পিতা-মাতা

পিতা সন্তানের সম্পদ থেকে কোনো কিছু নিতে পারবে কি

প্রশ্ন (১৫০৫) : আমার চাচা তার অসুস্থ অবস্থায় তার সকল সম্পদ তার দুই ছেলেকে লিখে দিয়েছেন। কিন্তু বর্তমানে তার ছেলেরা তার খরচাদি বহন করছে না। আবার চাচারও কোনো সম্পদ নেই যে তিনি তার নিজের খরচ বহন করবেন। এমতাবস্থায় তিনি কি তার সন্তানদের সম্পদ থেকে তার খরচাদি নিতে পারবেন?

পিতা তার কোনো সন্তানকে মিরাস থেকে বঞ্চিত করতে পারবে কি

প্রশ্ন (১৫০৪) : আমার এক সন্তান আমার অবাধ্য হওয়ার কারণে আমি তাকে আমার মিরাস থেকে বঞ্চিত করে দিয়েছি। এখন আমার জানার বিষয় হলো, এভাবে তাকে মিরাস থেকে বঞ্চিত করা আমার জন্য বৈধ হয়েছে কি?

অবাধ্য সন্তান মিরাস পাবে কি

প্রশ্ন (১৪৮৮) : আমার ছেলে আমার অবাধ্য হয়ে এক মেয়েকে বিয়ে করেছে। এই কারণে তার সাথে আমরা সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এমতাবস্থায় সে কি আমার থেকে মিরাস পাবে?

বাবা, মা, ভাই, বোন, স্ত্রী ও সন্তান সন্তুতি রেখে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কিভাবে বণ্টিত …

প্রশ্ন (১৪৫২) : আমার বড় ভাই রোড এক্সিডেন্টে মারা যায়। তার একজন স্ত্রী ও দুই ছেলে রয়েছে। পাশাপাশি তার বাবা, মা, এক ভাই ও দুই বোনও আছে। প্রশ্ন হলো, মৃত ব্যক্তির মিরাছ কিভাবে বণ্টিত হবে?

অবৈধ সন্তান মিরাছ পাবে কি

প্রশ্ন (১৪২০) : এক ব্যক্তি এক নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়। ফলে সে নারীর গর্ভে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। উক্ত ব্যক্তির মৃত্যুর পর এই অবৈধ সন্তান তার মিরাছ দাবি করে। কিন্তু উক্ত ব্যক্তির বৈধ সন্তানরা তাকে মিরাছ দিতে অস্বীকার করে। আমার প্রশ্ন হলো, উক্ত অবৈধ সন্তান কি মিরাছ পাবে?

বিয়ের ৩ মাসের মধ্যে স্ত্রী যদি সন্তান প্রসব করে তাহলে তার নসব স্বামী থেকে সাব্যস্ত হবে কি

প্রশ্ন (১৪০৪) : আমাদের গ্রামের একটি ছেলে ও মেয়ের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। পরিবারের লোকেরা জানতে পেরে দুইজনকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের ৩ মাসের মাথায় মেয়েটি একটি সন্তান প্রসব করে। আমার প্রশ্ন হলো, এই সন্তানটির নসব কি ঐ ছেলে থেকে সাব্যস্ত হবে?

বিয়ের কত দিন পর সন্তান জন্ম নিলে স্বামীর সন্তান হিসেবে স্বীকৃতি পাবে

প্রশ্ন (১২৮৬) : আমাদের গ্রামের এক মহিলার বিয়ের ৬ মাস ১৩ দিনের মাথায় একটি সন্তান জন্ম হয়। স্বামী তাকে নিজের সন্তান বলেই দাবি করছে। কিন্তু এলাকার কেউ কেউ বলছে। এত আগে সন্তান জন্ম লাভ করতে পারে না। তাই এই সন্তান তার স্বামীর নয়। বিষয়টি নিয়ে এলাকায় বিতর্ক চলছে। মুফতী সাহেবের কাছে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত এবং সুপরামর্শ কামনা করছি।

সন্তানের বিরুদ্ধে মায়ের অন্যায় বদদোয়া কবুল হবে কী

প্রশ্ন (৯৯৪) : আমাদের এলাকার এক মহিলা তার ছেলেকে একটি অন্যায় কাজের নির্দেশ দেয়। কিন্তু ছেলেটি সে কাজ করতে অস্বীকৃতি জানায়। ফলে মা তাকে বদদোয়া করে। এখন আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে মায়ের বদদোয়া কি কবুল হবে?

পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের ফযিলত সম্পর্কে বর্ণিত এই ঘটনা কি সঠিক

প্রশ্ন (৯৮২) : আমাদের এলাকার ওয়াজ-মাহফিলে এক বক্তা বলেছিলেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের কারণে পূর্ববর্তী যামানার এক লোক অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। তারা গুহায় আটকে যাওয়ার পর অলৌকিকভাবে সেখান থেকে বের হতে পেরেছিলেন। এমন কোনো ঘটনা কু্রআন-হাদিসে আছে কি না, আমি তা রেফারেন্স সহ জানতে চাই।

বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৮) : আমি কয়েক বছর পূর্বে বিবাহ করি। কিন্তু আমার আম্মার সাথে আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না। আম্মা আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলেছেন। আমি জানি, ইসলামে বাবা-মায়ের মর্যাদা অনেক বেশি। এখন আমার প্রশ্ন হলো, মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া বৈধ হবে কি?

ভিডিও কলের মাধ্যমে মা-বাবার দিকে তাকালে কি সওয়াব পাওয়া যাবে

প্রশ্ন (৬৪০) : হাদিস শরিফে বর্ণিত হয়েছে, কোনো সৎ সন্তান মা-বাবার প্রতি দয়ার দৃষ্টিতে একবার তাকালে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব দান করেন। এখন আমার জানার বিষয় হলো, যদি কোনো সন্তান প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে মা-বাবার সাথে কথা বলে এবং ভিডিও কলের দ্বারা মা-বাবার প্রতি রহমতের দৃষ্টি দেয় তাহলেও কি সে উক্ত সওয়াব পাবে?

বাবার হারাম উপার্জন থেকে সন্তান টাকা বা অন্য কিছু নিতে পারবে কি

প্রশ্ন (৫৭১) : আমার বাবা সুদী ব্যাংকে চাকরি করেন। তিনি একটি সুদী ব্যাংকের ব্রাঞ্চম্যানেজার। এছাড়া তার আর কোনো উপার্জন নেই। আমার জন্য কি তার থেকে টাকা-পয়সা গ্রহণ করা জায়েয হবে?

পিতা যাকাতের নেসাবের মালিক হলে নাবালেগ সন্তান যাকাত খেতে পারবে কি

প্রশ্ন (৫৪০) : মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং থেকে যে সকল নাবালেগ ছাত্রকে খানা দেওয়া হয় তাদের পিতা যদি বছরের কোনো এক সময় যাকাতের নেসাবের মালিক হয়ে যায় কিন্তু কতৃপক্ষের জানা না থাকে তাহলে ঐ ছাত্রকে পুরা বছর যাকাতের টাকা থেকে খাবার খাওয়ানো জায়েয আছে কি?