কোনো ব্যক্তি মৃত্যুর আগে যাকাতের অসিয়ত করে গেলে করণীয় কী?
প্রশ্ন (১২৬০২) : ব্যাংকে আমার বাবার দশ লাখ টাকা ছিল। তিনি প্রতি বছর এই টাকাগুলোর যাকাত আদায় করতেন। এই বছর যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর তা আদায়ের পূর্বে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে যাকাত আদায় করার ওছিয়ত করেছিলেন। কিন্তু এই নিয়ে ওয়ারিছদের মাঝে মতপার্থক্য হয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমাদের জন্য কি এই টাকার যাকাত দেওয়া আবশ্যক?
প্রশ্ন
ব্যাংকে আমার বাবার দশ লাখ টাকা ছিল। তিনি প্রতি বছর এই টাকাগুলোর যাকাত আদায় করতেন। এই বছর যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর তা আদায়ের পূর্বে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে যাকাত আদায় করার ওছিয়ত করেছিলেন। কিন্তু এই নিয়ে ওয়ারিছদের মাঝে মতপার্থক্য হয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমাদের জন্য কি এই টাকার যাকাত দেওয়া আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার বাবা যেহেতু যাকাতবর্ষ শেষ হওয়ার পর মারা গেছেন এবং তিনি যাকাত আদায় করার ওছিয়াতও করেছেন তাই তার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ থেকে উক্ত যাকাত আদায় করে দেওয়া আপনাদের উপর জরুরি।
-আলমাবসূত, সারাখসী ২/১৮৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৪১; আদ্দুররুল মুখতার ২/২৯৪; ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28886&preview=true
← পূর্ববর্তী
রাসূল (সা.) কি সবসময় জুব্বা পরিধান করে থাকতেন?
পরবর্তী →