নবজাতকের চুল সপ্তম দিনে কাটার বিধান কী?
প্রশ্ন (১৩৮৯০) : নবজাতক বাচ্চার চুল জন্মের ৭ম দিনে কাটার বিধান কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।
প্রশ্ন (১৩৮৯০) : নবজাতক বাচ্চার চুল জন্মের ৭ম দিনে কাটার বিধান কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।
প্রশ্ন (১৩৮১৭) : আমি নামায সংক্রান্ত একটি বইয়ে পড়েছি যে, সিজদার সময় চুল বেঁধে রাখা মাকরূহ। আমার প্রশ্ন হল, এই বিধান কি নারী-পুরুষ সবার জন্য, না শুধু পুরুষের জন্য? জানালে খুশি হব।
প্রশ্ন (১৩৭৬২) : আমি আমার বোনকে নিয়ে হজ্বে যাই। মক্কায় পৌঁছার পর ওমরার তাওয়াফ ও সায়ী আদায় করি। এরপর মাথা মুণ্ডিয়ে হালাল হওয়ার সময় প্রথমে আমি আমার বোনের চুল কেটে দিই। এরপর নিজের মাথা মুণ্ডন করি। আমার এ কাজের কারণে কি আমাকে কোনো জরিমানা আদায় করতে হবে?
প্রশ্ন (১৩৭৪৯) : আমরা যারা শহরে বসবাস করি তারা নখ, চুল বা পশম ইত্যাদি কাটার পর তা কোথায় ফেলব? কেননা শহরে দাফনের জায়গা পাওয়া কঠিন। কমোডে ফেলা যাবে কি? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১৩৬৫৯) : বাজারে গোল্ড মেহেদী নামে প্রচলিত এক প্রকার মেহেদী পাওয়া যায়। উক্ত মেহেদীতে এমন এক প্রকার মেডিসিন দেওয়া হয়, যার দ্বারা মাত্র পাঁচ মিনিটে পুরোপুরি রঙ হয়ে যায় এবং যখন উক্ত মেহেদী উঠানো হয় তখন শরীর থেকে আলাদা আবরণের মতো উঠে আসে। এখন প্রশ্ন হল, উক্ত মেহেদী লাগানোর পর অযু করলে অযু হবে কি?
প্রশ্ন (১৩৬৩৭) : গতবার আমরা একটি কাফেলার সাথে হজ্বে গিয়েছিলাম। আমাদের কাফেলায় সকলেই তামাত্তু হজ্বকারী ছিল। শুধু একজন ছিল বদলি হজ্ব আদায়কারী। বদলি হজ্ব আদায়কারী হজ্বের কুরবানী দেয়নি। পাথর মারার পর আমাদের কুরবানীর আগেই সে মাথা মুণ্ডিয়ে নিল। জানার বিষয় হলো, তার এ কাজ কি ঠিক হয়েছে? সঠিক মাসআলা জানালে উপকৃত হব।
প্রশ্ন (১৩৬০৫) : আমাদের চাচা মারা মারা যাওয়ার পর তার ছেলে তার নখ কেটে দেয়। জানার বিষয় হলো, মৃতব্যক্তির নখ কাটা জায়েয হয়েছে কি? এমনিভাবে মৃতব্যক্তির গোঁফ চুল ইত্যাদি কাটা জায়েয আছে কি?
প্রশ্ন (১৩৫০৭) : আমি নামায শিক্ষার একটি বইয়ের মধ্যে নিম্নোক্ত হাদিসটি পেয়েছি- ما أسفل من الكعبين من الإزار في النار . সেখানে অর্থ লেখা হয়েছে, টাখনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে? জানার বিষয় হল, হাদিসটিতে কি শুধু পায়জামা ও লুঙ্গি উদ্দেশ্য? কেউ যদি এমন লম্বা জুব্বা পরিধান করে যা টাখনুর নিচে গিয়ে পড়ে। তাহলে কি এ হাদিসের অন্তর্ভুক্ত হবে? হাদিসটির ব্যাখ্যা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
প্রশ্ন (১৩৪৯৬) : আমরা সাধারণত নখ, চুল কেটে ফেলে দিই। অনেককে বলতে শোনা যায় যে, এগুলো নাকি মাটিকে পুঁতে রাখতে হয়। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কী?
প্রশ্ন (১৩৪৯২) : এক ব্যক্তি ওমরার ইহরাম করে তাওয়াফ সায়ী করেছে। এরপর সে মাথার দুই তিন স্থান থেকে তিন/ চারটা চুল কেটে নেয় এবং পুনরায় মসজিদে আয়েশা থেকে ওমরার ইহরাম করে আরেকটি ওমরা আদায় করে এবং শেষে মাথা মুণ্ডিয়ে নেয়। এ ব্যক্তির পূর্বের ওমরা এবং পরের ওমরার কী হুকুম?
প্রশ্ন (১৩৩৮৬) : জুমার নামায পড়ার সময় নামাযের আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে বললেন, কারো টাখনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন। হুযুরের কাছে জানতে চাই, টাখনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযের কোনো সমস্যা হয়?
