নামাজ পড়ে কি হবে- এ কথা বললে ঈমান থাকবে কি

প্রশ্ন (৬৪২০) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে বলে, নামাজ পড়ে কি হবে? জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি স্ত্রীর ঈমান চলে যাবে? এতে তাদের বিবাহে কোনো সমস্যা হবে কি?

পূজায় উদ্বোধনী বক্তব্য দিলে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (৫৬০৮) : আমি রাজনীতির সাথে জড়িত। আমার এলাকার পূজা মন্ডপে এ বছর আমাকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জানতে চাচ্ছি, সেখানে বক্তব্য দিলে কি আমার ঈমানের কোনো ক্ষতি হবে?

ঈদে মিলাদুন্নবীকে সম্মান করলে কি ঈমানের সাথে মৃত্যু হবে

প্রশ্ন (৫৫৬৮) : একটি বইয়ে পড়লাম, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীকে সম্মান করবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে। জানতে চাচ্ছি, বর্ণনাটি কতটুকু বিশুদ্ধ?

ঈমান বিধ্বংসী সাবজেক্ট পড়া বৈধ হবে কি

প্রশ্ন (৫৪৮১) : বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছু সাবজেক্ট আছে, যেগুলোতে ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয় বস্তু রয়েছে। জানতে চাচ্ছি, সেই সাবজেক্টগুলো পড়া যাবে কি?

ঈমান আনার কারণে এক বৃদ্ধা নূহের প্লাবন থেকে বেঁচে গিয়েছিল

প্রশ্ন (৫২৫৭) : ঈমান আনার গুরুত্ব বুঝাতে গিয়ে একটি ঘটনা বলা হয় যে, এক বৃদ্ধা নারী নূহ (আ.)-এর যুগে ঈমান আনে। প্লাবনের সময় তিনি ঐ বৃদ্ধাকে নৌকায় আরোহন করাতে ভুলে যান। আল্লাহ তাআলা কুদরতিভাবে উক্ত বৃদ্ধাকে প্লাবন থেকে রক্ষা করেন। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সহিহ?

দেশপ্রেম কি ঈমানের অঙ্গ

প্রশ্ন (৪৬৯৩) : একটি কথা লোকমুখে শোনা যায় যে, দেশপ্রেম ঈমানের অঙ্গ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলামি কী বলে?

শিশুর কপালে টিপ দিলে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (৪০৩৫) : আমার এক বছরের একটি বাচ্চা আছে। একদিন আমি তার কপালে একটি কালো টিপ দিয়ে দেই। আমার এক আত্মীয় আমাকে তখন বললেন, বাচ্চার কপালে টিপ দেওয়া শিরকি কাজ। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার ঈমান চলে যাবে?

দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে- এ কথা বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৩৬০৮) : আমি ইসলামের উপর চলার চেষ্টা করি। এ কারণে আমি দাড়ি রেখেছি। আমার এক বোন বলল, তোমাকে দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা তার ঈমানের কোনো সমস্যা হয়েছে কি?