন করতে হবে। ৬৫ হাজার টাকা লাগবে। সে গরীব মানুষ। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। আমার মা বললেন, যাকাতের টাকা থেকে হলেও তুমি তাকে সহযোগিতা করো। কিন্তু আমার তো গত বছরের যাকাতের টাকা শেষ হয়ে গেছে। এ পরিস্থিতিতে আমি কি আমার খালুকে আগামী বছরের যাকাতের অর্থ থেকে দিতে পারব?

কোনো ব্যক্তি মৃত্যুর আগে যাকাতের অসিয়ত করে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৬০২) : ব্যাংকে আমার বাবার দশ লাখ টাকা ছিল। তিনি প্রতি বছর এই টাকাগুলোর যাকাত আদায় করতেন। এই বছর যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর তা আদায়ের পূর্বে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে যাকাত আদায় করার ওছিয়ত করেছিলেন। কিন্তু এই নিয়ে ওয়ারিছদের মাঝে মতপার্থক্য হয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমাদের জন্য কি এই টাকার যাকাত দেওয়া আবশ্যক?

যাকাতযোগ্য ব্যবসায়িক পণ্য পুড়ে গেলে কি উক্ত পণ্যের যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৫৯৯) : গত মাসে আমার দোকানের ব্যবসায়িক পণ্যের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার কিছুদিন পর দুর্ঘটনাক্রমে দোকানে আগুন লেগে অনেক মাল পুড়ে যায়। আর কিছু মাল বাকি থাকে। মুহতারামের নিকট জানার বিষয় হল- এরূপ অবস্থায় আমাকে কি পুরো মালের যাকাত দিতে হবে?

ব্যবহৃত স্বর্ণের যাকাত দিতে হয় কি?

প্রশ্ন (১২৫৯০) : আমার প্রায় ১০ ভরি স্বর্ণ আছে। ২/৩ ভরি সাধারণত ব্যবহার করি। বাকি স্বর্ণ কেবল বিশেষ উপলক্ষে ব্যবহার করি। এক বোন বললেন, ‘যে স্বর্ণ নিয়মিত ব্যবহার করা হয় তার যাকাত দিতে হয় না।’ এব্যাপারে আমাদের সমাজে বহু বিভ্রান্তি ছাড়ানো হয়। হযরতের কাছে আমার জানার বিষয় হল, ঐ বোনের কথাটি কি ঠিক? এ বিষয়ে ইসলামী শরীয়াহর বিধান বিস্তারিত দলীলসহ জানালে উপকৃত হবো।

কাউকে যাকাতের টাকা দেওয়ার পর সে হাতে পাওয়ার আগেই মারা গেলে উক্ত টাকার হুকুম কী হবে?

প্রশ্ন (১২৫৮৭) : আমার ভগ্নিপতি ইতালিতে থাকেন। তিনি তার যাকাতের টাকা থেকে বিশ হাজার টাকা আমার নিকট পাঠান তার অসুস্থ ফুফুকে দেওয়ার জন্য। আমার পরীক্ষা থাকায় টাকা পৌঁছাতে এক দিন দেরি হয়ে যায়। আর সেদিনই আমি যাওয়ার পূর্বে তার ফুফু হাসপাতালে মারা যান। এখন জানার বিষয় হচ্ছে, তার ফুফু কি এই টাকার মালিক হয়ে গিয়েছিল? যার ফলে টাকাগুলো তার সন্তানদের দিয়ে দিতে হবে? নাকি অন্য জায়গায় দেওয়া যাবে?