ইমামের বরাবর পিছনে মাসবুক থাকলে কি ইমাম সাহেবের জন্য ফজর ও আসরের নামাযে মুসল্লিদের দিকে মুখ করে বস…

প্রশ্ন (১৩৮৭৫) : আমি একটি মসজিদে ইমামতি করি। ফজর ও আসরের নামাযের সালাম ফিরানোর পর মাঝেমধ্যেই দেখি, পেছনের কাতারে মাঝ বরাবর মাসবুক ব্যক্তি নামায পড়ছে। তাই জানতে চাচ্ছি, এ অবস্থায় আমার জন্য মুসল্লিদের দিকে মুখ করে বসা কি ঠিক হবে?

ইমাম সাহেব তাশাহ্হুদ শেষ করে দাঁড়িয়ে গেলে মুসল্লি কী করবে?

প্রশ্ন (১৩৮৫৩) : অনেক সময় এমন হয় যে, নামাযের প্রথম বৈঠকে ইমাম সাহেব তাশাহহুদ শেষ করে দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমার এখনো তাশাহ্হুদ পড়া শেষ হয়নি। এখন আমার করণীয় কী? তাশাহহুদ শেষ করে দাঁড়াব, নাকি তাশাহহুদ অপূর্ণ রেখেই ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাব?

ফজরের নামাযে ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করার পর নামাযে শরিক হলে কি মুসল্লির উপর তিলা…

প্রশ্ন (১৩৮৪০) : আমি ফজরের নামাযের সময় মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গেছে। তাই আমি মসজিদের বারান্দায় সুন্নত পড়ছিলাম। ইমাম সাহেব সূরা ফাতিহার পর সূরা আলিফ-লাম-মীম সাজদা পড়েন। সিজদার আয়াত পড়ে সিজদা আদায় করেন। আমি ইমাম সাহেবের সঙ্গে সিজদার আয়াতে শরিক হতে পারিনি। তবে ঐ রাকাতেই রুকুর আগে শরিক হয়েছি। জানার বিষয় হল, আমার কি পরবর্তীতে তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে?

কেউ ঈদের নামাযে ইমাম সাহেবকে রুকুতে পেলে তার অতিরিক্ত তাকবীরের হুকুম কী?

প্রশ্ন (১৩৮১৮) : কোন ব্যক্তি যদি ঈদের নামাযের প্রথম বা দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে শরীক হয় তাহলে সে তাকবীর কখন বলবে?

বিতরের নামাযে মাসবুক হলে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১৩৮০৮) : এবার রমযানে একদিন আমি বিতরের তৃতীয় রাকাতে ইমামের সাথে শরিক হই এবং ইমামের সাথে দুআয়ে কুনূতও পড়ি। পরে যখন বাকি নামায একাকী আদায় করি তখন তৃতীয় রাকাতে গিয়ে সংশয়ে পড়ে যাই যে, আবার দুআয়ে কুনূত পড়তে হবে কি না? পরে না পড়েই নামায সমাপ্ত করি। জানার বিষয় হল, এভাবে নামায আদায় করাতে আমার নামায শুদ্ধ হয়েছে কি?

জানাযার নামায পড়া শেষে তাকবীর নিয়ে সংশয় সৃষ্টি হলে করণীয় কী?

প্রশ্ন (১৩৮০২) : আমাদের মহল্লার এক ব্যক্তি মারা যাওয়ার পর যথারীতি জানাযা-দাফন সম্পন্ন হয়েছে। এরপর কিছু মুসল্লি বলাবলি করছে যে, ইমাম সাহেব জানাযার নামাযে তিন তাকবীর বলেছেন। ইমাম সাহেব দৃঢ়তার সাথে বলছেন যে, তিনি চার তাকবীরই বলেছেন। কিন্তু তারা ইমাম সাহেবের কথা মানতে নারাজ। এখন এ ব্যাপারে আমাদের কোনো করণীয় আছে কি? দয়া করে জানাবেন।

অমুসলিম পিতা-মাতা বা আত্মীয়-স্বজনের জন্য মাগফিরাত কামনা করে দুআ করা যাবে কি?

প্রশ্ন (১৩৮০১) : আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম। আনুমাণিক পাঁচ বছর আগে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তাওফীক দিয়েছেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সবাই আলহামদু লিল্লাহ ইসলাম গ্রহণ করেছে। পরিবারের অন্যান্য সদস্যের ইসলাম গ্রহণের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার বাবা-মা এবং অন্যান্য আত্মীয়, যারা অমুসলিম অবস্থায় মারা গেছে, তাদের জন্য খুবই দুঃখ ও আফসোস হয়। পরকালে তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দুআ করতাম। এ ব্যাপারে ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বললেন, তাদের জন্য এভাবে দুআ করা জায়েয হবে না। তাই জানার বিষয় হল, আসলেই কি তাদের জন্য দুআ করা জায়েয হবে না?

