তাওবা ও ইস্তিগফার

প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়ালে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০৩) : জনৈকা নারী প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এখন সে অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করবেন?

পায়ুপথে সহবাসকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০০) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি স্ত্রীর সাথে পায়ুপথে সহবাসে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে জানতে পারে, এটি অত্যন্ত গর্হিত ও মারাত্মক গুনাহের একটি কাজ। সে জানতে চাচ্ছে, সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

তওবার কারণে কি মদ দুধে পরিণত হয়েছিল

প্রশ্ন (৮১৯১) : জনৈক বক্তাকে একটি ঘটনা বলতে শুনলাম। এক ব্যক্তি মদ পান করছিল। উমর (রা.)-কে দেখে সে মদের বোতল লুকিয়ে ফেলে এবং আল্লাহ কাছে খাঁটি মনে আর মদ পান না করার তওবা করে। উমর (রা.) তাকে বোতল বের করতে বললে সে তা বের করে দেখে তা দুধে পরিপূর্ণ। জানতে চাচ্ছি, উক্ত ঘটনার কি কোনো সূত্র আছে?

ইভটিজিংকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮১৭৩) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না, তখন অনেক মেয়েকে ইভটিজিং করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ এসেছে। আমি আমার পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমার তওবা কি কবুল করবেন?

আরশ বহনকারী ফেরেশতারা কাদের জন্য দোয়া করে

প্রশ্ন (৭৬৩৫) : একজন তাবলীগি ভাইকে বলতে শুনলাম, আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর রাস্তায় মেহনতকারীর জন্য দোয়া করে থাকে। আমি জানতে চাচ্ছি, উক্ত ভাইয়ের বক্তব্য কি সঠিক?

পূজার ভোগ বা গায়রুল্লাহর নামে মান্নতকৃত জিনিস খাওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৯১) : হিন্দুদের পূজায় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য বা কোনো উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মাজারে, নদীতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত খাদ্য দ্রব্যাদি উৎসর্গ করা হয়, যেগুলোকে স্থানীয় ভাষায় ভোগ বলা হয়, তা গ্রহণ করা এবং খাওয়া জায়েয আছে কী? যদি জায়েয হয়ে থাকে তাহলে কাদের জন্য খাওয়া জায়েয? মুশরিকদের ভোগ খাওয়া বৈধ কিনা? ভোগ ও মান্নতের মধ্যে পার্থক্য কী? ভোগের আলামতযুক্ত কোনো জীবিত ছাগল পাওয়া গেলে সেটা জবাই করে খাওয়ার বিধান কী?

ভুলে যাকাতের অনুপোযুক্ত ব্যক্তিকে যাকাত দিয়ে ফেললে কি যাকাত আদায় হবে

প্রশ্ন (৭২১৭) : আমি এক ব্যক্তিকে যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। পরে জানতে পারি, সে যাকাতের হকদার নয়। এখন কি আমার যাকাত আদায় হয়েছে?

কার কাছ থেকে ঘুষ নিয়েছে জানা না থাকলে করণীয় কী

প্রশ্ন (৭০৮৮) : আমার পরিচিত এক ব্যক্তি ট্রাফিক পুলিশে চাকরি করত। চাকরি করার সময় অনেক রিকশাওয়ালা, গাড়িওয়ালার কাছ থেকে ঘুষ নিয়েছে। এখন সে এটা থেকে তাওবা করতে চায়। শুনেছি, তাওবার জন্য ঘুষের টাকা নাকি মূল মালিকের কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু তার তো জানা নেই, কার কাছ থেকে নিয়েছে এবং কত নিয়েছে। তাহলে সে কী করবে?

তওবা করার দ্বারা কি উপার্জিত হারাম সম্পদ হালাল হয়ে যায়

প্রশ্ন (৬৪১৬) : জনৈক ব্যক্তি হারামভাবে কিছু সম্পদ উপার্জন করেছে। সে এখন অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তওবা করা হলে কি উক্ত সম্পদগুলো হালাল হয়ে যাবে?

যিনার কারণে রোজা ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৬৪১৫) : আমার বন্ধু শয়তানের ধোঁকায় পড়ে রমজান মাসে দিনের বেলা যিনায় লিপ্ত হয়েছিল। সে জানতে চাচ্ছে, উক্ত কারণে কি তার রোজা ভেঙ্গে গিয়েছিল?