নামাযের ওয়াক্ত হওয়ার আগে আযান দিলে কি ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দিতে হবে?
প্রশ্ন (১১৮৯২) : আমাদের মসজিদের মুআজ্জিন খুব বৃদ্ধ। তিনি গতকাল মাগরিবের সময় ওয়াক্ত হওয়ার আগেই ঘড়ি না দেখে আযান দিয়ে ফেলেন। ওয়াক্ত হওয়ার পর ইমাম সাহেব তাকে পুনরায় আযান দিতে বলেন। তখন মুরুব্বী বলেন, একবার তো আযান দেওয়া হয়েছে। আবার আযান দেওয়ার কী দরকার? পরে ইমাম সাহেব নিজেই আযান দেন। এখন আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের দ্বিতীয়বার আযান দেওয়া কি ঠিক হয়েছে?