স্বামী-স্ত্রী

ইদ্দতের মধ্যে দ্বিতীয় বিবাহ করলে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে

প্রশ্ন (৮২৬০) : এক লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর ইদ্দতের মধ্যেই ঐ মহিলা দ্বিতীয় বিবাহ করে। অতঃপর কযেক মাস পর দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরতে চাচ্ছে। শরিয়ত অনুযায়ী সে কি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে?

ইদ্দত পালন করার সময় কি স্বামী আর স্ত্রী একই ঘরে থাকবে

প্রশ্ন (৮২৫৯) : আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এক তালাকে বায়েন। আমি জানি, ইদ্দতের সময় স্ত্রী স্বামীর ঘরে থাকে। এখন কি আমি আর সে এক ঘরেই থাকতে হবে?

স্বামী দূরে থাকার কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৪৬) : আমার স্বামী প্রবাসী। তিনি বিয়ের একমাস পর বিদেশে চলে যান। বর্তমানে দুই বছর চলছে। এখনো তিনি দেশে আসেননি। আমার জন্য সবর করে থাকাও কষ্টকর হচ্ছে। ফেতনার জড়িয়ে পড়ার আশংকা করছি। জানতে চাচ্ছি, উক্ত কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারব কি?

স্ত্রী যদি ভাই ডাকে তাহলে কোন সমস্যা আছে

প্রশ্ন (৭৯২৯) : আমরা স্বামী স্ত্রী আগে থেকেই আত্মীয়। সে আমার মামাত বোন। আমি তার ফুফাত ভাই। এখন আমার স্ত্রী আমাকে কখনো কখনো ভাইয়া বলে ফেলে। এতে কি সমস্যা হবে?

স্বামী নির্যাতন করলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৩৯) : আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করে যা, সহ্য করার মত না। আমার পরিবার থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে তওবা করে এবং বলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি স্বামীর কাছে তালাক চাইতে পারব? স্বামী তালাক দিতে না চাইলে আমি কী করতে পারি?

স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করলে কাফফারা আসবে কি

প্রশ্ন (৭৮৩৭) : আমার এক বন্ধু রমজান মাসে ধৈর্য্য ধারণ করতে না পেরে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তার স্ত্রী সহবাসে রাজি ছিল না। সে জোর করেই স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এ কারণে কি কাফফারা আবশ্যক হবে?

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী

প্রশ্ন (৭৭৪২) : আমি শুনেছি, এক বা দুই তালাকে রজয়ী প্রদান করলে স্বামী তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে পারে। জানতে চাচ্ছি, ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী হতে পারে?

একাধিক স্ত্রীর সাথে কি সমানভাবে রাত কাটাতে হবে

প্রশ্ন (৭৬৬৬) : আমি দুটি বিয়ে করেছি। এখন কি উভয় স্ত্রীর সাথে সমানভাবে রাত কাটাতে হবে? প্রথম স্ত্রীর কাছে যতদিন থাকি দ্বিতীয় স্ত্রীর সাথেও কি ততদিন থাকতে হবে?

বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৬৬৪) : আমি কয়েক বছর পূর্বে বিবাহ করি। কিন্তু আমার আম্মার সাথে আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না। আম্মা আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলেছেন। আমি জানি, ইসলামে বাবা-মায়ের মর্যাদা অনেক বেশি। এখন আমার প্রশ্ন হলো, মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া বৈধ হবে কি?

একাধিক স্ত্রীর মাঝে কি ভালোবাসার দিক থেকে সমতা রক্ষা করতে হবে

প্রশ্ন (৭৬৬২) : আমার দুই জন স্ত্রী। আমি তাদের দুজনকে সমপরিমাণে জিনিসপত্র দিয়ে থাকি। তবে আমি ছোট স্ত্রীকে একটু বেশি ভালোবাসি। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?