পিতা-মাতা

সন্তানদেরকে জমি দেওয়ার ক্ষেত্রে বড় ভাইকে প্রাধান্য দেওয়া ন্যায় সঙ্গত?

প্রশ্ন (১৩০৯৫) : আমরা ৪ ভাই ১ বোন। বোনের বিবাহ হয়ে গেছে। ২ ভাইয়ের আলাদা সংসারও আছে। আমরা দুই ভাই আলেম ও হাফেজ। আমরা ২ ভাই আব্বা-আম্মার সাথে আছি। আমাদের মধ্যে বড় ভাইয়ের আমল ভাল। তাই আব্বা-আম্মা তাকে নিয়ে হজ্বে গেছেন। আর তাকে ও ভাবিকে আর্থিক সহযোগিতাও করেন। আমাদের ভাইদের আবদারে আব্বা হজ্ব থেকে এসে আমাদের ৪ ভাইয়ের জন্য জমি ক্রয় করেছেন। তাতেও বড় ভাইকে অন্যদের থেকে বেশি দিয়েছেন। এখন জানার বিষয় হল, আব্বার শুধু বড় ভাইকে নিয়ে হজ্বে যাওয়া এবং তারা স্বচ্ছল হওয়া সত্ত্বেও তাদেরকে আর্থিক সহযোগিতা করা ও বিষয়-সম্পত্তি বেশি দেওয়া ঠিক হয়েছে কি না?

প্রাপ্তবয়স্ক সন্তানের সদাকাতুল ফিতর কি বাবার আদায় করতে হবে?

প্রশ্ন (১৩০৪০) : আমার একজন বয়স্কা বিবাহিতা মেয়ে আছে। সে প্রতি বছর ঈদে আমাদের বাড়িতে আসে। এবার ঈদুল ফিতরের দিন যখন আমি অন্য সন্তানদের সদাকাতুল ফিতর আদায় করছিলাম তখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি যে, আমার ঐ মেয়ের সদাকাতুল ফিতরও কি আমাকে আদায় করতে হবে? কারণ তার বর্তমান যাবতীয় খরচ তো আমিই বহন করছি। তাই এ বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি।

পিতা তার সচ্ছ্বল সন্তানদের পক্ষ থেকে কুরবানী আদায় করে দিতে পারবে কি?

প্রশ্ন (১৩০৩২) : আমরা তিন ভাই এক বোন । আমার বড় দুই ভাই চাকরি করেন। তারা সচ্ছ্বল। আর আমি পড়ালেখা করছি। আমার বোন বিবাহিতা। তার পরিবারও সচ্ছ্বল। আমার পিতা নিজের পক্ষ হতে সকলের ওয়াজিব কুরবানী আদায় করতে চান। শরীয়তে কি এর অনুমতি আছে?

বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য এবং বাবা-মার খালা ও ফুফু ছেলের জন্য মাহরাম হবে কি?

প্রশ্ন (১৩০১৯) : বাবা-মার চাচা ও মামা মেয়ের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম? এমনিভাবে বাবা-মার খালা ও ফুফু ছেলের জন্য মাহরাম নাকি গায়রে মাহরাম?

কোনো হিন্দু ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করার পর কি তার মা-বাবার সাথে সম্পর্ক রাখতে পারবে?

প্রশ্ন (১২৯৯৬) : একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহন করে তাহলে সে কি তার পরিবারের সাথে সময় কাটাতে পারবে? এবং তার মায়ের হাতে রান্না করা জিনিস খাওয়া বা জবাই করা মুরগির মাংস রান্না করলে কি খাওয়া জায়েয হবে?

বিবাহিতা মেয়ের উপর মা-বাবার কী কী হক্ব রয়েছে?

প্রশ্ন (১২৯৪১) : একজন বিবাহিত মেয়ের উপর তার বাবা-মা'র প্রতি এমন কী কী হক রয়েছে যা আদায় করা আবশ্যক? এবং সেই হক গুলো আদায় না করলে আল্লাহ তায়ালা কি কোনো শাস্তি দিবেন?

দ্বীন মেনে চলার কারণে মা তার সন্তানকে গালাগালি করলে সন্তানের করণীয় কী?

