ইহরাম

আংটি পরলে কি জরিমানা আসবে

প্রশ্ন (১১৯৬৩) : উমরার ইহরাম বাঁধার পর অভ্যাসবশত হাতের আংটি খোলা হয়নি। সেভাবেই উমরা সম্পন্ন করা হয়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কোনো দম আসবে কি?

অলংকার পরিধানে নারীদের জন্য কোনো বিধি নিষেধ আছে কি

প্রশ্ন (১১৯৬২) : একটি বইয়ে পেলাম, ইহরাম অবস্থায় নারীরা অলংকার পরিধান করতে পারবে না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের কোনো বিধি নিষেধ বর্ণিত আছে কি?

হজ্বে মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে কি জরিমানা ওয়াজিব হয়?

প্রশ্ন (১১৭৬৯) : হজ্বের সফরে আমি ১০ জিলহজ্ব কুরবানি করার পর এহরাম ত্যাগ করার আগে মাথা মুন্ডাতে যাই। কিন্তু সেখানে অনেক ভীড় ছিল। তাই আমি মাথা মুন্ডানোর আগেই নখ-মোচ কাটতে শুরু করি। তখন এক সঙ্গী আমাকে বললেন, মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়। হযরতের কাছে জানতে চাচ্ছি, মাথা মুন্ডানোর আগে কি নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়? এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

এক সফরে একাধিক উমরা করার বিধান।

প্রশ্ন (১১৭৩১) : উমরাহের উদ্দেশ্যে সফরকারী ব্যক্তি উমরাহ শেষ করে হেরেমের বাহিরে গিয়ে নতুন করে ইহরাম বেঁধে একাধিক উমরা করতে পারবে কি?

ইহরাম অবস্থায় পিঁপড়া মেরে ফেললে কি দম ওয়াজিব হয়?

প্রশ্ন (১১৬৯১) : আমি গত বছর হজ্ব আদায় করেছি। সূর্যাস্তের পর মুযদালিফায় অবস্থানকালে কতগুলো কালো পিঁপড়া আমার পায়ে কামড় দেয়। তখন আমি সেই পিঁপড়াগুলোকে মেরে ফেলি। তো ইহরাম অবস্থায় পিঁপড়া মেরে ফেলার কারণে কি আমার উপর কোনো দম ওয়াজিব হয়েছে?

তামাত্তু হজ্বের ক্ষেত্রে হলক করার আগেই নখ কেটে ফেললে করণীয়।

প্রশ্ন (১১৬১৭) : আমি তামাত্তু হজ্বের কুরবানী আদায় করার পর হলক করার আগেই হাত-পায়ের নখ কেটে ফেলেছি। এরপর হলক করেছি। আমার এই কাজ কি সঠিক হয়েছে? জানালে কৃতজ্ঞ হব।

হজ্বে গিয়ে মরা নখ কেটে ফেললে কি জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫১১) : একদিন আমি দরজার চৌকাঠে হোঁচট খেয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রচণ্ড ব্যথা পাই। এর কয়েকদিন পর খেয়াল করলাম আঙ্গুলটির নখের নিচে রক্ত জমে গেছে এবং নখটি মরে গেছে। এমতাবস্থায় আমি হজ্বে চলে যাই। সেখানে গিয়ে দেখি, মরা নখটি আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঐ অবস্থায় চলা-ফেরা কষ্ট হাওয়ার কারণে ইহরাম অবস্থায় আমি নখটি কেটে ফেলে দিই। তো ইহরাম অবস্থায় নখটি কেটে ফেলে দেওয়ার কারণে আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি?

হাতে আংটি রেখে হজ্ব করলে কি হজ্ব আদায় হবে?

