পিতা-মাতা

জমির আয় বিশেষভাবে নির্দিষ্ট সন্তানকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৯৪৮) : আমার সন্তানদের মাঝে শুধু ছোট মেয়ে আমার ভরণ পোষণের দিকটি দেখে থাকে। অন্য সন্তানরা খোঁজ নেয় না। জানতে চাচ্ছি, আমার মালিকানাধীন জমি থেকে প্রাপ্ত আয় শুধু আমার ছোট মেয়েকে দিতে পারব কি?

পিতা সন্তানকে উপহার দিলে কি সেটা মিরাছ থেকে বাদ দেওয়া যাবে?

প্রশ্ন (১১৮৮৩) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের বিধান অনুযায়ী পিতা মারা গেলে সন্তান মিরাছ এর মালিক হয়। এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন আমি জানতে চাচ্ছি, আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহের পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কি? এক্ষেত্রে আমাদের করণীয় কী?

সন্তানকে ত্যাজ্য করলে কি সে মিরাস থেকে বঞ্চিত হবে?

প্রশ্ন (১১৮৮২) : আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, নিজ সন্তানকে ত্যাজ্য করার ব্যাপারে ইসলামের ‍বিধান কী? এর মাধ্যমে কি সন্তান তার পিতার মিরাস থেকে বঞ্চিত হবে?

সন্তানকে পারিশ্রমিক দেওয়া কি জরুরি

প্রশ্ন (১১৭৮৭) : ছেলে তার পিতার দোকানে সময় দিত। কোনো এক কারণে পিতার সাথে মনোমালিন্য হওয়ায় সে আলাদা হয়ে যায়। এখন সে যে কয়দিন শ্রম দিয়েছে তার পারিশ্রমিক পিতার কাছে চাচ্ছে। উল্লেখ্য, ব্যবসায় তার কোনো মূলধন নেই এবং সে পরিবারসহ পিতার সাথেই থাকে। পিতাই তার ভরণ পোষণ বহন করে। প্রশ্ন হল, পিতার উপর কি পারিশ্রমিক দেওয়া আবশ্যক?

অবৈধ সন্তান কি তার বাবার থেকে মিরাছ পাবে?

প্রশ্ন (১১৬৯৩) : এক দম্পতির বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল। এবং বিয়ের আগে তাদের একটি ছেলে সন্তান হয়। পরে তাদের মধ্যে বিয়ে সংঘটিত হয়। বিয়ের পর তাদের আরও দুইটি সন্তান হয়। সব ছেলেই এখন বড় হয়ে গেছে। তাদের অবৈধ সন্তান এখন আমেরিকায় থাকে। এখন তাদের পরের দুই সন্তান জানতে চাচ্ছে, তাদের অবৈধ সন্তান কি তাদের মা-বাবার মৃত্যুর পর মিরাছ পাবে?

কোনো মহিলার দ্বিতীয় সংসারের সন্তানের জন্য তার প্রথম স্বামী মাহরাম হবে।

প্রশ্ন (১১৬৩৩) : আমাদের আত্মীয় এক মহিলার প্রথম সংসারে কোনো সন্তান হয় নি। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে। পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়। সেই সংসারে তার একটি মেয়ে সন্তান হয়। জানার বিষয় হলো, তার দ্বিতীয় স্বামীর থেকে জন্ম নেওয়া মেয়ের জন্য কি তার প্রথম স্বামী মাহরাম হবে? এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি?

বাবা সন্তানের জন্য ওসিয়ত করে গেলে সেই ওসিয়ত কি কার্যকর হবে?