প্রশ্ন (১২৯২৬) : আমি একজন প্রেক্টিসিং মুসলিমাহ। আমি নামায পড়ার কারণে বাসায় আমার আম্মু আমাকে খুব গালাগালি করেন। আমি গিবত করা এবং গালি দেওয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করি। উনি আমাকে খুব বদ দোয়া করেন (মুখের উপর যা তা বলে ফেলেন)। যদিও মন থেকে আম্মু এটা করে না। কিন্তু আমার অনেক ভয় লাগে, আম্মুর বদ দোয়া নিতে চাই না। সাথে আম্মুকে জাহান্নামের দিকে অগ্রসর হতে দেখতেও চাই না। অনেক দোয়া করি, মাঝে মাঝে রাগ চলে আসে, চিল্লাই ফেলি। আমি এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবো ইংশাআল্লাহ। একজন দ্বীনদার পাত্র বিয়ে করার জন্যে আল্লহর কাছে দোয়া করি, কিন্তু উনার বদ দোয়াতে না জানি আমার সাথে কী হয়? আমি অন্যায় দেখে সহ্য করতে পারি না। এখন আমার কী করা উচিত?

এক গরু দিয়ে কি একাধিক সন্তানের আকীকা দেওয়া যাবে?

প্রশ্ন (১২৮৭৬) : আমি কয়েকটি বিষয় জানতে চাচ্ছি- ১. একটি গরু দিয়ে ছেলে মেয়ে উভয়ের কয়জনের আকিকা হবে? ২. আকিকার গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? ৩. যার নামে আকিকা দেওয়া হচ্ছে সে কি ঐ আকিকার গোস্ত খেতে পারবে? বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

জীবদ্দশায় সন্তানদেরকে সমানহারে সম্পদ বণ্টন করে দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৭৮৪) : আমার আব্বুর দুই সংসার। প্রথম সংসারে আমরা দুই ভাই তিন বোন। আর দ্বিতীয় সংসারে এক ভাই দুই বোন। আব্বুর সম্পদ বলতে ১০ শতাংশের একটা বাড়ি। আর ২০ শতাংশের একটি জমি। আব্বু মারা যাওয়ার প্রায় দুই বছর আগে এ পুরো সম্পত্তি সবার মাঝে বণ্টন করে দিয়ে যান। দুই আম্মুকে এক শতাংশ করে দুই শতাংশ বাড়ি দিয়েছেন। আর বাকি সম্পত্তি আমাদের ৮ ভাই-বোনের মাঝে সমানহারে বণ্টন করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকে ১ শতাংশ করে বাড়ি এবং আড়াই শতাংশ করে জমি পেয়েছে। আর আব্বুর জীবদ্দশাতেই আমরা নিজেদের জায়গায় ঘর করি এবং গাছ-গাছালি লাগিয়ে দেই। এখন মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, এভাবে সম্পত্তি বণ্টনের পর আব্বুর জীবদ্দশায় কি আমরা তার মালিক হয়েছি? নাকি আব্বুর মৃত্যুর পর তা মিরাসী সম্পত্তি হিসাবে পুনরায় বণ্টন করতে হবে? আর ভাই-বোনদেরকে এভাবে সমানহারে সম্পত্তি দেওয়া কি ঠিক হয়েছে?

অপূর্ণ সন্তান প্রসব হলে কি ইদ্দত শেষ হয়ে যায়?

প্রশ্ন (১২৭৭৮) : আমাদের প্রতিবেশী এক তালাকপ্রাপ্তা মহিলা অন্তঃসত্ত্বা ছিল। তার অপূর্ণাঙ্গ একটি সন্তান জন্ম হয়। এখন আমি জানতে চাই, আকৃতি ধারণ করার পূর্বেই শুধু গোশতের টুকরা প্রসব করলে এর দ্বারা কি ইদ্দত শেষ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

সন্তান পিতার অবাধ্য হলে কি তাকে মিরাছ থেকে বঞ্চিত করা যাবে?

