জামাআত

চড়ুই পাখির বিষ্ঠা কি নাপাক

প্রশ্ন (২১৮৭) : আমি নামাজে যাওয়ার সময় উপর থেকে চড়ুই পাখির বিষ্ঠা এসে আমার জামায় পড়ে। জামাত শুরু হয়ে যাওয়ায় কাপড় না ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে জামাতে শরিক হই। আমার নামাজ কি আদায় হয়েছে?

দাড়ি কাটা ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (২০১১) : আমি একবার বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বই মেলায় গিয়েছি। সেখানে আসর নামাজের সময় হয়ে যাওয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শেষ হয়ে গেছে এবং কয়েকজন লোক মিলে আলাদা জামাত করছে। কিন্তু যে ইমামতি করছে তার দাড়ি এক ‍মুষ্টির চেয়ে কম। আমি তার পিছনে নামাজ আদায় করে ফেলি। আমার কি ঐ নামাজ আদায় হয়েছে?

মুসাফির রোজা ভেঙ্গে ফেললে তার কি কাফফারা আদায় করা লাগবে

প্রশ্ন (১৯৩২) : আমি একবার তাবলীগ জামাতে গিয়েছিলাম। দিনের শুরুতে আমি রোজা অবস্থায় ছিলাম। তাবলীগ জামাতে যাওয়ার পর একজন বলল: মুসাফিরের জন্য রোজা না রাখার সুযোগ আছে। তাই আমি রোজা ভেঙ্গে ফেলি। কিন্তু পরে জানতে পারলাম, আমার এই কাজ ঠিক হয়নি। এখন আমি জানতে চাচ্ছি, এর জন্য কি আমার কাযা-কাফফারা উভয়টি আদায় করতে হবে?

পর্দার বিধান লঙ্ঘন করে এমন ব্যক্তির ইমামতি বৈধ কি

প্রশ্ন (১৪২৪) : আমাদের এলাকার এক ব্যক্তি প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে পর্দাহীনভাবে প্রাইভেট পড়ায়। মসজিদ কমিটি তাকে এলাকার মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছে। আমি জানতে চাচ্ছি, এমন ব্যক্তির পিছনে নামাজ হবে কি?

মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করা কি ঠিক

প্রশ্ন (১১৯৭) : আমার একবন্ধু বলে, তাবলিগ জামাতের দাওয়াত দেওয়ার পদ্ধতি ঠিক নয়। কারণ, তারা মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকে। অথচ দাওয়াত দেওয়া উচিত অমুসলিমদেরকে। আমি জানতে চাচ্ছি, তার এ বক্তব্য কি সঠিক?

মুরজিয়া মতবাদ কী

প্রশ্ন (১১৫১) : আমি শুনেছি, মুরজিয়া মতবাদ নামে একটি মতবাদ আছে। এর ব্যাপারে জানতে চাচ্ছি।

মাহরামদেরকে নিয়ে ঘরের মধ্যে জামাতে নামাজ আদায় করা যাবে কি

প্রশ্ন (৮৭৭) : আমি একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ হ‌ওয়ার পর বাড়িতে গিয়ে আমার মা-বোনদেরকে নিয়ে এক সাথে জামাতে নামাজ পড়তে পারবো কি?

মহিলাদের ক্ষেত্রে তারাবীর নামাজের জন্য এক বাড়িতে একত্রিত হয়ে পুরুষ ইমামে পিছনে জামাতে নামাজ পড়ার বি…

প্রশ্ন (৭৪৭) : আমাদের এলাকায় রমজান মাসে মহিলারা মহল্লার কোনো বাড়িতে একত্রিত হয়ে তারাবীর নামায জামাতের সঙ্গে আদায় করে। জামাতের সময় ইমামের পিছনে কিছু পুরুষ মুক্তাদিও থাকে এবং ইমাম ও মহিলাদের মুক্তাদির মাঝে পর্দাও থাকে। আরেকটি বিষয় হলো-মহিলা মাদ্রাসায় ছাত্রীরা এ পদ্ধতিতে জামাতের সঙ্গে তারাবী ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। এভাবে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে কেমন?

তাবলীগের জামাতের লোকদের মসজিদে অবস্থান করা বৈধ কি

প্রশ্ন (৭৪১) : আমাদের দেশে তাবলীগ জামাতের লোকেরা দিনের কাজ করে যাচ্ছেন। তবে কিছু কিছু লোক বলে থাকে, নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা ব্যতীত এতেকাফ শুদ্ধ নয়। অতএব তাবলীগ জামাতের লোকদের জন্য মসজিদে থাকা, খাওয়া ইত্যাদি বৈধ নয়। উক্ত আলেমের এ কথা কি সঠিক?

জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে ইসলামে এত বেশি গুরুত্ব কেন

প্রশ্ন (৬৫৭) : আমি একটি হাদিসে পড়েছি, জামাতের সাথে নামাজ না পড়ার কারণে রাসূল (সা. ) বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। প্রশ্ন হলো, ইসলামে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে এত বেশি গুরুত্ব কেন?

তারাবির নামাজে ইমাম সাহেবের জন্য কি দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়া লাগে না

প্রশ্ন (৫৪৮) : আমাদের এলাকার মসজিদে এ বছর তারাবির নামাজ পড়ানোর জন্য একজন্ ইমাম ঠিক করা হয়েছে। কিন্তু প্রতিদিন আমরা দেখি, শেষ বৈঠকে আমাদের তাশাহহুদ পড়তে পড়তে ইমাম সাহেবের সালাম ফিরানোর সময় হয়ে যায়। আমি জানতে চাই, তারাবি নামাজে কি ইমাম সাহেবের জন্য দরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ার প্রয়োজন নেই?

জামাতবন্ধ হয়ে তাওয়াফ করার বিধান কী

প্রশ্ন (৫০০) : তাওয়াফের সময় দেখা যায়, কিছু মানুষ জামাতবদ্ধ হয়ে তাওয়াফ করে। একজন জোরে জোরে দোয়া পড়তে থাকে। অন্যরা তা শুনে শুনে তার সাথে বলতে থাকে। কুরআন-হাদিস অনুযায়ী এটা কি জায়েয?