কাযা নামাজ

সুবহে সাদিকের আগে বেঁহুশ হলে কাযা করতে হবে কি

প্রশ্ন (১১১৮৩) : জনৈক ব্যক্তি সাহরীতে রোযা রাখার জন্য উঠেছে। কিন্তু সুবহে সাদিকের আগেই সে বেঁহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে ইফতারের পর। মাঝে কোনো খাবার বা অন্য কোনো জিনিস তার দেহে পুশ করা হয়নি। প্রশ্ন হল, তার উক্ত রোযা কি কাযা করতে হবে?

কোমায় থাকা অবস্থায় মারা গেলে নামাযের ফিদয়া দিতে হবে কি

প্রশ্ন (১১০৯১) : আমার মামা কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যান। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এক সপ্তাহ পর তিনি ইন্তেকাল করেন। জানতে চাচ্ছি, তার এক সপ্তাহের নামাযের ফিদয়া দিতে হবে কি?

ওয়াক্ত চলে যাওয়ার আশংকায় তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (১০৭৪৮) : কিছুদিন আগে ফজরের সময় ঘুম ভাঙ্গতে দেরি হয়ে যায়। উঠে দেখি সময় একেবারে অল্প। অজু করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তাই তায়াম্মুম করে ফরজ পড়ে ফেলি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক হয়েছিল?

স্বামীর কথা মানবো নাকি ফজর ঠিক রাখবো

প্রশ্ন (১০৩৯৫) : স্বামী রাতের বেলা সহবাস করতে চান। কিন্তু শীতের রাত হওয়ায় শীতের কারণে ফজরের সময় গোসল করা হয় না। ফলে ফজরের নামায ছুটে যায়। আমার স্বামীকে বলেছি ফজরের পরে সহবাস করার জন্য। কিন্তু তিনি রাজি হন না। জানতে চাচ্ছি, আমি কি স্বামীর ডাকে সাড়া দিয়ে ফজর কাযা করব নাকি ফজয ঠিক রাখবো?

বাতিলকৃত সফরের কাযা নামায কয় রাকাত পড়বে

প্রশ্ন (৯৭১৯) : কিছুদিন আগে আমি আসরের সময় সফর শুরু করি। নিজ জেলার সীমা অতিক্রম করি। মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। গাড়িতে থাকায় আসর পরতে পারিনি। কিন্তু বিশেষ এক কারণে সফর কেন্সেল করে ঢাকায় ফিরে আসি। জানতে চাচ্ছি, আমি কি সেদিনের আসর কসরের কাযা করব নাকি পূর্ণ কাযা করব?

চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়লে কী হুকুম

প্রশ্ন (৯৭১০) : আমি কিছুদিন আগে চার রাকাত নফল নামায পড়ার নিয়ত করি এবং নামায শুরু করি। কিন্তু নামায শুরু করার পর আমার দুধের বাচ্চা কান্নাকাটি শুরু করে। দুই রাকাত পড়ে আমি সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, বাকি দুই রাকাতের কাযা করতে হবে কি?

কাযা নামায কি পড়তেই হবে

প্রশ্ন (৯৭০৫) : দ্বীনের জ্ঞান না থাকার কারণে যে সকল ফরয নামায কাযা হয়ে গিয়েছে সেগুলোর কাযা কি করতেই হবে?

ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার পর হায়েয আসলে করণীয় কী

প্রশ্ন (৯৫৯৭) : আমি একবার কাজ করে ক্লান্ত হয়ে পড়ি। তাই ইচ্ছা করে রোযা ভেঙ্গে ফেলি। কিন্তু সেদিন বিকালেই আমার হায়েয চলে আসে। জানতে চাচ্ছি, আমার কি উক্ত রোযার কাযা করা লাগবে?