প্রশ্ন (১২৭৩১) : এক ব্যক্তির সন্তানরা তার দেখাশোনা করে না এবং তাকে খরচাদিও দেয় না। তাই সে চাচ্ছে তার সম্পদ থেকে সন্তানদেরকে বঞ্চিত করে সমুদয় সম্পত্তি স্ত্রীর নামে লিখে দিতে। এটা জায়েয হবে কি না?

ছয় ভাই মিলে মৃত মা-বাবার জন্য এক ভাগে কুরবানী করলে উক্ত কুরবানী সহিহ হবে কি?

প্রশ্ন (১২৭২০) : আমরা ছয় ভাই। প্রতি ঈদে আমরা সবাই মিলে একটি গরু কুরবানী করি। গরুটির ছয় ভাগ ছয় ভাইয়ের নামে আর এক ভাগ ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে মাতা-পিতার নামে কুরবানী করা হয়। আমরা সকলে সে এক ভাগের মূল্য সমানহারে বহন করি। বণ্টনের সময় গরুটি ছয় ভাগে ভাগ করে সকলে সমান সমান অংশ নিয়ে যাই। প্রশ্ন হল, উক্ত পদ্ধতিতে কুরবানী করা শরীয়তসম্মত কি না? দ্রুত মাসআলাটির সমাধান চাই।

সন্তান লালন-পালন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৪৪) : আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে করে। সাত মাসের গর্ভবতী অবস্থায় মেয়েটি পালিয়ে গিয়ে আরেক ছেলের সাথে সংসার শুরু করে। এর এক মাস পর প্রথম স্বামী ঐ মেয়েকে তালাক প্রদান করে। পালিয়ে যাওয়ার তিন মাস পর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে মেয়েটি কাযী অফিসে গিয়ে ঐ ছেলেটিকে বিয়ে করে নেয়। সন্তানের লালন-পালন ঐ মেয়ে এবং তার দ্বিতীয় স্বামীই করে যাচ্ছে। প্রথম স্বামীকে লালন-পালন করা এমনকি দেখার সুযোগ দিতেও তারা রাজি না। এখন আমি জানতে চাই- ১. ঐ কন্যা সন্তানের পিতা হিসেবে পরিচয় কে পাবে? ২. সন্তানটির লালন-পালনের অধিকার কে রাখে? ৩. এমন অপারগতাবস্থায় সন্তানের খোঁজ-খবর না নেওয়ার দ্বারা প্রথম স্বামী গুনাহগার হবে কি না? ৪. ঐ সন্তানের লালন-পালনের ক্ষেত্রে দ্বিতীয় স্বামীর কোনো অধিকার আছে কি না?

স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর স্ত্রী মারা গেলে সন্তান লালন-পালনের অধিকারী কে হবে?

প্রশ্ন (১২৪৮৬) : দেড় বছর আগে একটি বিশেষ কারণে আমি আমার স্ত্রীকে তালাক দিই। তখন আমাদের একটি ৫ মাসের ছেলে ছিল। ছেলেটি খুব ছোট থাকায় আমি তাকে তার মা’র কাছে রাখি এবং তার যাবতীয় খরচ বহন করি। কিছুদিন হল সে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন আমি ছেলেটিকে আমার কাছে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু তার মায়ের পরিবার অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটি কোনোভাবেই ফেরত দিতে চাচ্ছে না। আর এই বিষয়ে তার ছেলেরা তাকে সহায়তা করছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় যখন মা নেই, তারাই কি সন্তানের ব্যাপারে বেশি হকদার নাকি পিতা হিসাবে আমি?

স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তান লালন-পালনের হকদার কে হবে?

