তাওবা ও ইস্তিগফার

স্বামী কাদিয়ানী হওয়ার পর তওবা করলে বিবাহ বহাল থাকবে কি

প্রশ্ন (৬৩৫৫) : আমার এক আত্মীয় শয়তানের ধোঁকায় পড়ে কাদিয়ানী হয়ে যায়। সবাই তাকে বুঝাতে থাকে। প্রায় একমাস পর সে নিজের ভুল বুঝতে পারে। তাই পুনরায় কালিমা পড়ে ঈমানকে নবয়ান করে। জানতে চাচ্ছি, তার বৈবাহিক সম্পর্কে কোনো ত্রুটি আসবে কি?

তওবা করার পর সমালোচনা করা যাবে কি

প্রশ্ন (৬২৯৫) : জনৈক ব্যক্তি একটি ভুল করেছিলেন। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তওবা করেছেন। জানতে চাচ্ছি, এরপরও কি তার সমালোচনা করা যাবে?

অনিচ্ছায় হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে করণীয় কী

প্রশ্ন (৬২৫৭) : কিছুদিন আগে হায়েজ থেকে পবিত্র হওয়ার ব্যাপারে আমার স্ত্রীর কথার উপর ভিত্তি করে তার সাথে সহবাস করে থাকি। কিন্তু সহবাসের পর দেখতে পাই, তার রক্ত বের হচ্ছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

বিয়ের পূর্বের ব্যভিচারের কারণে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৬২০৪) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পূর্বে অনেক পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। বর্তমানে সে খাঁটি মনে তওবা করেছে। আমার বন্ধু জানতে চাচ্ছে, উক্ত কারণে কি তাকে তালাক দিয়ে দিতে হবে?

স্ত্রী বিয়েপূর্ব যিনার কথা স্বীকার করলে তালাক দিতে হবে কি

প্রশ্ন (৬১৩০) : জনৈক ব্যক্তির স্ত্রী বিয়ের আগে যিনায় লিপ্ত ছিল। বিয়ের পর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছে। তার স্বামীর কাছেও সবকিছু স্বীকার করেছে। উক্ত ব্যক্তি জানতে চাচ্ছে, এখন তার করণীয় কী? সে স্ত্রীকে রাখবে, নাকি ছেড়ে দিবে?

পিতা মাতার লানতপ্রাপ্ত ব্যক্তি কি হেদায়েত পাবে

প্রশ্ন (৬০৬৯) : জনৈক ব্যক্তিকে তার পিতা মাতা লঅনত করেছে। বর্তমানে সে ইসলাম থেকে পথভ্রষ্ট অবস্থায় আছে। জানতে চাচ্ছি, তার কি হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা আছে?

পূর্বের ছবির কারণে কি গুনাহ হবে

প্রশ্ন (৫৯৮৩) : আমি আগে প্রচুর ছবি তুলতাম। বর্তমানে দ্বীন সম্পর্কে জ্ঞান আসার কারণে তা বাদ দিয়েছি। আমার কাছে যে ছবিগুলো ছিল সেগুলোও ডিলিট করে দিয়েছি। পাশাপাশি তওবাও করেছি। তবে আরো অনেকের কাছে আমার ছবিগুলো ছিল। কার কার কাছে ছিল তা আমার সঠিক জানা নেই। জানতে চাচ্ছি, বাকি ছবিগুলোর কারণে কি আমার গুনাহ হবে?

ঘুষের টাকা মসজিদে নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৭০) : আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজ চলছে। বিভিন্নজন মসজিদের উন্নয়নমূলক কাজে দান করে থাকেন। জানতে চাচ্ছি, সেখানে ঘুষের টাকা নেওয়া যাবে কি? জনৈক ঘুষখোর তওবা করে ঘুষের টাকা দিতে চাচ্ছে।

ক্ষমা চাওয়ার পরও ক্ষমা না করলে কী করবে

প্রশ্ন (৫৯৬১) : আমি এক ব্যক্তিকে কষ্ট দিয়েছিলাম। পরবর্তীতে আমার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি। পাশাপাশি উক্ত ব্যক্তির কাছেও ক্ষমা চাই। সে বলে, আল্লাহ ক্ষমা করলেও আমি কখনো তোমাকে ক্ষমা করব না। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার করণীয় কী? আমি কখনো ক্ষমা পাব না? আখেরাতে কি এর জন্য পাকড়াও হতে হবে?

যার সাথে যিনা হয়েছে তাকে বিয়ে করলে কি গুনাহ মাফ হবে

প্রশ্ন (৫৮৯৭) : আমার এক বন্ধু এক নারীর সাথে যিনা করেছিল। পরবর্তীতে তাকেই বিয়ে করে। জানতে চাচ্ছি, সেই নারীকে বিয়ে করার দ্বারা কি তার যিনার গুনাহ মাফ হয়ে যাবে?

পরপুরুষদেরকে চুল দেখালে কি জাহান্নামে যেতে হবে

প্রশ্ন (৫৮২৯) : আমি আগে পর্দা করতাম না। বেপর্দা বাহিরে চলাফেরা করতাম। খোলা চুলে রাস্তায় চলতাম। বর্তমানে পর্দা কার চেষ্টা করছি। জানতে চাচ্ছি, আগে যে পরপুরুষদেরকে চুল দেখিয়ে বেড়াতাম এতে কি আমার গুনাহ হত? উল্লেখ্য, আমি পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত।

টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা কি বিদআত

প্রশ্ন (৫৭৩৩) : ইস্তিঞ্জার সময় টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা কি বিদআত? আমাদের এলাকার এক ব্যক্তি সবার কাছে বলে বেড়াচ্ছে যে, এভাবে দুইটা এক সাথে ব্যবহার করা বিদআত। সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।

কুরআন অবমাননাকারী কি কাফের

প্রশ্ন (৫৩৬৬) : কেউ যদি ইচ্ছাকৃত কুরআন অবমাননা করে তাহলে সে কি কাফের হয়ে যাবে? এমন ব্যক্তির ব্যাপারে শরয়ি নির্দেশনা কী?

প্রেমিকার সাথে অনৈতিক কর্মকান্ডকারী ক্ষমা পাবে কি

প্রশ্ন (৫৩০১) : শয়তানের ধোঁকায় পড়ে প্রেমিকার সাথে অনৈতিক কর্মকান্ড করে ফেলেছি। উক্ত কাজের জন্য আমি অনুতপ্ত। জানতে চাচ্ছি, আমার তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন?

রাসূল (সা.)-এর কটুক্তিকারী তওবা করলে কি হত্যার বিধান রহিত হবে

প্রশ্ন (৫০৬৩) : আমি শুনেছি, রাসূল (সা.)-এর কটুক্তিকারীকে হত্যা করতে হবে। আমি জানতে চাচ্ছি, কোনো মুসলমান যদি রাসূল (সা.)-এর কটুক্তি করার পর খাঁটি তওবা করে তাহলে তার হত্যার বিধান রহিত হবে কি?

সুদের কিস্তি দিতে বাধ্য হলে কী করবে

প্রশ্ন (৫০২০) : আমি অপারগ হয়ে ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছিলাম। বর্তমানে সুদের ভিত্তিতে সেই ঋণের কিস্তি পরিশোধ করছি। আমি জানি সুদ খারাপ। কিন্তু এখন বাধ্য হয়েই সেগুলো পরিশোধ করতে হচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?