প্রাণী

গৃহপালিত পশু-পাখি মেরে ফেললে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৭৬৫০) : কোন মুসলমান ব্যক্তি হিন্দু লোকের গৃহপালিত পশু-পাখির অত্যাচারে অতিষ্ট হয়ে সেগুলোকে হত্যা করে বা গুম করে ফেললে সেগুলোর ক্ষতিপূরণ কিভাবে দিতে হবে?

কুরবানীর সময় পশুর হাটে দালালি করা কি জায়েয

প্রশ্ন (৭৪৩৩) : কুরবানীর সময় পশুর হাটে প্রচলন রয়েছে যে, কিছু লোক ক্রয় করার উদ্দেশ্য ছাড়াই পশুর দাম বলতে থাকে। তাই আসল ক্রেতা চাইলেও এর চেয়ে কম দাম বলতে পারে না। ফলে বাধ্য হয়েই বেশি দাম দিয়ে কিনতে হয়। জানা যায়, ব্যবসায়ীদের সাথে তাদের যোগসাজেশ থাকে। এর বিনিময়ে তারা ব্যবসায়ীদের থেকে টাকাও নিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এর হুকুম কী?

গরু-ছাগল ইত্যাদি প্রাণী জবাই করে এর বিনিময় গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (৭৪১৮) : কুরবানীর দিন অনেক হুজুর পশু জবাই করে টাকা নেয়। কেউ স্বেচ্ছায় দেয়। আর কেউ বলে নেয়। আমার প্রশ্ন হলো, পশু জবাই করে বিনিময় গ্রহণ করা কি জায়েয?

কুরবানির পশু থেকে বাচ্চা হলে কী করবে

প্রশ্ন (৭২৯৮) : আমি কুরবানির কয়েক মাস আগে কুরবানির উদ্দেশ্যে একটা গাভী কিনি। কয়েক দিন আগে সেটা একটা বাচ্চা দেয়। এখন এই বাচ্চাটা কী করব? আমরা খেতে পারব বা রেখে দিতে পারব?

চড়ুই পাখির বিষ্ঠা লাগলে তা নিযে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৭১০৪) : আমাদের বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় একটি গাছ পড়ে। তাতে অনেক চড়ুই পাখি থাকে। নামাজ পড়তে গেলে কখনো কখনো ওগুলোর বিষ্ঠা কাপড়ে লেগে যায়। আমি তা ধুয়ে নিই। কিন্তু বারবার হওয়ায় এর জন্য বিরক্ত লাগে। প্রশ্ন হল, চড়ুই পাখির বিষ্ঠা নিয়ে কি নামাজ পড়া যাবে?

পাহারার কুকুরের বাচ্চা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬৩১৬) : আমার পাশের বাড়িতে বসবাসরত এক ব্যক্তি তার বাড়ি পাহারা দেওয়ার জন্য বিদেশ থেকে উন্নত প্রজাতির এক জোড়া কুকুর এনেছে। কিছুদন আগে কুকুরগুলো বাচ্চা দিয়েছে। আমি চাচ্ছি, আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুরের বাচ্চাগুলো বড় হলে কিনে নিতে। কারণ, এ কুকুরগুলো ভালো পাহারা দিতে পারে। জানতে চাচ্ছি, উক্ত কাজ কি আমার জন্য বৈধ হবে?

পালার জন্য কুকুরের বাচ্চা ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬৩১৫) : কিছুদিন আগে একটি দোকানে একটি কুকুরের বাচ্চা দেখতে পাই, বিক্রির জন্য উঠানো হয়েছে। বাচ্চাটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। জানতে চাচ্ছি, পালার জন্য কুকুরের বাচ্চা ক্রয় করা যাবে কি?

রোগমুক্তির আগেই মান্নতের পশু মারা গেলে কী করবে

প্রশ্ন (৫৪৫১) : আমার দাদির একটি ছাগল ছিল। তিনি মান্নত করেন, তিনি সুস্থ হলে তার ছাগলটি মাদরাসায় দান করবেন। কিন্তু তিনি সুস্থ হওয়ার আগেই ছাগলটি মারা যায়। এর কিছুদিন পর তিনি সুস্থ হন। জানতে চাচ্ছি, উক্ত ছাগলের মূল্য কি সদকা করে দিতে হবে?

পাহারার কুকুর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৫৪১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি দুইটি কুকুর ক্রয় করেছিলাম। বর্তমানে কুকুর দুইটির কোনো প্রয়োজন নেই। জানতে চাচ্ছি, আমি কুকুর দুইটি বিক্রি করে দিতে পারব?