প্রশ্ন (১১৫১০) : আলহামদুলিল্লাহ আমি গত বছর হজ্ব পালন করি। আমি আমার পূর্ব অভ্যাস অনুযায়ী হাতে আংটি পরেই হজ্বে চলে যাই। হজ্বের পুরো সময় আংটি আমার হাতেই ছিল। হজ্ব শেষে এক সফরসঙ্গী বললেন, ইহরাম অবস্থায় নাকি আংটি পরা যায় না। তার এ কথা ঠিক হয়ে থাকলে আমার হজ্বে কি কোনো সমস্যা হবে?

উমরা পালনরত অবস্থায় আতরের ঘ্রাণ নিলে কি কোনো জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫০৭) : গত মাসে আমি উমরায় গিয়েছিলাম। তখন আমার এক সফরসঙ্গী থেকে একটি আতর হাদিয়া পাই। আমি মুহরিম থাকাবস্থায় একদিন আতরের ঘ্রাণ পরীক্ষা করার জন্য শিশিটির মুখ খুলে শুধু ঘ্রাণ নেই। এখন জানার বিষয় হল, ঐ সময় আতরের ঘ্রাণ নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? এ কারণে আমার ওপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?

উমরায় গিয়ে জ্যাকেট গায়ে দিলে কি জরিমানা আবশ্যক হবে?

প্রশ্ন (১১৫০২) : আলহামদুলিল্লাহ আমি উমরায় এসেছি। মক্কায় এখন শীতের মৌসুম চলছে। প্রথমদিন রাতে মক্কায় পৌঁছি। ভোরে হারাম শরীফে যাওয়ার সময় ইহরামের কাপড়ের ওপর আরেকটি চাদর পরিধান করি। তাই শীতের তীব্রতা বেশি থাকায় জ্যাকেটের হাতার মধ্যে হাত না ঢুকিয়ে কেবল গায়ে জড়িয়ে তার ওপর চাদর পরে হারাম শরীফে যাই। তো এভাবে জ্যাকেট গায়ে জড়ানোর কারণে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হবে?

বাস ড্রাইভারের কি ইহরাম বাঁধতে হবে

প্রশ্ন (১১৪৩৪) : আমি সৌদীতে বাস চালাই। হাজ্বিদেরকে নিয়ে প্রতিনিয়ত মক্কা থেকে মদীনা ও মদীনা থেকে মক্কা যাতায়াত করতে হয়। জানতে চাচ্ছি, আমাকে কি প্রতিবার মক্কায় প্রবেশের সময় উমরার ইহরাম করতে হবে?

অসুস্থতার কারণে উমরায় যেতে না পারলে কী করবে

প্রশ্ন (১১৪৩১) : আমার চাচা ইহরাম করে উমরার জন্য বের হন। এয়ারপোর্ট পৌঁছার আগে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হন। ফলে দুই মাস তাকে বেডরেস্টে থাকতে হবে। জানতে চাচ্ছি, এখন তিনি কি করবেন?

মীকাতে না গিয়ে হিল থেকে ইহরাম করলে হবে কি

প্রশ্ন (১১২১০) : জনৈক ব্যক্তি উমরা শেষ করে তায়েফ সফরে যায়। সেখান থেকে ইহরাম ছাড়াই মক্কায় ফিরে আসে। পরবর্তীতে মসজিদে আয়শা থেকে ইহরাম বেঁধে উমরা করে। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো জরিমানা আসবে?

ব্যবসায়িক উদ্দেশ্যে মীকাত অতিক্রম করলে দম আসবে কি

প্রশ্ন (১১২০৮) : কিছুদিন আগে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে জেদ্দায় গমন করি। তখন আমার ইহরাম বাঁধা হয়নি। কারণ আমার উমরার কোনো নিয়ত ছিল না। জেদ্দায় কাজ শেষ করার পর উমরার ইচ্ছা করি এবং সেখান থেকে ইমরাম বেঁধে উমরা করে দেশে ফিরে আসি। আমি জানতে চাচ্ছি, ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার কারণে কোনো জরিমানা এসেছিল কি?