তালাক

ব্লক না ছুটালে তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (১০২২৫) : আমার স্ত্রী তার বাবার বাড়ি যাওয়ার পর তার সাথে ওয়াটসঅ্যাপে ঝগড়া হয়। তাই সে আমাকে ব্লক দেয়। আমি অন্য নম্বর থেকে তাকে মেসেজ পাঠিয়ে বলি, যদি আজকের ভিতরে আনব্লক না কর তাহলে তোমাকে তালাক দিব। সে আর ঐ দিন ব্লক খুলেনি বরং পরের দিন খুলেছে। প্রশ্ন হল, এতে কি তালাক হয়েছে?

কসম ভঙ্গ করলে বউ তালাক হবে কি

প্রশ্ন (১০২০৬) : এক ব্যক্তি কসম করেছে যে, মদ খেলে বউ তালাক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে কসম ভঙ্গ করে মদ খেয়ে ফেলে। প্রশ্ন হল, তার বউ কি তালাক হবে?

১৬ বছর আগে তালাক দিলে বিধান কী হবে

প্রশ্ন (১০২০২) : আমার বাবা আমার মাকে ১৬ বছর আগে দুইবার এক তালাক করে দুই তালাক দিয়েছে। বর্তমানে এখন পর্যন্ত তারা ঘরসংসার করছে। জানতে চাচ্ছি, তাদের একসাথে থাকা কি বৈধ হচ্ছে?

স্বামী অনুমতি দিলেও কি তালাক হবে

প্রশ্ন (১০০১২) : আমার একটি কাজ আমার স্বামী অপছন্দ করেন। তিনি বলেছেন, তুমি যদি উক্ত কাজ কর তাহলে তুমি তালাক। আমি এখনো ঐ কাজ করিনি। তবে বর্তমানে তিনি উক্ত কাজ করার অনুমতি দিয়েছেন। জানতে চাচ্ছি, আমি যদি তা করি তাহলে কি তালাক হবে?

মোবাইল ধরলে তালাক বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (১০০০১) : আমার স্বামী আমাকে বলে, তুমি যদি আমার মোবাইল ধর তাহলে তালাক। সে সময় তার মোবাইল আমার হাতে ছিল। সে নিজেই তা আমার হাতে দিয়েছিল। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা কি তালাক হবে?

মিথ্যা বলে তালাক নিলে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৯৯) : আমার স্বামী আমাকে বাবার বাসায় রেখে এসেছে। কোনো খোঁজ খবর নেয় না। তাই আমি তাকে বলি, আমাকে তালাক দেন। আমার বিয়ে ঠিক হয়েছে। অথচ আমার বিয়ে ঠিক হয়নি। মিথ্যা বলেছিলাম। আমার কথার প্রেক্ষিতে তিনি আমাকে তিন তালাক দেন। জানতে চাচ্ছি, তালাক কি পতিত হয়েছে?

বিদেশ থেকে তালাক দিলে স্ত্রী মোহর পাবে কি

প্রশ্ন (৯৯৯৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বিদেশ থেকে তিন তালাক দিয়েছে। চার বছর যাবৎ তাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবে তাদের একটি সন্তান আছে। প্রশ্ন হল, এই নারী কি মোহর পাবে?

তৃতীয়পক্ষের কথার ভিত্তিতে তালাক দিলে হবে কি

প্রশ্ন (৯৯৮৮) : স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না। তাই স্ত্রীর পক্ষ থেকে এক ব্যক্তি স্বামীকে ফোন দিয়ে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তখন স্বামী বলে, তালাক দিলাম। জানতে চাচ্ছি, এতে কি তালাক পতিত হবে?