মৃত ব্যক্তির রোজার ফিদয়া মসজিদে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৬৮) : আমার দাদা গত রোজায় ইন্তেকাল করেছেন। তিনি কিছু রোজা রাখতে পারেননি। প্রশ্ন হলো, সেই রোজাগুলোর ফিদয়া মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য দান করা যাবে কি?

নারীরা কাফফারার রোজা কিভাবে আদায় করবে

প্রশ্ন (১৭২২) : নারীরা লাগাতার দুই মাস কাফফারার রোজা কিভাবে আদায় করবে? তাদের তো প্রতিমাসে হায়েজ এসে থাকে। তাহলে কি তারা অন্য কোনো পদ্ধতিতে কাফফারা আদায় করবে?

শপথ ভঙ্গ করার কাফফারা কী

প্রশ্ন (১৬৭৬) : আমার পরিচিত এক ব্যক্তি কুরআন হাতে নিয়ে শপথ করেছিল, সে আর মদ খাবে না। পরবর্তীতে সে আবার মদ খেয়েছে। এখন তার করণীয় কী?

রোজা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করলে করণীয় কী

প্রশ্ন (১৬৬৯) : রোজা রাখা অবস্থায় গোসলের সময় একবার আমার কানে পানি ঢুকে। তখন আমার আম্মা বললেন, কানে পানি ঢুকার কারণে রোজা ভেঙ্গে গেছে। তার কাছে রোজা ভেঙ্গে যাওয়ার কথা শুনে আমি ইচ্ছাকৃত পানাহার করে ফেলি। পরে জানতে পারি যে, কানে পানি প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। এখন প্রশ্ন হলো, উক্ত কারণে কি আমার উপর কাফফারাও আবশ্যক হবে?

রমজান মাসে বালেগ হওয়ার পর রোজা না রাখলে কী করবে

প্রশ্ন (১৫৩৪) : একটি ছেলে ২০ তম রমজানে বালেগ হয়। কিন্তু তার মা তাকে বাকি ১০ টি রোজা রাখতে দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, এই ছেলের করণীয় কী? তার কী কাযা কাফফারা উভয়ই করতে হবে?

কুরবানির দিন কি কুরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হয়

প্রশ্ন (১৪৬৭) : আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত যে, কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। কুরবানি হয়ে গেলে কুরবানির পশুর গোশত দ্বারা রোজা ভাঙ্গতে হয়। প্রশ্ন হলো, এ ব্যাপারে শরিয়ত কী বলে?

রমজানের কাফফারা রাখার সময় নিষিদ্ধ দিন চলে এলে কী করবে

প্রশ্ন (১৪৩৭) : বছরে যে ৫ দিন রোযা রাখা নিষিদ্ধ, রমজানের কাফফারা স্বরূপ লাগাতার ২ মাস রোজা রাখার মাঝে যদি সেই ৫ দিনের কোনো একদিন চলে আসে তাহলে কী করতে হবে? সেই দিনে রোযা রাখবে না ছেড়ে দিবে? ছেড়ে দিলে কী হবে?

রমজানের কাফফারা স্বরূপ লাগাতার ২ মাস রোজা রাখলে চলবে না লাগাতার ৬০ দিন রাখতে হবে

প্রশ্ন (১৪১১) : এই রমজানে ইচ্ছাকৃত আমি একটি রোজা ভেঙ্গে ফেলেছি। আমি জানি যে, এক্ষেত্রে ১টি রোজা কাযা করলে লাগাতার ২ মাস কাফফারা স্বরূপ রোজা রাখতে হবে। এখন আমার প্রশ্ন হলো, চন্দ্র মাস তো ঊনত্রিশেও হয় আবার ত্রিশেও হয়। সে হিসেবে লাগাতার ২ মাস রোজা রাখলেই যথেষ্ট হবে, নাকি লাগাতার ৬০ টি রাখতে হবে?

কেউ রোজা রেখে অত্যাধিক অসুস্থ হয়ে গেলে পরবর্তী রোজার জন্য ফিদয়া দিতে পারবে কি

প্রশ্ন (১৩৯০) : আমার চাচা বিভিন্ন রোগে আক্রান্ত। রোজা রাখলে তিনি অত্যাধিক অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। এই রমজানে কষ্ট করে রোজা রাখার চেষ্টা করেন। কয়েকটি রোজা রাখার পর তিনি পুনরায় অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। যার ফলে পরবর্তী রোজাগুলো আর রাখতে পারেননি। এখন আমার জানার বিষয় হলো, তিনি রোজা রাখার পরিবর্তে ফিদয়া দিতে পারবেন কি?

হস্তমৈথুনের বিধান কী

প্রশ্ন (১৩৭৮) : আমি অবিবাহিত। বিয়ে করার সামর্থ্য নেই। কিন্তু প্রবল যৌনকামনার কারণে কখনো কখনো হস্তমৈথুন করে ফেলি। আমি জানতে চাচ্ছি, ইসলামে কি হস্তমৈথুন করার অনুমোদন রয়েছে? যদি না থাকে, তাহলে কিভাবে যৌনকামনা প্রশমিত করা যাবে?

কানে ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৩৪৩) : আমার কানের সমস্যার কারণে ডাক্তার আমাকে কানের জন্য ড্রপ দিয়েছেন। রোজা অবস্থায় যদি আমি সে ড্রপ ব্যবহার করি, তাহলে কি আমার রোজার কোনো ক্ষতি হবে?