যাকাত

মাদরাসায় যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে না

প্রশ্ন (১৯৪৮) : কিছু দিন আগে এক ব্যক্তির মুখে শুনলাম, প্রচলিত মাদরাসাগুলোতে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। কিন্তু আমি তো জানি, বর্তমানে অধিকাংশ মানুষ তাদের যাকাতগুলো মাদরাসায় প্রদান করে। তাহলে কি তাদের যাকাত আদায় হচ্ছে না?

পাওনা হস্তগত হলে কি পিছনের বছরগুলোর যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (১৯৪৭) : এক লোকের কাছে আমি দুই লক্ষ টাকা পেতাম। সে তিন বছর পর আমার টাকা পরিশোধ করে। এ তিন বছর আমি যাকাত আদায় করিনি। আমার কি এই তিন বছরের যাকাত আদায় করতে হবে?

যাকাতের ক্ষেত্রে বছরের মাঝে যুক্ত হওয়া সম্পদের কি নতুন বছর পূর্ণ হতে হবে

প্রশ্ন (১৯৪৬) : আমার আব্বার কাছে বর্তমানে ২০ লক্ষ টাকা আছে। প্রতি রমজানে তিনি যাকাত আদায় করেন। এ বছরও তিনি রমজানে যাকাত আদায় করার নিয়ত করেছেন। তিনি একটি বিষয় জানতে চাচ্ছেন। সেটি হল, রমজানের প্রায় এক মাস আগে এক সূত্রে তার কাছে তিন লক্ষ টাকা আসে। তিনি কি এই তিন লক্ষ টাকা সহ পুরা বিশ লক্ষ টাকার যাকাত আদায় করবেন নাকি এখন সতের লক্ষ টাকার যাকাত আদায় করবেন আগামী বছর পুরা টাকার যাকাত আদায় করবেন?

যাকাত আদায়ের উদ্দেশ্যে পৃথক করে রাখা টাকা নিজে খরচ করতে পারবে কি

প্রশ্ন (১৯৪৫) : এ বছর আমার ত্রিশ হাজার টাকার মত যাকাত এসেছে। আমি এই পরিমাণ টাকা ফকীরদেরকে দেওয়ার উদ্দেশ্য পৃথক করে রেখেছি। কিন্তু এখন আমার সেখান থেকে ‍কিছু টাকা খরচ করা জরুরি হয়ে পড়েছে। আমি কি সেখান থেকে খরচ করতে পারব?

যাকাত আদায়ের ক্ষেত্রে কোন দিনের সম্পদের হিসাব ধরবে

প্রশ্ন (১৯৪০) : আমার উপর যাকাত ফরজ। প্রতি বছর মার্চ মাসে আমার যাকাতের বছর পূর্ণ হয়। এ বছর মার্চ মাসে আমার কাছে ১০ লক্ষ টাকা ছিল। কিন্তু এখন (মে মাসে-রমজান মাসে) আমার কাছে সাত লক্ষ টাকা আছে। আমি এখন যাকাত আদায় করতে চাচ্ছি। আমি কত টাকার যাকাত আদায় করব?

জমি ক্রয়ের জন্য দেওয়া টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১৯৩৯) : আমার কাছে যাকাতের নেসাবের চেয়ে বেশি পরিমাণ টাকা আছে। আবার আমি কিছু টাকা আমার মামার কাছে জমা দেই, আমাকে এক খণ্ড জমি কিনে দেওয়ার জন্য। তিনি এখনো জমি কিনেননি। আমি জানতে চাচ্ছি, আমার কি ঐ টাকার উপর যাকাত আসবে?

ভুলক্রমে অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১৯৩৭) : আমাদের এলাকায় এক দরিদ্র লোককে আমি যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। কিন্ত পরে শুনতে পাই যে, সে হিন্দু। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার যাকাত আদায় হয়েছে?

ব্যবসার জন্য কেনা বইয়ের উপর যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৯৩৬) : আমি বইয়ের ব্যবসা করি। সব সময় আমার দোকানে কয়েক লক্ষ টাকার বইপত্র থাকে। দুই মাস আগে আমি তিন লক্ষ টাকার বই কিনেছি। জানতে চাচ্ছি, এগুলোর কি যাকাত আদায় করতে হবে?

