Feature

অবাধ্য সন্তান মিরাস পাবে কি

প্রশ্ন (১৪৮৮) : আমার ছেলে আমার অবাধ্য হয়ে এক মেয়েকে বিয়ে করেছে। এই কারণে তার সাথে আমরা সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এমতাবস্থায় সে কি আমার থেকে মিরাস পাবে?

প্রশ্ন

আমার ছেলে আমার অবাধ্য হয়ে এক মেয়েকে বিয়ে করেছে। এই কারণে তার সাথে আমরা সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এমতাবস্থায় সে কি আমার থেকে মিরাস পাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পিতা মাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকলেও পিতা মাতার মৃত্যুর পর সন্তান তার মিরাস পাবে। কারণ মিরাসের বিধান শরিয়ত কর্তৃক নির্ধারিত।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَفْرُوضًا

‘পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে। আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ- তা থেকে কম হোক বা বেশি হোক- নির্ধারিত হারে।’ [সূরা নিসা, আয়াত: ৭]

সুতরাং সন্তান বাধ্য হোক বা অবাধ্য- সর্বাবস্থায় সে মিরাস পাবে।

তাকমিলা ফাতহুল মুলহিম ২/৭১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪০০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/5231/article-details.html