প্রশ্ন (১২৪৬৯) : আমার বোনকে কিছু দিন আগে তার স্বামী তালাক দিয়ে দেয় এবং দু’জনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। নিয়ম অনুযায়ী আমার বোন তার ইদ্দত পূর্ণ করে। এরপরই তার বিবাহের নতুন সম্বন্ধ আসতে শুরু করে। এদিকে তাদের পনেরো মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। এই মুহূর্তে সে তার মায়ের কাছেই অর্থাৎ আমাদের বাড়িতেই আছে। তবে তার বাবার পরিবার থেকে বলা হচ্ছে, মেয়ের মা যদি অন্যত্র বিবাহ করে তাহলে সে বা এ বাড়ির অন্য কেউ বাচ্চার লালন-পালনের অধিকার ধরে রাখতে পারবে না। বাবার পরিবারই নাকি তখন মেয়ের প্রতিপালনের একমাত্র হকদার। মুহতারামের কাছে আমার জিজ্ঞাসা, শরীয়তের দৃষ্টিতে বাচ্চার প্রতিপালনের বেশি হকদার কে? মা নাকি বাবা? তাছাড়া বাচ্চার মা অন্যত্র বিবাহ করলে কি সত্যিই সে আর বাচ্চার প্রতিপালনের অধিকার রাখে না? যদি নাও রাখে তথাপি মায়ের পর বাচ্চার প্রতিপালনের বেশি হকদার কে? এবং এর কোনো সময়সীমা আছে কি না? বিস্তারিত জানতে আগ্রহী।

সন্তান লালন-পালন করতে গিয়ে নফল ইবাদত ছুটে গেলে করণীয়।

প্রশ্ন (১২৩৭৯) : আমাদের ৫ সন্তান। তন্মধ্যে দুইজন ছোট। তাদের নার্সিং করতে গিয়ে আমার স্ত্রী প্রায়ই কুরআনের তিলাওয়াত, যিকির-আযকার, নফল নামায ইত্যাদি ইবাদত করতে পারে না। এই বিষয়ে তার খুব মন খারাপ থাকে। আমি তাকে বলেছি, তুমি সন্তানাদি নার্সিং করার কারণে নফল ইবাদতের সওয়াব পাবে। এ ব্যাপারে আমার স্ত্রীর সান্ত্বনার জন্য কুরআন-হাদিসের আলোকে কিছু উপদেশ দিলে উপকৃত হবো।

নিজের সন্তানকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৩০৬) : আমার চাচার উপর প্রতি বছর প্রায় ৮৫ হাজার টাকা যাকাত আসে। যা তিনি নিয়মিত আদায় করে থাকেন। এই বছর এক প্রসঙ্গে চাচাকে জিজ্ঞাসা করলাম, এই টাকা তিনি কোথায় কোথায় ব্যয় করেন? তিনি বললেন, যাকাতের এই টাকা দিয়ে আগে মারুফের (আমার চাচাত ভাই) মাদরাসার বেতন ও কিতাব ক্রয় ইত্যাদিতে ব্যয় করি। বাকি যা থাকে গরিবদেরকে দান করে দেই। মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, নিজ ছেলেকে যাকাত দেয়া কি জায়েয আছে? ছেলের জন্য ব্যয় করলে কি আমার চাচার যাকাত আদায় শরিয়তসম্মত হবে?

প্রাপ্ত বয়স্ক সন্তানের ফিতরা আদায় করা কি বাবার উপর আবশ্যক?

প্রশ্ন (১২২৬৭) : আমার তিন সন্তান। ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছেলে এবং ৫ বছর বয়সী এক মেয়ে। বিগত বছরগুলোতে ঈদের আগে আমি ৩ সন্তান ও স্ত্রীসহ আমাদের ৫ জনের ফিতরা আদায় করে আসছি। গত রমযানে ঈদের আগের জুমায় খতীব সাহেব ফিতরার বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পিতার উপর তার প্রাপ্ত বয়ষ্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। বিষয়টি আমি এই প্রথম শুনলাম। তাই জানতে চাচ্ছি, খতিব সাহেবের উক্ত কথা কি ঠিক আছে?

মেয়ে সন্তানের উপর কি পিতা-মাতার ভরণপোষনের দায়িত্ব আছে?

প্রশ্ন (১২২০৯) : এক ব্যক্তির ছেলে-মেয়ে উভয়ে সামর্থ্যবান। সকলের বিবাহ হয়ে গেছে। তাদের মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে ছেলে মা-বাবার খরচ বহন করে। তবে ছেলে বলতে চায় যে, বোনেরও তো টাকা-পয়সা আছে। সেও যেন আমার সঙ্গে সমানভাবে মা-বাবার খরচ বহন করে। জানতে চাই, বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহন করা জরুরি?