Feature

রমজান মাসে বালেগ হওয়ার পর রোজা না রাখলে কী করবে

প্রশ্ন (১৫৩৪) : একটি ছেলে ২০ তম রমজানে বালেগ হয়। কিন্তু তার মা তাকে বাকি ১০ টি রোজা রাখতে দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, এই ছেলের করণীয় কী? তার কী কাযা কাফফারা উভয়ই করতে হবে?

প্রশ্ন

একটি ছেলে ২০ তম রমজানে বালেগ হয়। কিন্তু তার মা তাকে বাকি ১০ টি রোজা রাখতে দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, এই ছেলের করণীয় কী? তার কী কাযা কাফফারা উভয়ই করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কেউ যদি রমজানের রোজা একেবারেই না রাখে তাহলে শুধু সেই রোজার কাযা করলেই যথেষ্ট হবে। কাফফারা করা লাগবে না। তাই ঐ ছেলের জন্য করণীয় হলো, সেই ১০ টি রোজার কাযা করে নেওয়া।

উল্লেখ্য, শরয়ি কোনো ওজর ছাড়া রমজানের রোজা না রাখা মারাত্মক কবীরা গুনাহ।

হাদিস শরিফে এসেছে,

‘আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আলী (রা.) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি অসুস্থতা বা সফর ছাড়া ইচ্ছাকৃত রমজানের একটি রোজা ছেড়ে দিল সে আজীবন রোজা রাখলেও এ রোজার হক আদায় হবে না।’[মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৯৮৯৩, ১২৭১১]

তাই ভবিষ্যতে আরো সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই রোজা ছুটে না যায়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5338/article-details.html