স্বামী-স্ত্রী

স্বামীর মৃত্যুর খবর না জানতে পারলে ইদ্দত পালনের বিধান কী?

প্রশ্ন (১২০৪০) : আমার এক আত্মীয় কয়েক বছর যাবৎ কানাডায় থাকেন। কিছুদিন আগে কর্মস্থলে যাওয়ার পথে এক সড়ক-দুর্ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সংবাদ তার পরিবারের নিকট পৌঁছায়নি। এরপর থেকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না হওয়ার কারণে পরিবারের লোকজন তার ব্যাপারে দুশ্চিন্তায় পড়ে যান। তারা কানাডায় থাকা বাংলাদেশী লোকজন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজ-খবর নিতে থাকেন। এক মাস পর বাংলাদেশ দূতাবাস তার পরিবারের নিকট তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। এখন জানার বিষয় হলো, তার স্ত্রী কোন দিন থেকে স্বামী-মৃত্যুর ইদ্দত গণনা শুরু করবে? মৃত্যুর দিন থেকে, নাকি সংবাদ পাওয়ার দিন থেকে?

খোলা তালাকের বিনিময়ে স্বামী তার স্ত্রী থেকে কী পরিমাণ টাকা গ্রহণ করতে পারবে?

প্রশ্ন (১২০১৬) : আমার চাচাতো বোনের দুই বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার ঝগড়া লেগে থাকে। সে সবসময় তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। তার কথা অমান্য করে। সে নিজের মন মত চলাফেরা করে। এতে স্বামী বাধা দেয় বিধায় সে তার স্বামীর সাথে থাকতে চাচ্ছে না এবং তার থেকে তালাক নিতে চাচ্ছে। এখন স্বামী বলছে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে খোলা তালাক দিবে। বিয়েতে মোহর ছিল আড়াই লক্ষ টাকা। সম্পুর্ণ টাকা বিয়ের পরপরই পরিশোধ করে দেওয়া হয়েছিল। এখন জানার বিষয় হলো, খোলা তালাকের বিনিময়ে স্বামী কী পরিমাণ টাকা স্ত্রীর থেকে নিতে পারবে?

স্বামী মারা গেলে বিশেষ কোনো ওজরে স্ত্রী অন্যত্র ইদ্দত পালন করতে পারবে কি?

প্রশ্ন (১২০১৫) : আমার বাবা-মা গ্রামে থাকতেন। আর আমরা দুই ভাই চাকরি সূত্রে ঢাকা থাকি। সপ্তাহ খানেক আগে আমার বাবা ইন্তিকাল করেন। এখন আমার আম্মু গ্রামে একা আছেন। সেখানে আামাদের অন্য কোনো আত্মীয়ও নেই। তাই আমার আম্মুর জন্য গ্রামে থেকে ইদ্দত পালন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনেক ভয় পাচ্ছেন একা থেকে। কখনো কখনো ভয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। আমাদেরও অফিস থেকে ছুটি নেই যে, গিয়ে আম্মুর সাথে থাকব। এমতাবস্থায় কি আম্মুকে আমাদের বাসায় এনে রাখার কোনো সুযোগ আছে?

স্বপ্নে স্ত্রীকে তালাক দিলে কি তালাক কার্যকর হয়?

প্রশ্ন (১১৮৯৭) : আমি স্বপ্নে স্ত্রীর সাথে ঝগড়া করা অবস্থায় তাকে তিন তালাক দিয়ে ফেলি। পরে ঘুম থেকে উঠার পর আমি দুশ্চিন্তায় পড়ে যাই যে,আমার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। তাই আমি জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে?

বায়েন তালাকপ্রাপ্তার স্বামী মারা গেলে মিরাস পাবে কি

প্রশ্ন (১১৮৭৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দেয়। ইদ্দতে থাকাবস্থায় উক্ত ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রশ্ন হল, সেই নারী কি তার থেকে মিরাস পাবে?

স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে করণীয়।

প্রশ্ন (১১৭৬৬) : আমার বিয়ের পাঁচ বছর চলছে। আমাদের তিন বছরের দুটি সন্তান রয়েছে। পারিবারিক কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাগ করে আমি তাকে তিন তালাক দিয়ে ফেলি। কিন্তু আমি পরে নিজের ভুল বুঝতে পেরে অনুত্প্ত হই। তবে তাকে ফিরিয়ে আনার সুযোগ না থাকায় আমরা পৃথক হয়ে যাই। তার ইদ্দত শেষ হলে অন্যত্র বিবাহ বসে। বিয়ের প্রথম দিন তারা একসাথে রাত্রী যাপন করে থাকলেও তার ভাষ্য অনুযায়ী তাদের মাঝে স্বামী-স্ত্রী সুলভ কোনো কিছু ঘটে নি। পরের দিন তার স্বামী বাইক এক্সিডেন্টে মারা যায়। আমার জানার বিষয় হলো, যেহেতু অন্যত্র তার বিয়ে হয়েছে এবং নতুন স্বামীর সাথে তার রাত্রী যাপনও করা হয়েছে, সুতরাং এমতাবস্থায় কি আমি তাকে পুনরায় বিবাহ করতে পারব?

স্ত্রীকে আপু বলে ডাকলে কি কোনো অসুবিধা হবে?

