পোশাক ও সাজসজ্জা

অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৬৭০) : অনেক সময় ছোট ছেলেদের হাতে-পায়ে মেহেদি লাগিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হল, অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা যাবে কি?

প্যান্ট পরা কি শরিয়তে নিষেধ

প্রশ্ন (৩৫৩৫) : একবার আমার এক বন্ধু প্যান্ট পরে আমাদের বাড়িতে আসে। আমার দাদা তাকে দেখে বলেন, প্যান্ট পরা বৈধ নয়। কারণ তা বিধর্মীদের পোশাক। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে কি প্যান্ট পরা নিষেধ?

তাকওয়ার পোশাক কোনটি

প্রশ্ন (৩০৩৯) : আমরা সমাজে একটি কথা শুনে থাকি। আর তা হল, তাকওয়ার পোশাক। আমি জানতে চাচ্ছি, আসলে তাকওয়ার পোশাক বলতে কিছু আছে কি?

চুলের বেণি না খুললে কি ফরজ গোসল আদায় হবে না

প্রশ্ন (২৭৩৪) : কয়েক দিন পূর্বে ফরজ গোসলের সময় আমি চুলের বেণি না খুলেই গোসল করি। পরবর্তীতে আমার স্বামী আমাকে বলেন, চুলের বেণি না খুললে গোসলের ফরজ আদায় হয় না। তাই আমি আবার গোসল করি। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

রোগের কারণে মেয়েরা মাথার চুল কামাতে পারবে কি

প্রশ্ন (২৬৩০) : আমার নাম ফাতেমা আক্তার। আমার মাথায় অনেক চুলকায়। অনেক অষুধ ব্যবহার করেছি। কোন কাজ হয়নি। ডাক্তার বলেছেন মাথার চুল কামিয়ে ফেলতে। এখন কি আমি মাথার চুল কামাতে পারব?

কোন নারী পুরুষদের মত চুল রেখে ফেললে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৬০৫) : কিছুকাল পূর্বেও আমি অনেক স্টাইল করতাম। কিন্তু কয়েক দিন পূর্বে আল্লাহর এক বান্দীর মাধ্যমে তিনি আমাকে হেদায়াত দেন। এর পূর্বে আমি আমার চুলকে কেটে স্টাইল করে পুরুষদের মত করে রাখি। কিন্তু এখন জানতে পারলাম যে, এটি গুনাহের কাজ। আমি জানতে চাচ্ছি যে, এর জন্য কি আমার কোন কাফফারা দিতে হবে? দিতে হলে কী দিতে হবে?

কুরবানির দিন নখ-চুল কখন কাটবে

প্রশ্ন (২৪০৩) : দুই তিন দিন পরই জিলহজ্ব মাস শুরু হবে। আমি জিলহজ্বের প্রথম দশকে নখ-চুল না কাটার নিয়ত করেছি। আমি জানতে চাই, ঈদের দিন কখন আমি এগুলো কাটব?

ইহরাম থেকে হালাল হওয়ার জন্য কি নারীদের মাথা মুণ্ডাতে হবে

প্রশ্ন (২৪০২) : আমার নাম হালিমা সাদিয়া। আমি হজ্বে যাওয়ার নিয়ত করেছি। আমি জানতে চাই, ইহরাম থেকে হালাল হওয়ার জন্য কি পুরুষদের মত নারীদেরও মাথা মুণ্ডাতে হবে?