নামাযে নিয়ত করার বিধান কী?

প্রশ্ন (১৩৭৩৬) : ইমামের পিছনে নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব আর একাকী নামায পড়ার সময় কীভাবে নিয়ত করব? অনেক সময় এমন হয় যে, পূর্ণ নামায শেষ করি বটে, কিন্তু অন্তরে কোনো কিছুই থাকে না। তবে নিজেকে এই বলে প্রবোধ দেই যে, আমি তো নামাযের জন্যই মসজিদে এসেছি। সুতরাং নির্দিষ্টভাবে নিয়তের দরকার কী? আমার এই ধারণা কি সঠিক?

ইমামের আগে মুসল্লি রুকুতে চলে গেলে কি তার নামাযের কোনো ক্ষতি হবে?

প্রশ্ন (১৩৭৩৪) : একদিন মাগরিবের নামাযে ইমাম সাহেব কেরাত শেষ করার সাথে সাথে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। তবে ইমামের সাথেই রুকু আদায় করেছি। এখন আমার জানার বিষয় হল, ইমামের আগে রুকুতে চলে যাওয়ার কারণে আমার নামাযের কোনো ক্ষতি হয়েছে কি? আমার ঐ নামায আদায় হয়েছে কি?

দুজন জামাত করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৭১৪) : মাঝে মাঝে আমার মসজিদে যেতে দেরি হয়ে গেলে দুজন মিলে জামাত করি। আমার জানামতে দুজন মিলে জামাত করার নিয়ম হলো, মুক্তাদি ইমামের ডান পাশে একটু পিছনে সরে দাঁড়াবে। কয়েকদিন আগে এক হুজুরের সাথে নামায পড়ছিলাম। আমি তার থেকে একটু পিছনে সরে দাঁড়ালে তিনি আমাকে তার বরাবরে দাঁড় করালেন এবং বললেন যে, এটাই নাকি নিয়ম। তার এ কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

মুসল্লি ফজরের সুন্নত পড়া অবস্থায় ইমাম সাহেবের সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে কি তার উপর তিলাওয়াতে সিজ…

প্রশ্ন (১৩৭১৩) : ফজেরের সময় আমি মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব ফজরের নামায শুরু করে দিয়েছেন। তাই আমি বারান্দায় সুন্নত পড়া আরম্ভ করি। একপর্যায়ে ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদা দিয়ে দেন। এরপর আমি ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতের রুকুতে শরিক হই। আমার প্রশ্ন হল, আমি তো সিজদার আয়াত শুনেছি। কিন্তু ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হতে পারিনি। এখন আমার করণীয় কী? আমার উপর কি আলাদাভাবে ঐ সিজদা আদায় করা ওয়াজিব?

মসজিদ একাধিক তলা বিশিষ্ট হলে কি প্রতি তলার মাঝে ফাঁকা রাখা জরুরি?

প্রশ্ন (১৩৭০৬) : বহুতল ভবনের নিচ তলায় ইমামের সাথে মুসল্লিরা দাঁড়ায়। এর বরাবর উপর তলায়ও মুসল্লিরা দাঁড়ায়। তবে উভয় তলার মাঝে ছাদে কোনো ফাঁকা নেই। শুধু মাইকে আওয়াজ শোনা যায়। প্রশ্ন হল, এক্ষেত্রে উপর তলার মুসল্লিদের নামায কি সহিহ হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

দুই ব্যক্তি জামাতে নামায আদায় করা পদ্ধতি।

প্রশ্ন (১৩৬৯৬) : দুই ব্যক্তি জামাতে নামায আদায় করার ক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান হলো মুকতাদি ইমামের ডান পাশে দাঁড়াবে। হযরতের কাছে জানার বিষয় হলো, এক্ষেত্রে যদি মুকতাদি লম্বা হওয়ার কারণে মুক্তাদির সিজদা ইমামের আগে চলে যায় তাহলে কি মুকতাদির নামায ফাসেদ হয়ে যাবে?

নাবালেগ ছেলে তারাবীর নামাযের ইমামতি করতে পারবে কী?

প্রশ্ন (১৩৬৯২) : এই রমযানে আমাদের এলাকার মসজিদে একজন অপ্রাপ্ত বয়স্ক হাফেয তারাবীর নামায পড়িয়েছে। মসজিদের ইমাম সাহেব আমাদেরকে মাসআলা বলেছেন, নাবালেগের পিছনে তারাবীর নামায পড়া জায়েয আছে। জানার বিষয় হল, তার কথা কি সঠিক?