অন্যান্য ধর্ম

হিন্দু ফার্মাসিস্ট ইনজেকশন দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৩১২) : আমার আম্মা অসুস্থ। তাকে একজন হিন্দু ফার্মাসিস্ট এসে ইনজেকশন দিয়ে যায়। তিনি ইনজেকশন দেওয়ার সময় আম্মার হাত স্পর্শ করে থাকে। জানতে চাচ্ছি, এতে কি আমার আম্মার গুনাহ হবে?

নমস্কার বলা কি বৈধ

প্রশ্ন (১০২৭৬) : হিন্দুরা যদি নমস্কার বলে অভিবাদন জানায় তাহলে তার জবাবে নমস্কার বলা যাবে কি?

উপস্থাপনার সময় সালাম দেওয়ার পদ্ধতি কী হবে

প্রশ্ন (১০২৭৫) : আমি একজন উপস্থাপক। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকি। শ্রোতা হিসেবে অনেক সময় মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও থাকে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে সালাম দেওয়ার পদ্ধতি কী হতে পারে?

হিন্দু ব্যক্তির বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কি

প্রশ্ন (১০২৪২) : কিছুদিন আগে আমার এক বাচ্চা হয়। আমার পাশের বেডে এক হিন্দু মহিলার বাচ্চা হয়। কিন্তু জন্মের পর সেই বাচ্চা বুকের দুধ না পাওয়ায় খুব কান্নাকাটি করছিল। তাই কান্না থামানোর জন্য আমি সেই বাচ্চাকে বুকের দুধ খাওয়াই। জানতে চাচ্ছি, এতে কি আমার গুনাহ হয়েছে?

হিন্দুদের হাতে কাটা মাছ খাওয়া যাবে কি

প্রশ্ন (১০২০১) : বাজারে মাছ কেটে দেওয়ার জন্য কিছু লোক থাকে। তারা টাকার বিনিময়ে মাছ কেটে দেয়। প্রশ্ন হল, সেখানে যদি কোনো হিন্দু থাকে এবং তার মাধ্যমে মাছ কাটানো হয় তাহলে সে মাছ খাওয়া যাবে কি?

হিন্দু শিক্ষককে বাধ্য হয়ে সালাম দেওয়া যাবে কি

প্রশ্ন (১০০৬৬) : আমাদের কলেজে কয়েকজন হিন্দু শিক্ষক আছে। তাদেরকে যদি সালাম না দেই তাহলে তারা আমাদেরকে বেয়াদব মনে করে। জানতে চাচ্ছি, তাদেরকে সালাম দিলে কোনো সমস্যা হবে কি?

বাবা খ্রিস্টান হলে অন্যের নাম লেখা যাবে কি

প্রশ্ন (৯৯০০) : আমি আগে খ্রিস্টান ছিলাম। এক খ্রিস্টানের সাথে আমার বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলেও আছে। বর্তমানে আমি মুসলমান হয়েছি। কিন্তু আমার সেই স্বামী মুসলমান হয়নি হবেও না। তাই তার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার সন্তান আমার সাথেই আছে। ইদ্দত শেষ হওয়ার পর এক মুসলমানকে বিয়ে করেছি। জানতে চাচ্ছি, আমার সন্তানের পরিচয় দিতে গিয়ে আমার বর্তমান মুসলমান স্বামীর নাম লিখতে পারব কি?

বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলে গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৯৮৭২) : জনৈক হিন্দু ছেলে এক মুসলিম মেয়েকে ভালোবাসে। সে তাকে বিয়ে করার জন্য মুসলমান হতে চায়। প্রশ্ন হল, তার এই মুসলমান হওয়া কি গ্রহণযোগ্য হবে?

পদ্মফুলের ছবি আঁকা যাবে কি

প্রশ্ন (৯৭৭৯) : পদ্মফুল হিন্দুদের দেবি সরস্বতীর প্রতীক। জানতে চাচ্ছি, নারীরা কি মেহেদি দিয়ে পদ্মফুলের ছবি অঙ্কন করতে পারবে কি?

হিন্দুকে মসজিদে খাবারের দাওয়াত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৩১) : আমাদের মসজিদে তাবলীগ জামাত এসেছে। তারা এলাকার লোকদের খাবারের দাওয়াত দিয়েছে। আমাকে আমার পরিচিতজনসহ দাওয়াত দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, আমি কি সাথে করে আমার পরিচিত কোনো হিন্দুকে মসজিদে নিয়ে যেতে পারব?

গরিব হয়ে গেলেও কি হজ্বের আবশ্যকীয়তা থেকে যাবে

প্রশ্ন (৯৬৩৬) : আমার দাদার উপর গজ্ব ফরয হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ততার দরূন হজ্বে যেতে পারেননি। বর্তমানে তার কাছে হজ্বে যাওয়ার মত অর্থ সম্পদ নেই। একটি জমি আছে যা দিয়ে তিনি অনেক কষ্টে নিজের ও পরিবারের ব্যয় নির্বাহ করেন। জানতে চাচ্ছি, তার ফরয হজ্ব কি মাফ হয়ে যাবে?

নামাযে জুতা না পরে আমরা কি ইহুদিদের অনুসরণ করছি

প্রশ্ন (৯৫৩০) : একটি হাদিসে দেখলাম, ইহুদিদের বিরোধীতায় রাসূল (সা.) জুতা পরে নামায পড়তে বলেছেন। বর্তমানে আমরা জুতা পরিধান করে নামায পড়ি না। জানতে চাচ্ছি, এতে কি আমাদের ইহুদিদের অনুসরণ করা হচ্ছে না?