নওমুসলিমের নামাজ পড়ার নিয়ম জানা না থাকলে কী করবে
প্রশ্ন (৬৬৫) : আমি একজন নওমুসলিম। আমি তো এখনো পুরাপুরি নামাজ পড়তে পারি না। তাই আমি কী করব?
প্রশ্ন
আমি একজন নওমুসলিম। আমি তো এখনো পুরাপুরি নামাজ পড়তে পারি না। তাই আমি কী করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম গ্রহণের পর একজন মানুষের প্রথম করণীয় হলো, নামাজ শিখে নেওয়া। এটি তেমন কোনো কঠিন কাজ নয়। আপনি ইচ্ছা করলে মাত্র অল্প কিছু সময়েই তা শিখে নিতে পারেন। আপনি চেষ্টা অব্যাহত রাখুন। যদি চেষ্টা করা সত্ত্বেও পুরাপুরি না পারেন তাহলে যতটুকু পারেন ততটুকুই করার চেষ্টা করুন।
আপনার জন্য সবচেয়ে সহজ হবে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। কারণ এতে আপনার দায়িত্ব অনেক কমে যাবে। আর যদি কোনো কারণে জামাতের সাথে নামাজ আদায় করতে না পারেন তাহলে একা একাই পড়ে নিবেন। এবং যতটুকু পড়তে পারেন ততটুকু পড়ে নিবেন।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
আল্লাহ তাআলা কারও উপর সাধ্যের বাহিরে কোনো বিষয় চাপিয়ে দেন না। [সূরা বাকারা, আয়াত: ২৮৬]
বাদায়েয়ুস সানায়ে ১/১১২; আল মাবসুত ১/৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3444/article-details.html
← পূর্ববর্তী
ইসলাম গ্রহণ করার পর পুরনো পাপের জন্য শাস্তি হবে কি
পরবর্তী →