বছর পূর্ণ হওয়ার পূর্বে টাকা খরচ হয়ে গেলে যাকাত দেওয়া লাগবে কি

প্রশ্ন (১৯৩৫) : আমার আব্বার কাছে কয়েক মাস ধরে ১২ লক্ষ টাকা ছিল। তিনি এই টাকার যাকাত দিবেন বলে হিসেব করে যাকাতের টাকা পৃথকও করে রেখেছেন। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি এ টাকাগুলো দিয়ে জমি কিনে ফেলেন। এখন আর তার কাছে কোন টাকা অবশিষ্ট নেই। বরং তিনি এখন ঋণী হয়ে গেছেন। জানতে চাই, তার উপর কি যাকাত ওয়াজিব?

জীবন বীমায় জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৯৩৩) : আমি সরকারি চাকরি করি। আমার বাধ্যতামূলক জীবন বীমা করতে হয়েছে। প্রতি মাসে নির্ধারিত কিস্তি পরিশোধ করতে হয়। আমার কি এ টাকাগুলোর যাকাত আদায় করতে হবে?

আপন বোনকে কি যাকাত দেওয়া যাবে

প্রশ্ন (১৯৩১) : আমার আপন ছোট বোনের বিয়ে হয়ে গেছে। তারা খুবই দরিদ্র। আমি যদি আমার যাকাতের টাকাটা তাকে দিই এতে কি যাকাত আদায় হবে?

হাসপাতালে জমাকৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৮২৭) : আমার ছেলের ক্যান্সার হওয়ায় চিকিৎসার জন্য তাকে ইন্ডিয়া নিয়ে যাই। চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ত্রিশ লাখ টাকা জমাও করি। কিন্তু পরবর্তীতে তাকে সেখানে চিকিৎসা না করানোর সিদ্ধান্ত নেই এবং চিকিৎসা না করিয়েই চলে আসি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পূর্ণ টাকা ফেরত দেওয়ার সম্মতি জানায়। কিন্তু টাকাটা এখনো আমি হাতে পাইনি এবং কবে পাব সেটাও নিশ্চিত নয়। আমার জানার বিষয় হল, এমতাবস্থায় আমার কি এ টাকার যাকাত আদায় করতে হবে?

ব্যাংক লোনের হিসেব কি যাকাতের টাকা থেকে বাদ যাবে

প্রশ্ন (১৮২৬) : আমি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নিই। সেই টাকা কিস্তিতে পরিশোধ করছি। এখন বর্তমানে আমার কাছে চল্লিশ লাখ টাকা আছে। কিন্তু আমার ঋণও বাকি আছে এক কোটি টাকা। এই অবস্থায় কি আমার যাকাত আদায় করতে হবে?

একাউন্টের টাকা থেকে সরকার টেক্স কেটে নিলে তার যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (১৮২৪) : আমার ব্যাংক একাউন্ট রয়েছে। সেখান থেকে টেক্স, সার্ভিস চার্জসহ বিভিন্ন টাকা কেটে রাখা হয়। আমার প্রশ্ন হল, যাকাত আদায়ের সময় কি সেই টাকা হিসাব করতে হবে?

প্রভিডেন্ড ফান্ডের যাকাত প্রদান করতে হবে কি

প্রশ্ন (১৮২৩) : আমি একজন সরকারি চাকরিজীবী। সরকারি নিয়মানুযায়ী প্রতি মাসে বাধ্যতামূলকভাবে আমার বেতন থেকে কিছু টাকা প্রভিডেন্ড ফান্ডে কেটে রাখা হয়। আমি জানতে চাচ্ছি, আমার কি এ টাকার যাকাত প্রদান করতে হবে?

মৃত ব্যক্তির রোজার ফিদয়া মসজিদে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৬৮) : আমার দাদা গত রোজায় ইন্তেকাল করেছেন। তিনি কিছু রোজা রাখতে পারেননি। প্রশ্ন হলো, সেই রোজাগুলোর ফিদয়া মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য দান করা যাবে কি?