নামায চলা অবস্থায় হায়েয শুরু হলে তা কাযা করতে হবে কি
প্রশ্ন (৯৫২৯) : জনৈকা নারী মাগরিবের ফরয পড়া অবস্থায় হায়েয শুরু হয়ে যায়। জানতে চাচ্ছি, পরবর্তীতে তার কি উক্ত মাগরিবের কাযা করতে হবে?
প্রশ্ন
জনৈকা নারী মাগরিবের ফরয পড়া অবস্থায় হায়েয শুরু হয়ে যায়। জানতে চাচ্ছি, পরবর্তীতে তার কি উক্ত মাগরিবের কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, তার উক্ত মাগরিবের নামাযের কাযা করতে হবে না। ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন-
إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِي وَقْتِ صَلَاةٍ، فَلَيْسَ عَلَيْهَا أَنْ تَقْضِيَ تِلْكَ الصَّلَاةَ.
‘যে ওয়াক্তে নারীর মাসিক শুরু হয় উক্ত নামায কাযা করা তার উপর জরুরি নয়।’ [কিতাবুল আছার, হাদিস: ৫১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21880/article-details.html
← পূর্ববর্তী
নফলের প্রথম বৈঠকে দরূদ পাঠ করা যাবে কি
পরবর্তী →