প্রশ্ন (১৩৩৩২) : আমি শুনেছি মহিলাদের জন্য কোনো ধরনের নকল চুল ব্যবহার করা জায়েয নয়। এ কথা কি ঠিক? মহিলাদের জন্য নকল চুল ব্যবহারের হুকুম কী? দয়া করে দলিলসহ জানাবেন।
প্রশ্ন (১৩২৮৪) : আমি এ বছর হজ্ব করার ইচ্ছা করেছি। শুনেছি, ইহরাম অবস্থায় সেলাইকৃত কাপড় পরা যায় না। আমি সবসময় প্যান্ট ও পায়জামা পরে অভ্যস্থ। তাই সেলাই ছাড়া লুঙ্গি পড়ে থাকাটা আমার জন্য খুবই কঠিন মনে হচ্ছে। জানতে চাই, ইহরাম অবস্থায় সেলাইকৃত লুঙ্গি পরে থাকলে কি খুব বড় কোনো সমস্যা হয়ে যাবে?
প্রশ্ন (১৩২২৯) : যিলহজ্ব মাসের বিশেষ একটি আমল হলো, যে ব্যক্তি কুরবানী করবে সে প্রথম দশ দিন নখ, চুল ইত্যাতি কাটবে না। আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে সে চুল, নখ কখন কাটবে? কুরবানীর আগে নাকি পরে?
প্রশ্ন (১৩২১২) : আমার একটি টেইলার্স আছে। এবং দর্জি হিসেবে মানুষের মাঝে আমার বেশ সুনাম-সুখ্যাতি রয়েছে। তাই মানুষ জামা-কাপড় বানানোর জন্য আমার টেইলার্সে ভীড় করে। ইদানিং আমার আশপাশে নতুন কিছু টেইলার্স হয়েছে। সেগুলোতে জামার মজুরি কম হওয়া সত্ত্বেও মানুষ শখ করে আমার টেইলার্সে অর্ডার দেয়। ঈদের সময় আমার টেইলার্সে অনেক চাপ পড়ে যায়। প্রচুর পরিমাণে অর্ডার থাকে। কিন্তু আমি কাজ করে শেষ করতে পারি না। তাই কিছু কিছু অর্ডার কাস্টমারদের অগোচরে অন্য দর্জিদেরকে কিছু কম মজুরিতে দিয়ে দেই। যেমন, আমি কাস্টমার থেকে ৫০০ টাকা নিলে তাদেরকে দেই ৪০০ টাকা। এক্ষেত্রে কোনো কোনো অর্ডারের কাপড় আমি নিজে কেটে তাদেরকে শুধু সেলাই করতে দেই। আবার কোনো কোনো অর্ডার পুরোটাই তাদের হাতে সোপর্দ করি। তারা অপরিপক্ক হওয়ায় বাহ্যতই সে জামাগুলো একটু নিম্নমানের হয়। যা কাস্টমার সাধারণত ধরতে পারে না। জানার বিষয় হল, আমার জন্য এমনটি করা কি জায়েয? অন্যথায় এ পরিস্থিতিতে আমি কী করতে পারি? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩১৪৬) : আমাদের দেশে এবং দেশের বাহিরেও অনেক লোককে দেখা যায় যে, তারা আবা পরিধান করে। অধিকাংশ ব্যবহারকারীকে দেখা যায় যে তাদের টাখনুর নিচে ঝুলে থাকে। অথচ আমরা জানি যে, টাখনুর নিচে কাপড় পরিধান করা নিষেধ। আবা কি এ হুকুমের অন্তর্ভুক্ত নয়?
প্রশ্ন (১৩০২১) : মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন- নখ, চুল ইত্যাদি কাটার পর এগুলোর হুকুম কী? এগুলো কি মাটিতে দাফন করে ফেলবো নাকি ফেলে দিব?
প্রশ্ন (১৩০১৬) : টুপি কি সবসময় পড়ে থাকা জরুরী? আমি সাধারণত বাইরে গেলে সবসময় মাথায় টুপি রাখি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসায় রুমে আসলে টুপি খুলে রাখি। এটি কি সুন্নতের খেলাফ?
প্রশ্ন (১৩০০৬) : কালো কলপ করা জায়েজ আছে কি? কালো কলপ করে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি?
প্রশ্ন (১২৯৪৭) : আমার আম্মুর হাই প্রেসার। ফলে মাথা সবসময় গরম হয়ে থাকে। তাই সর্বদা মাথায় কাপড় রাখতে কষ্ট হয়। জানতে চাচ্ছি, তিনি আমাদের সামনে এবং অন্য মাহরাম পুরুষদের সামনে মাথা খোলা রাখতে পারবেন কি? এবং মাথা খোলা রেখে কুরআন শরীফ ও হাদিসের কিতাব পড়তে পারবেন কি? দয়া করে জানালে উপকার হবে।