প্রশ্ন (১১৬১৩) : আমার বাবা মারা যাওয়া সময় দেড় লাখ টাকা মিরাছ রেখে যান। মাকে এই টাকাগুলো বণ্টনের কথা বললে তিনি বলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে বলেছিলেন, ‘এই টাকাগুলো আমার সন্তানদের জন্য ব্যয় করবে’। অথচ আমার আব্বুর ওয়ারিশদের মধ্যে আমার দাদা-দাদুও রয়েছেন। আমার বাবার এভাবে বলে যাওয় কি ঠিক আছে? এই টাকা দাদা-দাদুকে না দিয়ে আমরা ভাই-বোনেরা মিলে বণ্টন করে নেই তাহলে কি তা আমাদের জন্য জায়েয হবে?

সন্তানকে দুধ পান করানোর সময়সীমা।

প্রশ্ন (১১৫৩০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানকে আড়াই বছরের পর দুধ পান করানো জায়েয আছে কি? দুধ পান করালে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা হবে?

মৃত-প্রসবিত সন্তানের ফজিলত

প্রশ্ন (১১৪৫৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, “কোন শিশু জন্মের আগে মারা গেলে সেই শিশুর বাবা-মা কে সে জান্নাতে তাদের হাত ধরে টেনে নিয়ে জাবে” এমন কোন সহিহ হাদিস ইসলামে আছে?

অসিয়তকৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান পাবে কি

প্রশ্ন (১০৭৯৬) : জনৈক ব্যক্তি অসিয়ত করেছিল যে, তার মৃত্যুর পর তার ঘর তার এক বন্ধু পাবে। কিন্তু অসিয়তকারীর আগেই তার বন্ধু মারা যায়। পরবর্তীতে অসিয়ত মারা গেলে তার বন্ধুর ছেলেরা অসিয়তকারীর সন্তানদেরকে উক্ত ঘর দিতে বলে। জানতে চাচ্ছি, বন্ধুর সন্তানদেরকে ঘর দিতে হবে কি?

নিকট আত্মীয়কে বিয়ে করলে কি সন্তান প্রতিবন্ধী হয়

প্রশ্ন (১০৩৮৭) : আমাদের পরিবারের মাঝে প্রচলিত আছে যে, নিকট আত্মীয়ের মাঝে বিয়ে শাদী হলে যে সন্তান জন্ম নেয় তা প্রতিবন্ধী হয়। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসে কোনো কিছু উল্লেখ আছে কি?

সন্তানদের জন্য ওয়াসিয়ত করলে কার্যকর হবে কি

প্রশ্ন (৯৭৯৩) : জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে যে, তার সকল সম্পদ তার সন্তানদেরকে দিতে হবে। অথচ তার স্ত্রী, পিতা ও মাতা এখনো জীবিত, যারা তার ওয়ারিস। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তার ওসিয়ত কার্যকর করা হবে নাকি ওয়ারিস সবাই সম্পদ পাবে?

সন্তান দত্তক নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৬৮) : আমার বিয়ে হয়েছে ১০ বছর। আমাদের কোনো সন্তান নেই। আমরা চাচ্ছি সন্তান দত্তক নিতে। প্রশ্ন হল, সন্তান দত্তক নেওয়া কি আমাদের জন্য হালাল হবে?

ধনীর বালেগ সন্তানকে যাকাতের কম্বল দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬২২) : আমাদের মাদরাসায় যাকাতের কিছু কম্বল এসেছে। জানতে চাচ্ছি, আমাদের মাদরাসায় যে সকল ছাত্রের বাবা ধনী সে সকল ছাত্রদেরকে যাকাতের কম্বল দেওয়া যাবে কি?

ধনী বাবার সন্তানেরা যাকাত খেতে পারবে কি

প্রশ্ন (৯৬২১) : আমি একজন মাদরাসার ছাত্র। মাদরাসায় এমন অনেক ছাত্র আছে যাদের বাবা ধনী। কিন্তু তারপরও সে মাদরাসার লিল্লাহ ফান্ড থেকে খাবার গ্রহণ করে থাকে। জানতে চাচ্ছি, তাদের জন্য এ কাজ কি বৈধ হচ্ছে?