পোশাক ও সাজসজ্জা

দাড়ি শেভ করে দিয়ে উপার্জন করা জায়েয আছে কি

প্রশ্ন (২১৯৮) : রাসেলের একটি সেলুন আছে। সেখানে সে লোকজনের দাড়ি শেভ করে দেয়। চুল কেটে দেয়। সে জানতে চায়, শেভ করে দেয়ার বিনিময়ে উপার্জিত টাকা হালাল না হারাম?

পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (১৮৭১) : আমার বড় ভাইয়ের বিয়ের সময় পরিবারের মহিলারা তার হাতে মেহেদি দিয়ে দেয়। আমি নিষেধ করলে তারা বলে বিয়ের সময় কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো, পুরুষদের জন্য হাতে মেহেদি ব্যবহার করা বৈধ কি?

পুরুষদের জন্য চুল ও দাঁড়িতে মেহেদি দেওয়া কি সুন্নত

প্রশ্ন (১৮৭০) : আমাদের এলাকার এক ব্যক্তি বলল, চুল ও দাঁড়িতে মেহেদি দেওয়া সুন্নত। কারণ রাসূল (সা.) চুল ও দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? পুরুষদের জন্য চুলে মেহেদি দেওয়া কি সুন্নত?

চাকরি বাঁচানোর জন্য টাখনুর নিচে প্যান্ট পরা যাবে কি

প্রশ্ন (১৮৪৬) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। এখানের নিয়ম হল, টাখনুর নিচে প্যান্ট পরতে হবে। অন্যথায় আর্থিক শাস্তি ভোগ করতে হয়। এমনকি চাকরি চলে যাওয়ারও আশংকা আছে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি টাখনুর নিচে প্যান্ট পরতে পারব? নাকি চাকরি ছেড়ে দিব?

মৃত ব্যক্তির চুল কেটে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৮৩৪) : গতবছর আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তার মাথার চুল কেটে পরিপাটি করে দেয়। এখন আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?

জরুরি প্রয়োজনে মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে কি

প্রশ্ন (১৬৯২) : আমার ছোট বোনের বয়স ১৬ বছর। কেন যেন তার মাথার সবগুলো চুল উঠে গেছে। এখন তার বিয়ের কথাবার্তা চলছে। সে কি তার মাথায় কৃত্রিম চুল লাগাতে পারবে?

মোজা পরিহিত অবস্থায় টাখনুর নিচে কাপড় পরা যাবে কি

প্রশ্ন (১৬১৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বলল, মোজা পরিধান করলে টাখনুর নিচে পায়জামা প্যান্ট ইত্যাদি পরা যাবে। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?