প্রশ্ন (১১৭৫২) : আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে আপু বলে ডেকে ফেলি। কয়েকদিন ধরে আমার মনে খটকা লাগছে যে, স্ত্রীকে এই শব্দে ডাকা ঠিক হচ্ছে কিনা। তো আমি জানতে চাচ্ছি যে, স্ত্রীকে আপু বলে ডাকা কি আমার জন্য ঠিক হচ্ছে?

কোনো নারী কি তার স্বামীর টাকায় ফরয হজ্ব আদায় করতে পারবে?

প্রশ্ন (১১৭৩০) : আমার ফরয হজ্ব কি আমার স্বামীর টাকা দিয়ে আদায় করতে পারব নাকি আমার মোহরের টাকা দিয়ে আদায় করতে হবে? আমার নিজের কোনো ইনকাম নেই। এখন আমি কিভাবে হজ্ব আদায় করব? হাদিসে এ ব্যাপারে কী বলে?

তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে স্বামী মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১১৬৮৪) : আমার বিয়ের ছয় মাস চলে। বিয়ের কয়েকদিন পরে আমি আমার স্বামীর সাথে বাবার বাড়ি বেড়াতে যাই। সেখানে স্বামীর সাথে একটি বিষয়ে ঝগড়া হয়। তখন আমার স্বামী আমাকে ‘তুই তালাক, তোর মা তালাক’ বলে বাড়ি থেকে বের হয়ে চলে যান। পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারি নি। এর মাস খানেক পরে জানতে পারি তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে ঐ মেয়েকে বিয়ে করে নেয়। এই কথা শুনে আমার বাবা তার সাথে যোগাযোগ করে। তখন সে বাবার কাছে বলে যে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে এসেছি। এবং আরেকটি বিয়ে করেছি। তাই আমার সাথে আর যোগাযোগ করবেন না। তো যেদিন আমার স্বামী আমাকে তালাক দেয় সেদিন থেকে আমি ইদ্দত গণনা করতে থাকি। আমার ইদ্দত শেষ হওয়ার কয়েকদিন আগে জানতে পারি, আমার স্বামী ব্রেইনস্ট্রোক করে মারা যায়। এখন জানার বিষয় হল, আমি কি তালাকের ইদ্দত শেষ করব নাকি স্বামী মারা যাওয়ার কারণে আমাকে নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে?

খোলা তালাকের পর কি স্বামী-স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?

প্রশ্ন (১১৬৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে খোলা তালাক হয়ে যায় তাহলে তার ইদ্দত পার হয়ে গেলে তারা কি পুনরায় বিবাহ করতে পারবে?

স্বামীর মৃত্যুতে শোক পালন।

প্রশ্ন (১১৬৫৬) : স্বামী মারা গেলে কি স্ত্রী তার গহনা সাথে সাথে খুলে ফেলবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কি? দয়া করে জানাবেন।

কোনো মহিলার দ্বিতীয় সংসারের সন্তানের জন্য তার প্রথম স্বামী মাহরাম হবে।

প্রশ্ন (১১৬৩৩) : আমাদের আত্মীয় এক মহিলার প্রথম সংসারে কোনো সন্তান হয় নি। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে। পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়। সেই সংসারে তার একটি মেয়ে সন্তান হয়। জানার বিষয় হলো, তার দ্বিতীয় স্বামীর থেকে জন্ম নেওয়া মেয়ের জন্য কি তার প্রথম স্বামী মাহরাম হবে? এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি?

স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেললে করণীয়

প্রশ্ন (১১৫৯৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভুলে আমার স্ত্রীর মাসিকের সময় তার সাথে সহবাস করেছি। আমি বুঝতে পারিনি যে আসলেই তার মাসিক শেষ হয়েছে কি না। তার মাসিক ৭ দিন যাবৎ হয়। সে আমাকে বললো যে, মাসিক ৫ দিন হয়, এর অধিক মাসিক হলে সেটা রোগ হিসেবে ধরা হয়। এজন্য আমি ৬ষ্ঠ দিনে তার সাথে সহবাস করি। তার কথা কি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমার এখন করণীয় কী?

স্বামী কি তার স্ত্রীর সম্পদের যাকাত আদায় করতে বাধ্য?

প্রশ্ন (১১৫৭৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীর মালিকানাধীন নেসাব পরিমাণ সোনা বা যে সম্পদ থাকে সেগুলোর যাকাত আদায় করা কি স্বামীর জন্য আবশ্যক?

স্বামী মারা গেলে কি মহিলাদের জন্য সাদা কাপড় পড়া আবশ্যক?

প্রশ্ন (১১৫৪৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আমার জানার বিষয় হলো, আমাদের দেশ কোনো স্বামী মারা গেলে তাকে সাদা কাপড় পরিধান করতে বলা হয় । এ ব্যাপারে কুরআন-হাদিসের বিধান কি? দয়া করে জানাবেন।

স্ত্রী স্বামীর অবাধ্য হলেই কি স্বামী দাইয়্যূস হবে?

প্রশ্ন (১১৫৪০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রী মা শা আল্লাহ পর্দা করে। হাত মোজা পা মোজা ও পড়ে। কিন্তু হাত মোজা শুধু কবজি ঢাকে, আঙুল খোলা থাকে। বলে আঙুল খোলা রাখা নাকি জায়েয। তাকে বলার পরেও সে যদি উদাসীন থাকে তাহলে কি আমি দাইয়্যুস হব?